শনিবার, মার্চ ১৪, ২০২৬
Homeক্যাম্পাসচবিতে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, সহ-উপাচার্যসহ...

চবিতে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

আধুনিক ডেস্ক ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবারও সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার কিছু পর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জোবরা গ্রামে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সকাল থেকেই দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা সাড়ে ১১টার দিকে এক প্রান্তে কয়েকশ শিক্ষার্থী এবং অন্য প্রান্তে স্থানীয় লোকজন অবস্থান নেন। এসময় দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দেয়।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন ও প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। কিছুক্ষণ পর শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে রক্তাক্ত অবস্থায় অন্তত ১০ শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।

সংঘর্ষ শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের এতগুলো শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় সন্ত্রাসীরা প্রক্টর ও পুলিশের তিনটি যানবাহন ভেঙেছে। এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে এক ছাত্রী একটি ভবনে ভাড়া থাকেন। গতকাল দিবাগত রাত ১২টার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। এ সময় ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন। ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি।

এর আগে শনিবার রাত সোয়া ১২টা থেকে আজ রোববার ভোর ৪টা পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৭০ শিক্ষার্থী আহত হন। পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক ছাত্রী তার কক্ষে যেতে দেরি হওয়ায় দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে দারোয়ান কয়েকজনকে ডেকে এনে ওই শিক্ষার্থীর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ জানাতে পরে কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে দারোয়ানকে ধরতে ঘটনাস্থলে গেলে উত্তাপ ছড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপে আহত হয় অন্তত ১০ জন।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি প্রতিদিন সময় মতো বাসায় আসি। আজকেও দেরি করিনি। ১২টার মধ্যে চলে আসি। দারোয়ানকে দরজা খুলতে বলি। তবে তিনি দরজা খুলে রাজি হচ্ছিলেন না। পরে জোরে ডাক দিলে তিনি অকথ্য ভাষায় কথা বলেন। আমি জবাব দিতে গেলে হঠাৎ আমার গলায় চড় মারেন। সঙ্গে সঙ্গে আমার রুমমেটরা নামলে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি মারতে থাকেন। আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার রুমমেট ও আশপাশের স্থানীয়রা এগিয়ে আসেন।’

spot_img

Most Popular

আরও পড়ুন

‎জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: ‎পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের...

‎জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোর আটক

‎জৈন্তাপুর প্রতিনিধি: ‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল...

শান্তিগঞ্জে টিচার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জ প্রতিনিধি:‎ শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...

‎জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন: আটক ৮

দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জৈন্তাপুর প্রতিনিধি:‎‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা...

spot_img

পড়ুন

‎জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: ‎পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের প্রবাসী উপদেষ্টা ও লন্ডন প্রবাসী মো. বাবুল হোসেনের অর্থায়নে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার উপহার কমিউনিটি সেন্টারে এ...

‎জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোর আটক

‎জৈন্তাপুর প্রতিনিধি: ‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোরকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।‎ ‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে...

শান্তিগঞ্জে টিচার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জ প্রতিনিধি:‎ শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জের সুলতানপুর সংলগ্ন করচ বাগানে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।‎‎ এতে উপস্থিত ছিলেন- টিচার্স ক্লাবের সদস্য শামীম আহমদ, ফয়সল আহমদ, জাফর মিয়া, সুলেমান কবির, আবু তাহের, নজরুল ইসলাম, কুহিনূর রহমান নাহিদ,...

‎জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন: আটক ৮

দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জৈন্তাপুর প্রতিনিধি:‎‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ধ্বংস ও বসতভিটায় ঝুঁকি সৃষ্টি করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ)...

‎নিখোঁজের দেড় বছর পর প্রতিবন্ধী ছেলেকে উদ্ধার করলো পুলিশ: পরিবারে ফিরল হাসি

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মানবিকতার এক হৃদয়স্পর্শী দৃষ্টান্ত স্থাপন করেছে থানা পুলিশ। দীর্ঘ দেড় বছর ধরে নিখোঁজ থাকা এক প্রতিবন্ধী যুবককে খুঁজে বের করে অবশেষে তার বাবার হাতে তুলে দিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ। বহুদিনের অপেক্ষা, উদ্বেগ আর অশ্রুভেজা প্রার্থনার অবসান ঘটিয়ে সন্তানের ফিরে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন...

সিলেটে অনুষ্ঠিত হলো ‘হাওর হ্যাকাথন ২০২৬’

শাবি প্রতিনিধি: হাওর অঞ্চলের জলবায়ুজনিত সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘হাওর হ্যাকাথন ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। বুধবার (১১ মার্চ) নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। হ্যাকাথনটির আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি৩ইআর)। আয়োজনে সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ এবং...

দোয়ারাবাজারে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, উপকৃত ৮০০ অসহায় মানুষ

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভালনারেবল গ্রুপ ফিডিং ( ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৮০০ জন নারী-পুরুষ উপকৃত হয়েছেন। ‎‎বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি...

স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের...

শাবিপ্রবিতে কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

শাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১০ মার্চ) সিলেট উদয়ন স্কুলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা...

জৈন্তাপুরে খাঁসিয়াপল্লীর নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি মোকামপুঞ্জি খাঁসিয়া পল্লী পরিদর্শন করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল নিয়ে আকস্মিকভাবে মোকামপুঞ্জি এলাকায় যান এবং খাঁসিয়া কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে পল্লীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি...

নারীর কণ্ঠে ন্যায়ের ডাক: দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবসে অধিকার ও ন্যায়ের বার্তা

দোয়ারাবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে “নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক” শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” সোমবার (৯ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে...

মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

আধুনিক ডেস্ক :: মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাঁকে এ পদে নির্বাচন করেছে। ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক...