Homeসংবাদদোয়ারাবাজারে স্কুল ক্যাম্পাসে দলীয়...

দোয়ারাবাজারে স্কুল ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নবগঠিত কমিটির ছাত্রদল নেতারা।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বর্তমান ও সাবেক সাধারণ ছাত্রজনতা।

এর আগে গত ২৭ জুলাই (রোববার) সন্ধায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিত ইসলাম ও সদস্য সচিব তারেক মিয়া স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যাডে দোয়ারাবাজার উপজেলার প্রতিটা স্কুল অ্যান্ড কলেজ ও আলিম মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। প্রত্যন্ত অঞ্চলের এসব শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় ছাত্ররাজনীতির কমিটি প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওঠে নানান সমালোচনার ঝড়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা নিন্দা জানিয়ে স্কুল-মাদ্রাসা হতে ইসলামিক শিক্ষা’র বাহিরে এসব রাজনীতি কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

বিক্ষোভে সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি ছাত্রদের দুর্বৃত্ত বানায়’, ‘মত-পথ-রাজনীতি যারা যার, দেশ-শিক্ষাঙ্গন সবার’, ‘শিক্ষাঙ্গনে দলীয় সংঘাত ধ্বংসাত্মক, শিক্ষাঙ্গন থাকুক মুক্ত নিরাপদ’, ‘শিক্ষাঙ্গন দলীয় রাজনীতির স্থান নয়’, ‘শিক্ষাঙ্গন দলীয় আধিপত্যের জায়গা নয়’, ‘শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির আখড়া করে যারা, জীবন-দেশ-শিক্ষার শত্রু তারা’ ইত্যাদি স্লোগানে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রাজনীতির চর্চা অবশ্যই থাকবে, থাকতে হবে তবে সেটা হতে হবে কেবল অ্যাকাডেমিক ও সঙ্ঘাতমুক্ত এবং নিরাপদ সৌহার্দ্যমূলক। প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দলীয় সাংগঠনিক মাঠের রাজনীতির কর্মসূচি ভয়ংকর ধ্বংসাত্মক, যা কেবল গুণ্ডাতন্ত্র প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠানকে ধ্বংস করে। শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য দলীয় রাজনীতি নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সব অবাঞ্ছিত সংঘাত ও দলীয় আধিপত্য থেকে মুক্ত না রাখলে শিক্ষা প্রতিষ্ঠানের আসল উদ্দেশ্য ধ্বংস হয়ে অসৎ স্বার্থের বিপজ্জনক হাতিয়ার হয়ে যাবে।

বিক্ষোভকারী সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান, সাবেক ও প্রাক্তন শিক্ষার্থীদের দাবি, সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজে অতীতে কোনো রাজনৈতিক কর্মকান্ড ছিলো না। এবং বর্তমান বা ভবিষ্যতেও কোনো রাজনৈতিক কর্মকান্ড চলতে দেয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের হুমকি ও থ্রেড দিয়েছে যারা তাদের বক্তব্যের প্রতি ক্ষোভ জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আগামীকাল থেকে ২৪ চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেন, ছাত্রদল নেতা আল আমিন চৌধুরি, ইসতিয়াক আজাদ রাফি কর্তৃক সাধারণ শিক্ষার্থীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তাদের এমন বক্তব্য প্রত্যাহার করে জন জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠিন কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে, কমিটির তালিকা প্রকাশের সাথে সাথে উপজেলার বড়খাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের কমিটি অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে হয়েছে দাবি করে রোববার রাতেই বিক্ষোভ মিছিল করে বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদল। এতে তারা অভিযোগ তুলেন,অসৎ পন্থায় বড়খাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের কমিটি করা হয়েছে। যে কমিটির সভাপতি হয়েছে সে নিজেও জানে না যে কিভাবে কলেজ ছাত্রদলের সভাপতি হলো।

এতে বঞ্চিত হয়েছে উপযুক্ত ত্যাগীরা। এ সময় বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ রামিম সানি, ইউনিয়ন ও কলেজ শাখার ছাত্রদলের কর্মীরা।

