শনিবার, মার্চ ১৪, ২০২৬
Homeক্যাম্পাসবিশ্বকাপে সাস্ট ফ্যানাটিক্স, শাবির...

বিশ্বকাপে সাস্ট ফ্যানাটিক্স, শাবির দশমবারের অংশগ্রহণ

শাবি প্রতিনিধি:

প্রোগ্রামিং বিশ্বকাপে ১০ বারের মতো অংশগ্রহণের গৌরব অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “সাস্ট ফ্যানাটিক্স”।

গত বছর নভেম্বরে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া রিজিওনের ঢাকা সাইট থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করা ৩০৭টি দলের মধ্যে ‘সাস্ট ফ্যানাটিক্স’ দলটি চ্যাম্পিয়ন। এবার প্রোগ্রামিং বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

এই প্রোগ্রামিং বিশ্বকাপ আগস্টের ৩১ তারিখ হতে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাস্ট ফ্যানাটিক্স দলের সদস্যদের মধ্যে রয়েছেন শাবিপ্রবির সিএসই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত মোজাদ্দেদে আলফেহ সানি, মুহাম্মাদ নাজমুল হাসান নাঈম ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত আবু কাওসার গোলাম মো. সারোয়ার, এবং তাদের কোচ হিসেবে আছেন সিএসই বিভাগের প্রভাষক এ. কে. এম. ফাখরুল হোসেন।

জানা যায়, ১০৩টি দেশের ৩,৪২৪টি বিশ্ববিদ্যালয়ের ৭৩,০৮৩ মেধাবী প্রোগ্রামারদের মধ্যে শীর্ষ ১% প্রতিযোগী বাকুর অ্যাডা ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় এই প্রোগ্রামিং বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশের হয়ে দক্ষিণ এশিয়া রিজিওন থেকে প্রতিনিধিত্ব করতে শাবিপ্রবির ‘সাস্টফ্যানাটিক্স’ দলটি মূল পর্বে যোগ দিতে আজারবাইজান যাচ্ছে। এছাড়াও ব্র্যাক ইউনিভার্সিটির একটি দল, ‘ব্র্যাকইউক্রৌস’ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে। বিভিন্ন দেশ থেকে আসা ১৪০টি দল বিশ্বকাপের মূল পর্বে প্রতিযোগিতা করবে।

সাস্ট ফ্যানাটিক্স এর কোচ এ. কে. এম. ফাখরুল হোসেন অনুভূতি প্রকাশ করে বলেন,

“এটা সত্যিই আমাদের জন্য আনন্দের। আমাদের দল সারাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চে শাবিপ্রবিকে তুলে ধরছে। এটা আমাদের জন্য গৌরবের বিষয়।”

তিনি দেশসেরা হওয়ার পেছনের গল্প বলেন,

“এই প্রোগ্রামিং বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট বিশ্বকাপের মতো গৌরবের এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করার বিষয়। এর জন্য এই ছেলেরা সারা বছর কঠোর পরিশ্রম করে। আমাদের বিভাগের ল্যাবে এইসব প্রোগ্রামাররা প্রতিযোগিতায় স্থান করে নেওয়ার জন্য রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে। কঠিন থেকে কঠিনতম কোডিং সমস্যার সমাধান করার মাধ্যমে নিজেদেরকে তারা তৈরি করে।”

বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিতে কোনো ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন,

“আমরা তেমন কোনো প্রতিকূলতার সম্মুখীন হইনি। কারণ দেশের ভেতরে প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমাদের প্রোগ্রামাররা সবসময় অন্যদের ডমিনেট করে নিজেদের স্থান সবার উপরে ধরে রেখেছে। ফান্ডিং-এর জন্য একটু সমস্যা ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে, আর আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগের সহযোগিতায় সেই সমস্যা সমাধান হয়েছে।”

spot_img

Most Popular

আরও পড়ুন

‎জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: ‎পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের...

‎জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোর আটক

‎জৈন্তাপুর প্রতিনিধি: ‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল...

শান্তিগঞ্জে টিচার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জ প্রতিনিধি:‎ শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...

‎জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন: আটক ৮

দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জৈন্তাপুর প্রতিনিধি:‎‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা...

spot_img

পড়ুন

‎জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: ‎পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের প্রবাসী উপদেষ্টা ও লন্ডন প্রবাসী মো. বাবুল হোসেনের অর্থায়নে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার উপহার কমিউনিটি সেন্টারে এ...

‎জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোর আটক

‎জৈন্তাপুর প্রতিনিধি: ‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোরকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।‎ ‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে...

শান্তিগঞ্জে টিচার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জ প্রতিনিধি:‎ শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জের সুলতানপুর সংলগ্ন করচ বাগানে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।‎‎ এতে উপস্থিত ছিলেন- টিচার্স ক্লাবের সদস্য শামীম আহমদ, ফয়সল আহমদ, জাফর মিয়া, সুলেমান কবির, আবু তাহের, নজরুল ইসলাম, কুহিনূর রহমান নাহিদ,...

‎জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন: আটক ৮

দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জৈন্তাপুর প্রতিনিধি:‎‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ধ্বংস ও বসতভিটায় ঝুঁকি সৃষ্টি করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ)...

‎নিখোঁজের দেড় বছর পর প্রতিবন্ধী ছেলেকে উদ্ধার করলো পুলিশ: পরিবারে ফিরল হাসি

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মানবিকতার এক হৃদয়স্পর্শী দৃষ্টান্ত স্থাপন করেছে থানা পুলিশ। দীর্ঘ দেড় বছর ধরে নিখোঁজ থাকা এক প্রতিবন্ধী যুবককে খুঁজে বের করে অবশেষে তার বাবার হাতে তুলে দিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ। বহুদিনের অপেক্ষা, উদ্বেগ আর অশ্রুভেজা প্রার্থনার অবসান ঘটিয়ে সন্তানের ফিরে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন...

সিলেটে অনুষ্ঠিত হলো ‘হাওর হ্যাকাথন ২০২৬’

শাবি প্রতিনিধি: হাওর অঞ্চলের জলবায়ুজনিত সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘হাওর হ্যাকাথন ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। বুধবার (১১ মার্চ) নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। হ্যাকাথনটির আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি৩ইআর)। আয়োজনে সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ এবং...

দোয়ারাবাজারে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, উপকৃত ৮০০ অসহায় মানুষ

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভালনারেবল গ্রুপ ফিডিং ( ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৮০০ জন নারী-পুরুষ উপকৃত হয়েছেন। ‎‎বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি...

স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের...

শাবিপ্রবিতে কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

শাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১০ মার্চ) সিলেট উদয়ন স্কুলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা...

জৈন্তাপুরে খাঁসিয়াপল্লীর নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি মোকামপুঞ্জি খাঁসিয়া পল্লী পরিদর্শন করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল নিয়ে আকস্মিকভাবে মোকামপুঞ্জি এলাকায় যান এবং খাঁসিয়া কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে পল্লীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি...

নারীর কণ্ঠে ন্যায়ের ডাক: দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবসে অধিকার ও ন্যায়ের বার্তা

দোয়ারাবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে “নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক” শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” সোমবার (৯ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে...

মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

আধুনিক ডেস্ক :: মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাঁকে এ পদে নির্বাচন করেছে। ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক...