আধুনিক রিপোর্ট ::
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রুমন আহমদ ও আহত এনামুল হক দুজনেই সানরাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিলো। এসময় একটি চাকা ফেটে গেলে রুমন চাকার সাথে ছিটকে পড়েন। এনামুলও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বেলা তিনটার দিকে মৃত্যু হয় রুমন আহমদের।