এতে সোমবার নবগঠিত বড়খাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম রেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে স্বেচ্ছায় পদত্যাগ করে বলেন, বড়খাল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান নতুন কমিটির সভাপতি পদ আমাকে দেয়া হয়েছে। তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। কিন্তু আমার পরিবার এই রাজনীতিতে আমাকে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, আমি যেনো কোনো প্রকার রাজনীতিতে যুক্ত না থাকি। ইতিমধ্যে আমি পারিবারিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার পরিবার আমাকে বার বার বলতেছে এসব রাজনীতি থেকে সরে যাওয়ার জন্যে।

এতে আমি সকল বিষয় বিবেচনা করে আমি আমার স্বজ্ঞানে, নিজ ইচ্ছায় এই কলেজ কমিটি থেকে অব্যাহত নিচ্ছি ।

আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পক্ষে কিছু করা সম্ভব না সুতরাং এই বিষয় দয়া করে আর কেউ আমাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ বা প্রশ্ন করবেন না, আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেনো ভালো কিছু করতে পারি, ধন্যবাদ সবাইকে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর সকলের স্নেহ ও ভালোবাসায় সব সময় রাখবেন।

একই সময়ে উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রগতি স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোনায়েম ওয়াসিফ মিকদাদ সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়ে লিখেন, আমি মোনায়েম ওয়াসিফ মিকদাদ, প্রগতি স্কুল অ্যান্ড কলেজ দোহালিয়ার একজন সাধারণ ছাত্র। আমি আজকে অত্যন্ত বিস্মিত ও বিব্রত হয়েছি যখন শুনলাম আমাকে ছাত্রদলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি এই বিষয়ে কোনো রকম অবগত নই, আমাকে জিজ্ঞাসাও করা হয়নি, এবং আমি এই কমিটির সাথে কোনো সম্পর্কও রাখি না। আমার পরিবার আমাকে এই কলেজে ভর্তি করানোর অন্যতম প্রধান কারণ ছিল এখানকার রাজনীতি মুক্ত পরিবেশ। আমিও নিজে কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হইনি এবং আগ্রহীও না।কমিটিতে আমার নাম ব্যবহারে প্রতিবাদ জানাই এবং অনুরোধ করছি যেন আমার নাম এই ধরনের কর্মকাণ্ড থেকে অবিলম্বে প্রত্যাহার করা হয়।

শিক্ষকদের দৃষ্টি আমার প্রতি যেভাবে পরিবর্তিত হয়েছে, তা আমাকে কষ্ট দিয়েছে। আমি একজন ছাত্র হিসেবে শুধুমাত্র আমার পড়াশোনায় মনোযোগ দিতে চাই এবং কোনো রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে চাই না। সবাইকে অনুরোধ, কেউ যেন ভুল বোঝাবুঝি না করেন। আমি নই রাজনীতির অংশ, আমি শুধু একজন শিক্ষার্থী।

অন্যদিকে, স্কুল ক্যাম্পসে এমন দলীয় ছাত্ররাজনীতি বন্ধে বিবৃতি দিয়েছেন উপজেলার সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এবং দ্বীনেরটুক দারুল কোরআন আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের প্যাডে প্রকাশিত বিবৃতিতে তারা লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয়তাবাদী ছাত্রদল সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ শাখা এবং দ্বীনেরটুক দারুল কোরআন আলিম মাদ্রাসা শাখা নামে একটি কমিটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। যা ইতোপূর্বে কখনো হয়নি। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রাতিষ্ঠানিক স্বার্থে ওই প্রতিষ্ঠান সম্পন্ন রাজনীতি মুক্ত থাকবে। সাংগঠনিক কোন কমিটি এখানে রাজনৈতিক কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

spot_img

Most Popular

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে...

spot_img

পড়ুন

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

আধুনিক ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা–৪...

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

আধুনিক ডেস্ক :: পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা ৩ জনসহ বাহিনীর ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি...

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের বিষয়টি সামনে আসার পর কয়েক সপ্তাহ ধরে এ সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেন সাহাবুদ্দিন। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি...