Homeজাতীয়উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায়...

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু

আধুনিক ডেস্ক ::

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১টা ৫২ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মাহতাব রহমান ভূঁইয়া (১৪) নামের ওই শিশুটি মারা যায়। এ নিয়ে এই ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১২ জনের মৃত্যু হলো।

মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল মাহতাব। তার বাবার নাম মিজানুর রহমান ভূঁইয়া। দুই ভাই, এক বোনের মধ্যে দ্বিতীয় ছিল মাহতাব। সে উত্তরা ১১ নম্বর সেক্টরে মা–বাবার সঙ্গে থাকত। বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।

বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফুল ইসলাম জানান, মাহতাবের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আরও জানান, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে মোট ৪৩ জন এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে। এর মধ্যে সাতজন আইসিইউতে চিকিৎসাধীন।


বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ পাওয়া হালনাগাদ তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, এই ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। আর আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫৭ জন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৫ জন। সিএমএইচে চিকিৎসাধীন ১১ জন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিখোঁজ ও হতাহতের তালিকা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিবৃতিতে যে তালিকা দেওয়া হয়েছে, তাতে বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫১ জন। নিখোঁজ রয়েছে ৫ জন। হতাহতের তালিকা স্কুলের তদন্ত কমিটি হালনাগাদ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এরপর ওই দিন রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। যে কারণে গণমাধ্যমে নিহতের সংখ্যা ৩২ উল্লেখ করা হয়েছিল।

সোমবার (২১ জুলাই) বেলা সোয়া একটার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক...

‎শাবি প্রেসক্লাবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি‎‎‎: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’র মাসিক কর্মসূচি অংশ হিসেবে তথ্য...

সিলেটের দক্ষিণ সুরমায় হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে খতনা ক্যাম্প শনিবার

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে সিলেটের...

শাবিপ্রবির ৬ আবাসিক হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখার প্রস্তুতি সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগ করতে ৬টি আবাসিক...

spot_img

পড়ুন

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার ও সদস্য সচিব হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের মো. রিয়াজ হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) সংগঠটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ...

‎শাবি প্রেসক্লাবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি‎‎‎: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’র মাসিক কর্মসূচি অংশ হিসেবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎‎শুক্রবার (১২ জুন) বিকেল তিনটায় শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিলেট জেলার আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ। ‎‎কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ ও নাগরিকের...

সিলেটের দক্ষিণ সুরমায় হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে খতনা ক্যাম্প শনিবার

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় খতনা ক্যম্প পরিচালিত হবে শনিবার। ক্যাম্পে সিলেট সিটি করপোরেশনের ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের ৬ থেকে ১২ বছর বয়সী দেড়শ শিশুকে খতনা দেওয়া হবে। শনিবার সকাল ১০টায় ক্যাম্পের উদ্বোধনী...

শাবিপ্রবির ৬ আবাসিক হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখার প্রস্তুতি সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগ করতে ৬টি আবাসিক হলে বড় পর্দা স্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে এসব পর্দা স্থাপন করা হয়েছে বলে জানান শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ। পুরো ফিফা বিশ্বকাপ সুষ্ঠু...

শাবিপ্রবিতে ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ একাডেমির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে ‘ওয়েভ ফাউন্ডেশন’ ও জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ‘ডিডব্লিউ একাডেমি’র এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো....

আকস্মিক হল পরিদর্শনে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। বুধবার(১০ জুন) রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এই পরিদর্শনে তিনি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং হলের সার্বিক পরিবেশ সরাসরি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শুরুতে তিনি শাহপরান হলে যান। সেখানে হলের...

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শাবিপ্রবিতে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) এশা'র নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠানের...

নাসিরনগরে জেলা প্রশাসকের সাথে কর্মকর্তা ও গর্ণমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময়

নাসিরনগর প্রতিনিধি: নাসিরনগর উপজেলা আইন শৃঙ্খলা, বাল্যবিবাহ, মাদক এবং গুজব প্রতিরোধ বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো: আবুসাইদ। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯জুন) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং সুশীল...

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান

আধুনিক ডেস্ক: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন, দেশের মেয়েদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের অবদান অনন্য। নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হলদে পাখি এই গাইডিং কার্যক্রম ছাত্রীদের জীবনদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। স্কুলের পড়াশোনার পাশাপাশি এই কার্যক্রম তাদের জীবনকে...

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড....

শাবিপ্রবিতে ‘হিট’ প্রকল্পের আওতায় অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ সরকারের 'উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর‘(হিট) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য ‘ট্রেনিং অন অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার (৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪০২২ নম্বর কক্ষে এই উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাবৃন্দ। রবিবার (৭ জুন) বেলা ৩টায় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের নেতৃত্বে উপাচার্য কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা গ্রহণকালে উপাচার্য অধ্যাপক...