আধুনিক রিপোর্ট ::
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিক ও বর্তমান সভাপতি ময়নুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
