আধুনিক ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৯ আগস্ট) রেজিস্টারী মাঠ থেকে শুরু হওয়া এ কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি, সমাবেশ এবং জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন।
শুরুতে রেজিস্টারী মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে সেখানে এক সমাবেশ শেষে র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রেজিস্টারী মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। সদস্য সচিব শাকিল মুর্শেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক ও জাহাঙ্গীর মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, ‘প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও প্রিয় দল বিএনপির বিরুদ্ধে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে। বিএনপি ও জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাত্তর, নব্বই ও চব্বিশের পরাজিত শক্তিরা মিলেমিশে একাকার হয়ে সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমানে একযোগে কাজ করতে হবে।’
এসময় সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, ‘খুনি হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের স্বোচ্চার থাকতে হবে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম আজম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিছবাউর রহমানসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ।
