আধুনিক ডেস্ক ::
সিলেটে ভূমিকম্প অনূভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৭। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ভারতের আসাম রাজ্যের শোণিতপুর জেলা দেখিয়াজুলি শহর থেকে ১৭ কিলোমিটার দূরে।
সিলেট ছাড়াও এ ভূমিকম্প রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।


