কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল আহমদকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকাল ২টায় ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল আহমদ উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। এবং কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির ৭ নাম্বার সদস্য।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, জুয়েল আহমদের বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট ছিল। তাকে ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় অন্য কোন মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
জুয়েল আহমেদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগ এছাড়াও মারামারি ও চেক ডিজঅনার আরও ২টি ওয়ারেন্ট থাকায় জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে।
