Homeক্যাম্পাসশাকসু নিয়ে প্রশাসনের কালক্ষেপণ,...

শাকসু নিয়ে প্রশাসনের কালক্ষেপণ, ২৭ বছরের অপেক্ষার অবসান কবে?

মাঈন উদ্দিন, শাবি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা দীর্ঘ ২৭ বছর পর শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবি এ নিয়ে কালক্ষেপণ করছে প্রশাসন। অনেকে হতাশা প্রকাশ করে বলছেন ২৭ বছরের অপেক্ষার অবসান কি ঘটবে?

গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলো থেকে লেজুরভিত্তিক ছাত্ররাজনীতি সরিয়ে দিয়ে ছাত্র সংসদ চালু করা। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়। শাবিপ্রবির শিক্ষার্থীরাও দীর্ঘ ২৭ বছর স্থগিত থাকা শাকসু নির্বাচন পুনরায় চালুর জোর দাবি তুলেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায় , শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেও তা কচ্ছপের গতিতে এগোচ্ছে। গত ১৩ জুলাই শাকসুর গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের জন্য ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়াকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিতে গণবিজ্ঞপ্তি দেয়। শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন তাদের মতামত জমা দিলেও এখনো খসড়া চূড়ান্ত হয়নি।

এছাড়া ১১ আগস্ট বিকেল ৩টায় শাকসু নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনার জন্য সর্বদলীয় সমাবেশ ডেকেছিল প্রশাসন। কিন্তু আগের দিন তা অনিবার্য কারণে স্থগিত করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শাকসু নির্বাচন হলে প্রশাসন তাদের একচ্ছত্র আধিপত্য হারাবে। এই আশঙ্কায় নানা কৌশলে নির্বাচন না দেওয়ার চেষ্টা করছে তারা। অনেকের মতে, শাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মাত্র ৬ বার শাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ ১৯৯৭ সালে অনুষ্ঠিত হওয়ার পর গত ২৭ বছরে শাকসু আলোর মুখ দেখে নি।

অন্যদিকে শাকসু নিয়ে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর কোন দৃশ্যমান কার্যক্রমও পরিলক্ষিত হয় না।

তবে বিভিন্ন সংগঠন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন,
“শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে, একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত মুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে সকল ছাত্রসংগঠনের সমান সুযোগ নিশ্চিত থাকবে। কিন্তু মুক্ত গণতান্ত্রিক চর্চার দ্বার ও শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকারকে রুদ্ধ করে বর্তমান শাকসু নির্বাচনের গঠনতন্ত্র তৈরির যে প্রক্রিয়া গঠন করা হয়েছে, তা প্রকৃতপক্ষে গণতন্ত্রের চর্চাকে উপেক্ষা করেছে এবং শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকারকে সীমিত করেছে। বিশেষ সংগঠনকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়ে একতরফাভাবে এই গঠনতন্ত্র প্রণয়ন, প্রকৃত অর্থে গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। শাবিপ্রবি ছাত্রদল স্পষ্টভাবে জানাচ্ছে, তারা এমন কোনো প্রক্রিয়ার অংশীদার হবে না, যেখানে শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা হয় এবং ক্যাম্পাসে বহুমুখী রাজনৈতিক অংশগ্রহণের পরিবেশ নষ্ট করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে চায়, তবে তাদের উচিত হবে সকল ধরনের মুক্ত রাজনৈতিক চর্চা ও রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক অধিকারকে নিশ্চিত করে ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক একটি গঠনতন্ত্র প্রণয়ন করা, যাতে শিক্ষার্থীরা প্রকৃত অর্থে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।”

শাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, “৫ আগস্টের পর থেকেই আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। প্রশাসন শুধু কালক্ষেপণ করছে। ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার ও দাবি। এখানে কোনো ছাত্র সংগঠন যদি শাকসু নিয়ে কালক্ষেপণের জন্য চাপ সৃষ্টি করে, সেটা প্রশাসনের বড় ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসুর গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের জন্য প্রস্তাবনার নোটিশ দিয়েছিল। আমরা যথাসময়ে প্রস্তাবনা দিয়েছি। আমরা চাই অতি দ্রুত শাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা হোক।”

ইসলামী আন্দোলনের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার বলেন, “শাকসু নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। শাকসুকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে—যাতে প্রতিবছর নির্দিষ্ট সময়েই নির্বাচন নিশ্চিত হয়। বর্তমানে শাকসু দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা আগামী ১০ দিনের মধ্যে শাকসু বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। একইসঙ্গে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতিকে গঠনমূলক করার লক্ষ্যে এবং শিক্ষার পরিবেশ ঠিক রাখতে আমরা প্রশাসনের কাছে কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। প্রস্তাবনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা উচিত।”

ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ বলেন, “শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) হলো আমাদের সকল শিক্ষার্থীর অভিন্ন প্ল্যাটফর্ম এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার একটি কারখানা। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। আমরা মনে করি, এ বিলম্ব শিক্ষার্থীদের জন্য হতাশাজনক এবং অযৌক্তিক। সুতরাং, আমরা দাবি জানাচ্ছি—আগামী দুই মাসের মধ্যে শাকসু নির্বাচনসহ সকল প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হোক।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “প্রশাসন শাকসু নির্বাচনের ব্যাপারে তালবাহানা করছে। গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটি সক্রিয়ভাবে কাজ করছে না। প্রশাসন যদি সদিচ্ছা নিয়ে কাজ করতো তাহলে এতদিনে শাকসু নির্বাচন আয়োজন করা যেত।”

এ বিষয়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এছাক মিয়া সাংবাদিকদের বলেন, “আমরা শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন থেকে মতামত নিয়েছি। আগামী সপ্তাহে তাদের সঙ্গে আবার বসে আলাপ করব। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে ছাত্র সংসদের গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের রিপোর্ট জমা দিতে পারব।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “আমি ব্যক্তিগতভাবে শাকসুর বিষয়ে ইতিবাচক। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, সেখানে জাকসু পেয়েছি। তাই বিষয়টি সম্পর্কে অবগত আছি। ছাত্র সংসদ চালু হলে শিক্ষার্থীরাও দায়িত্বশীল হয়, প্রশাসনের চাপও কমে। তবে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাড়া শাকসু কীভাবে হবে? তাদের তো দলীয় পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় নেই। এজন্য দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি চালু নিয়ে সর্বদলীয় সমাবেশের আহ্বান জানানো হয়েছে। সেখানে যে সিদ্ধান্ত হবে, সেই অনুযায়ী পরবর্তীতে শাকসুর বিষয়ে অগ্রসর হবো।”

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন— “শাকসু গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করছে। গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়া জমা দিলেই আমরা সিন্ডিকেটে উত্থাপন করে চূড়ান্ত করব। আমরা দ্রুত শাকসু আয়োজন করতে চাই। তবে প্রশাসন ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না। দ্রুত শাকসু আয়োজনে সবার সহযোগিতা প্রয়োজন।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার।...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর...

spot_img

পড়ুন

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম' শীর্ষক এ সেমিনারের আয়োজন করা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায়...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম'-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার...

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা...

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্য...

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব...

‎শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত: র‍্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও...

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়োমে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল...

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় হল প্রশাসনের উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি...

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

শাবিপ্রবি প্রতিনিধি: উপকূল রক্ষায় গবেষণার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন আর দূরবর্তী...

শাবিপ্রবিতে প্রক্টোরিয়াল বডির র‍্যাগিংবিরোধী আবেগঘন ক্যাম্পেইন ও প্রশাসনের কঠোর সতর্কতা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য র‍্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে একযোগে নানামুখী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর অফিস। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত...