Homeরাজনীতিফ্যাসিবাদ, উগ্রবাদ যাতে মাথাচাড়া...

ফ্যাসিবাদ, উগ্রবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান

আধুনিক ডেস্ক ::

আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নারীসমাজকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আমি বাংলাদেশের মা-বোনদের আহ্বান জানাই, আপনারা সচেতন ও সজাগ থাকুন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ মিলনায়তনে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। তিনি লন্ডন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন। জুলাই গণ–অভ্যুত্থানের বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এই আলোচনা সভার আয়োজন করে।

ভবিষ্যতের রাজনৈতিক পটভূমিতে নারীসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে উল্লেখ করে সভায় তারেক রহমান বলেন, ‘আমরা চাই, একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া উচিত, তেমনই একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।’

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে যেসব পরিবার আপনজন হারিয়েছে, তাদের আত্মত্যাগের প্রতি অবিচার করা হচ্ছে। এসব পরিবারে একজন পুরুষ সদস্যের মৃত্যুর পর একজন নারী যেভাবে প্রতিদিন সংসার টেনে নিয়ে যাচ্ছেন, তা এক অনবদ্য সংগ্রাম।

নারীর ক্ষমতায়নের বিষয়ে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূলধারার বাইরে রেখে কখনোই নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব নয়। নারীশক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। তিনি বলেন, নারী-পুরুষ ভেদাভেদ না করে সবাইকে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে গড়ে তুলতে হবে।

নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করা গেলে বৈষম্য কমবে, পারিবারিক সহিংসতাও রোধ হবে। তাই বিএনপির স্লোগান হচ্ছে—‘ক্ষমতায়িত নারীশক্তি, পরিবারের মুক্তি।’

তারেক রহমান বলেন, বিএনপি আগামী দিনে ক্ষমতায় এলে প্রান্তিক ৫০ লাখ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে। এই কার্ড নারীদের নামে ইস্যু করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক বা খাদ্যসহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ঘটবে এবং পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে।

তারেক রহমানের বক্তব্যের আগে সভায় একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এই তথ্যচিত্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খানম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অসামান্য। এই লড়াইয়ে সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছে নারীসমাজ।

যাঁরা রক্ত-অশ্রু ও আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ইতিহাস সৃষ্টি করেছেন, সেই নারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাজমেরি এস এ ইসলাম ও তাহসীনা রুশদির, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রব প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম, টক শো উপস্থাপক হাসিনা আখতারের ধারণ করা বক্তব্য সভায় প্রচার করা হয়। সভার সঞ্চালক ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। সভায় শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।

Share Post Share

আরও পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের...

পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছেন, আজ সকাল ৬টা ২৯...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামের দুইজন মোরগ সরবরাহকারী আহত হয়েছেন এবং আড়াই লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টায় এ ঘটনায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। পরে সকাল সাড়ে...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের নিচে চাপা পড়ে সাকির আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়ক এর ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায়...

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

আধুনিক ডেস্ক :: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির...

শাবির উপাচার্যের সাথে চীনা রবীন্দ্র বিশেষজ্ঞ দং ইউ ছেনের সৌজন্য সাক্ষাৎ‎

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক দং ইউ ছেন।‎‎ রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।‎ সাক্ষাৎকালে পারস্পরিক একাডেমিক...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...