Homeসংবাদবিজিবি'র উপর হামলাকারী চোরাকারবারি...

বিজিবি’র উপর হামলাকারী চোরাকারবারি আরমান আলী’র একদিনের রিমান্ড

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অবৈধ পথে আসা ভারতীয় মহিষ আটক অভিযান পরিচালনাকালে বিজিবি’র উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আটককৃত আসামী আরমান আলী (২৮)কে’ এক’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৮ আগষ্ট) সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শেফায়েত উল্লাহ এই আদেশ মঞ্জুর করেন।

আসামী আরমান আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়া’র পুত্র।

এর আগে গত, ৬ আগষ্ট (বুধবার) বিকাল সাড়ে ৫ টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি), লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার (১২৪০) হতে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যান্তরে উপজেলার নরসিংপুর ইউনিয়নে তেরাপুর গ্রামে আব্দুল আহাদের বাড়িতে ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আসা ভারতীয় মহিষ আটক অভিযানে বিজিবির উপর হামলা করে চোরাকারবারি চক্রের সদস্যরা

পরে বুধবার (৭ আগষ্ট) লাফার্জ বিওপি ক্যাম্পের হাবিলদার রহিদুল ইসলাম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ১০ জনকে এজহারনামীয় এবং ৪০-৫০ জনকে অঙ্গাত নামা আসামী করে মামলা দায়ের করেন।

এতে বুধবার সন্ধায় বিজিবি এবং র‍্যাব ( যৌথবাহিনি) গ্রেফতারি অভিযান পরিচালনা করে শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়া’র পুত্র আরমান আলী (২৮)কে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।

মামলায় অভিযুক্ত আসামীরা হলেন, নরসিংপুর ইউনিয়নের ১। শ্রিপুর গ্রামের কুদ্দুস মিয়া’র পুত্র আরমান আলী (২৮).২। নরসিংপুর গ্রামের (বিশঘরিবাড়ি) রেনু মিয়া’র পুত্র মো.অলিল (৩৫). ৩। শ্রিপুর গ্রামের বাঁদশা মিয়া’র পুত্র নানু মিয়া (৩৫).৪। মুক্তার আলী’র পুত্র রানু মিয়া (৩৫).৫। মমশর আলী’র পুত্র ইয়াকুব আলী (৪০).৬। মুক্তার আলী’র পুত্র বাবলু মিয়া (৩৪).৭। মৃত শাহা মিয়া’র পুত্র আরিফুল ইসলাম (৩২).৮। রগারপাড় গ্রামের মৃত আতর আলী’র পুত্র আহাদ মিয়া (৪০).৯। শ্রিপুর গ্রামের মমশর আলী’র পুত্র আব্দুল কুদ্দুস (৫৫).১০। আব্দুর রশিদের পুত্র ইলিয়াস আলী (৩৫).

মামলা সূত্রে জানা যায়,গত ৬ আগষ্ট (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনস্থ লাফার্জ ক্যাম্পের বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামে ভারত থেকে চোরাই পথে আসা মহিষ আটক করতে যায়।এসময় সেডের নিচে ২৫-৩০ টি ভারতীয় মহিষ বাঁধা দেখতে পায়। বিজিবির উপস্থিতি ঠের পেয়ে এজহারনামীয় ও অঙ্গাত নামা আসামীরা মহিষ গুলো মাঠে ছেড়ে দিলে, মহিষগুলো ছুটাছুটি করতে থাকে। এমতাবস্থায় বিজিবি টহলদল ৫ টি মহিষ তাৎক্ষণিক আটক করে।তখন এজহারনামীয় আসামী এবং আঙ্গাতনামা আসামীরা মহিষগুলে ছিনিয়ে নিতে টহলকারী বিজিবি সদস্যদের উপর প্রানে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় কোন আসামী ভারতীয় কালো মহিষের গলায় রশি ধরে এবং কেউ কেউ মহিষের পিছন দিয়ে ধাক্কা দিয়ে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার সময় বিজিবি’র ল্যান্স নায়েক আজাদ হোসাইনকে তাদের হাতে থাকা লাঠি দিয়ে প্রানে হত্যার উদ্দেশ্যে মাথায় এলোপাতাড়ি আঘাত করলে মাথাশ থাকা হেলমেট ভেঙে যায় ও এলোপাতাড়ি বারির আঘাতে পিঠের মধ্যে মারাত্মকভাবে আঘাত করে নীলা ফুলা জখম করে একটি মহিষ ছিনিয়ে নিয়ে যায়।

ধাক্কা দিয়ে জোরপূর্বক মহিষ ছিনিয়ে নেওয়ার সময় বিজিবি সদস্য ল্যান্স নায়েক শাহিন আলমের ডান হাতের কুনুই এর উপর বাঁশ এবং লাঠিসোটা দিয়ে সজোরে কয়েকবার আঘাত করে মহিষ ছিনিয়ে নিয়ে যায়। বিজিবি সদস্য জাকির হোসেন রানা মহিষ আটক করলে আসামীরা মহিষের পিছন দিক দিয়ে লেজের অংশে ধরে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এছাড়াও এজাহারভুক্ত আসামীসহ অঙ্গাতনামা ৩০-৪০ জন আসামী বিজিবি সদস্যদের হাত থেকে মহিষ ছিনিয়ে নিতে বিজিবি টহল দলের অন্য সদস্যদের প্রানে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আটককৃত মহিষগুলো ছিনিয়ে নেওয়া ঠেকাতে সরকারী সম্পদ (অস্ত্র ও গোলাবারুদ) জানমাল রক্ষার্থে বিজিবি টহল দল নিরুপায় হয়ে আকাশের দিকে তাক করে ৫ রাউন্ড ফাঁকা ফায়ার করে। এসময় আসমাীগণ ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল হতে ৫ টি মহিষের মধ্যে ৩ টি ছিনিয়ে নিয়ে যায় এবং হুমকি প্রদান করে যে বিজিবি সদস্যদের প্রানে মেরে ফেলবে।

এই ঘটনায় গুরুতর আহত বিজিবি’র ল্যান্স নায়েক আজাদ হোসাইনকে প্রথমে চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছে।

এ-ই ঘটনার পরের দিন বিজিবি গ্রেফতারি অভিযান পরিচালনা করে শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়া’র পুত্র আরমান আলীকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক নাজমুল হক জানান, মামলায় বর্নিত চোরাকারবারিরা অত্যন্ত দাঙ্গাবাজ, চোরাকারবারি, অবৈধ মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী প্রকৃতির লোকজন হয়। বিভিন্ন সময় অপরাধ প্রতিরোধে ও দমনে পেশাগত দায়িত্ব পালন করায় বর্নিত এজহারনামীয় আসমীগণ তাহাদের সহিত থাকা অঙ্গাতনামা আসামীরা বিজিবি সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে সরকারী কর্তব্য পালনে বাঁধা প্রদান করে।

spot_img

Most Popular

আরও পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের...

spot_img

পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছেন, আজ সকাল ৬টা ২৯...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামের দুইজন মোরগ সরবরাহকারী আহত হয়েছেন এবং আড়াই লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টায় এ ঘটনায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। পরে সকাল সাড়ে...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের নিচে চাপা পড়ে সাকির আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়ক এর ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায়...

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

আধুনিক ডেস্ক :: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির...

শাবির উপাচার্যের সাথে চীনা রবীন্দ্র বিশেষজ্ঞ দং ইউ ছেনের সৌজন্য সাক্ষাৎ‎

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক দং ইউ ছেন।‎‎ রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।‎ সাক্ষাৎকালে পারস্পরিক একাডেমিক...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...