আধুনিক রিপোর্ট ::
সিলেটের কিন ব্রিজের নিচে ছুরিকাঘাতে যুবক হত্যার প্রধান আসামী কালা মনিরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কোতওয়ালপুর দক্ষিন পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত শেখ মনির ওরফে কালা মনির (৩০) কোতওয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কিন ব্রিজের নিচে আলী আমজদের ঘড়ির পাশে ছুরিকাঘাতে খুন হন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে ডালিম আহমদ। শুক্রবার (৮ আগস্ট) বিকালে ডালিম মিয়ার মা রীতা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪-৫ জনকে। এ ঘটনায় শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে নাঈম আহমেদ রজব (১৯) নামের একজনকে ও রাতে কালা মিয়া (২৫) নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়। রজব সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে ও কালা মিয়া মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে ও নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা।
(২৫)
