Homeখেলালাক্কাতুরা মাঠের জন্মকথা এবং...

লাক্কাতুরা মাঠের জন্মকথা এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের গল্প : পর্ব-২

ফেরদৌস চৌধুরী রুহেল ::

ঝাড়ু ভাই ফুটবল টুর্নামেন্টের পর থেকেই লাক্কাতুরা খেলার মাঠ হয়ে ওঠে বৃহত্তর মজুমদারী, পীরমহল্লা চৌকিদেখি, ইলাশকান্দিসহ অন্যান্য এলাকার খেলোয়াড়দের সকাল-বিকালের প্রথম পছন্দ। হয়তোবা কোনো ফুটবল টুর্নামেন্ট, নয়তোবা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ব্যবহৃত হতে থাকে মাঠটি। এই মাঠে বিশেষ করে চৌকিদেখি,  লাক্কাতুরা এলাকার স্থানীয় খেলোয়াড়দের বিচরণ ছিল বেশি। এর মধ্যে ইলাশকান্দি উদয়ন তরুণ সংঘের ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়রাও এই মাঠে খেলতে শুরু করেন। ১৯৯১ সালের দিকে লাক্কাতুরা এলাকার শাহাদত ও তার বন্ধুরা মিলে একটি সিমেন্টের ক্রিকেট পিচ তৈরি করেন। যা পরবর্তীতে আমরা ক্রিকেট সিজনে অনুশীলনের জন্য ব্যবহার করি।  আমি জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত ছিলাম। আমি এবং আমার বন্ধু ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থায় আমার সাথে বারবার নির্বাচিত কোষাধ্যক্ষ ইমরান চৌধুরী (পরবর্তীতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক)-আমরা দুজনে মিলে এ্যাপোলো ১২ নামের ক্লাবটি ( ক্রিকেট ও ফুটবল এবং ভলিবল) পরিচালনা করতাম। আমরাও লাক্কাতুরা মাঠকেই বেছে নিই।

এ্যাপোলো ১২ ক্লাবের ক্রিকেটের খেলোয়াড়দের বাছাই করে মজুমদারী, চৌকিদেখী, পীরমহল্লা, ইলাশকান্দি এলাকার ছেলেদের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই মাঠে অনুশীলন হতো। এই মাঠ থেকে উঠে আসা অনেক ক্রিকেট খেলোয়াড় সিলেট যুব ক্রিকেট এবং জেলা দলে খেলেছেন। আমি যখন ১৯৯২ সালে সিলেটের স্বনামধন্য ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল পরিচালনার দায়িত্বে, ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে এই লাক্কাতুরা মাঠকেই আমাদের প্রতি ফুটবল সিজনে অনুশীলনের অবলম্বন করি। এবং পাশেই পীরমহল্লাহ এবং ইলাশকান্দি এলাকায় খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প করি। ওই সময় ইষ্টবেঙ্গল ক্লাবে ঢাকা এবং সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় সংগ্রহ করে দল গঠন করা হতো। এ্যাপোলো ১২ ও ইস্টবেঙ্গলের পথ ধরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত অনেক ক্লাবের ক্রিকেট-ফুটবল অনুশীলন এই লাক্কাতুরা মাঠে হয়েছে।

ক্রীড়া সংগঠক দিলদার হোসেন সেলিম (সাবেক সংসদস্য) ভাই এর প্যানেল থেকে ১৯৯৩ সালে আমি যখন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য হই তখন আমার দায়বোধটা যেনো আরও বেড়ে যায়। তাই নিয়মিত চেষ্টা থাকতো এলাকার ছেলেদের ক্রিকেট, ফুটবল বা ভলিবলে যুক্ত করার। এক্ষেত্রে বেশ সফলও হয়েছিলাম। অনেকেই আমার ক্লাবের হয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।  অনেকেই সফল হয়েছে।

তখনকার সময়ে এলাকায় পাড়াভিত্তিক ক্লাবগুলোর মধ্যে একটি প্রতিযোগিতা ছিলো। সামাজিক কর্মকাণ্ড, খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতিচচার ক্ষেত্রে কে কাকে ছাড়িয়ে যেতে পারে সে চেষ্টা ছিলো। বিশেষ করে বৃহত্তর মজুমদারী, পীরমহল্লা, ইলাশকান্দি, চৌকিদেখীতে এসময় গড়ে উঠতে থাকে সামাজিক সংগঠন। যেমন মজুমদারী যুব কল্যাণ সংঘ, পীরমহল্লা প্রভাতী সংঘ, ইলাশকান্দি উদয়ন তরুণ সংঘ, চৌকিদেখি রংধনু ক্রীড়া চক্র। তখনকার সময়ের স্বার্থের কোনো টান ছিল না। নিজেদের উজার করে সবাই মানুষ-সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করত। ১৯৯৭ সালের শেষ দিকে আবার দিলদার সেলিম ভাইয়ের প্যানেল থেকে নির্বাচিত হই। তখন এ্যাপোলো ১২ এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব একসঙ্গে চালিয়ে যাচ্ছি। ফুটবল অনুশীলনের সময় সাধারণত প্রায়ই বৃষ্টি থাকত। আমরা সেটিকে সুযোগ হিসেবে নিয়েছিলাম। আমাদের খেলোয়াড়দের বলে দেওয়া হয়েছিল পশ্চিম দিকে টিলার নিচে যেনো একটু একটু করে তার মাটি খুঁড়ে রাখে। এর ফলে বৃষ্টির সাথে সাথে টিলার গা থেকে মাটি খসে যেত যেত যা বালু পানির সাথে পূর্ব দিকে চলে যেত। এইভাবে প্রতি মৌসুমে আমরা কৌশলে মাঠকে বড় করতে থাকি। আবার ক্রিকেটের মৌসুমে সিমেন্টের পিচের উপর টিলার মাটি সরিয়ে পিচ বের করা হতো। এইভাবেই লাক্কাতুরা মাঠকে আমরা সবাই বুকে আগলে রেখেছিলাম। (চলবে)

ফেরদৌস চৌধুরী রুহেল :: ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক

আরও পড়ুন

spot_img

Most Popular

আরও পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের...

spot_img

পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছেন, আজ সকাল ৬টা ২৯...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামের দুইজন মোরগ সরবরাহকারী আহত হয়েছেন এবং আড়াই লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টায় এ ঘটনায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। পরে সকাল সাড়ে...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের নিচে চাপা পড়ে সাকির আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়ক এর ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায়...

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

আধুনিক ডেস্ক :: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির...

শাবির উপাচার্যের সাথে চীনা রবীন্দ্র বিশেষজ্ঞ দং ইউ ছেনের সৌজন্য সাক্ষাৎ‎

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক দং ইউ ছেন।‎‎ রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।‎ সাক্ষাৎকালে পারস্পরিক একাডেমিক...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...