Homeখেলারোমাঞ্চ শেষে সিরিজ জয়...

রোমাঞ্চ শেষে সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক ::
এই ম্যাচ বোধ হয় এর চেয়ে বেশি রোমাঞ্চকর হতে পারত না। ১৩৩ রানের জবাবে ৪৭ রানে ৭ উইকেট নেই। পাকিস্তানের হারটাই তখন ভবিতব্য। কিন্তু সালমান আগার দল সেখান থেকেও দেখাল ঘুরে দাঁড়ানোর মানসিকতা। যদিও শেষটা হার দিয়েই। শেষ ২ ওভারে দরকার ছিল ২৮ রান, শেষ ওভারে পাকিস্তান জয় থেকে মাত্র ১৩ রান দূরে। হাতে ১ উইকেট। এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশের সিরিজ জয় কিংবা পাকিস্তানের সিরিজে ফেরা—দুটোই হতে পারত সেখান থেকে। হলো শেষ পর্যন্ত প্রথমটি। ৪ বল বাকি থাকতে ১২৫ রানে অলআউট হয়ে ৮ রানে হার পাকিস্তানের। মঙ্গলবার (২২ জুলাই) এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়।

শেষ দিকে খেলাটা ‘জমিয়ে’ দিয়েছিলেন আসলে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দুই বাউন্ডারি আর এক ছক্কা খেয়ে ১৯তম ওভারেই দিয়ে দেন ১৫ রান। শেষ বলে অবশ্য বোল্ড করেছেন ৩২ বলে ৫১ রান করে পাকিস্তানকে ম্যাচে ফেরানো ফাহিম আশরাফকে, বাংলাদেশও আবার ম্যাচে ফেরে তখনই। শেষ ওভারে অবশ্য মোস্তাফিজুর রহমানও শুরু করেছিলেন প্রথম বলে আহমেদ দানিয়ালের ব্যাটে চার খেয়ে। তবে পরের বলেই বাংলাদেশকে সিরিজ জয়ের আনন্দে ভাসিয়ে মিডউইকেটে শামীম হোসেনের হাতে ক্যাচ দেন দানিয়াল।

প্রথম টি-টোয়েন্টিতে ১১০ রানে অলআউট হওয়ার পর পাকিস্তানের কোচ মাইক হেসন সব রাগ উগরে দিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের ওপর। উইকেট নাকি ‘আন্তর্জাতিক মানের’ই ছিল না। হেসনের জন্য মঙ্গলবারের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ, যদিও উইকেট নিয়ে অভিযোগ জানানোর সুযোগই ছিল না এদিন। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের ১৩৩ রানও পাহাড়সম হয়ে গিয়েছিল পাকিস্তানের জন্য। ৪৭ রানে ৭ উইকেট হারানোর পর অষ্টম উইকেটে ফাহিম ও আব্বাস আফ্রিদির ৪১ রানের জুটি কেবল ম্যাচটাকেই দীর্ঘায়িত করেছে, কমিয়েছে হারের ব্যবধান।

মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের শুরুটাই হয়েছিল ভয়াবহ। বাংলাদেশকে অল্প রানে আটকে কোথায় তারা সহজ জয়ের দিকে এগোবে তা নয়, ৪.৪ ওভারে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে চলে যায় খাদের কিনারে। টি-টোয়েন্টিতে এত কম রানে এর আগে প্রথম ৫ উইকেট হারায়নি পাকিস্তান। উল্টো দিকে আরেক রেকর্ড করে ফেলেন বাংলাদেশের বোলাররাও। ১৫/৫—এটাই এখন টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে প্রতিপক্ষের ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব তাঁদের। আগের রেকর্ডটি ছিল ২৪ রানে ৫ উইকেট, পাপুয়া নিউগিনির বিপক্ষে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

পাকিস্তানের ওপরের দিকের ছয় ব্যাটসম্যানের কেউই করতে পারেননি দুই অঙ্কের রান। ৮, ১, ০, ৯, ০, ০। ‘গোল্ডেন ডাক’ হারিস ও মোহাম্মদ নেওয়াজ। বাংলাদেশের বোলিং সব মিলিয়েই হয়েছে দুর্দান্ত। তবু আলাদা করে বলতে হয় শরীফুলের কথা। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট, টি-টোয়েন্টিতে আজ নিজের সেরা বোলিংটাই করলেন এই বাঁহাতি পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে ১১ রানে ৪ উইকেট নেওয়া মেহেদী হাসান নতুন বলে শরীফুলের সঙ্গী হয়ে নিয়েছেন ২৫ রানে ২ উইকেট। পরপর ২ বলে হাসান নেওয়াজ আর মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো তানজিম হাসানের ২ উইকেট ২৩ রানে।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটাও ছিল বেশ নাজুক। শ্রীলঙ্কায় শেষ ম্যাচে ৪৭ বলে অপরাজিত ৭৩ রান করা ওপেনার তানজিদ হাসানকে বিশ্রাম দেওয়াটা চমকই ছিল এদিন। তার জায়গায় পারভেজ হোসেনের ওপেনিং সঙ্গী হয়ে প্রথম ওভারেই ফাহিমের বলে কট বিহাইন্ড মোহাম্মদ নাঈম। টপাটপ উইকেট পড়তে থাকে এরপর। চাপে থাকলে যা হয়, ১৫ ওভার শেষেও ওভারপ্রতি রান ৬–এর নিচে (৫.৭৩), ৮৬ রানে নেই ৫ উইকেট।

পাওয়ারপ্লেতেই ২৯ রানে ৪ উইকেট হারানোর পর অবশ্য এই রানটাকেও কম মনে হচ্ছিল না। জাকের আলী আর মেহেদী মিলে সেখান থেকেই করেন নতুন শুরু। পঞ্চম উইকেটে তাঁদের ৫৩ রানের জুটিতে ১৪ ওভার শেষে ৮১ রান। তবে ওই ওভারেরই শেষ বলে মোহাম্মদ নেওয়াজকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লং অফে হাসান নেওয়াজের ক্যাচ দুই ছক্কা আর দুই চারে ২৫ বলে ৩৩ রান করা মেহেদী।

জাকের ছিলেন শেষ পর্যন্ত। ব্যক্তিগত ৩৫ রানে একবার জীবন পেয়ে করা তাঁর ৪৮ বলে ৫৫ রানের ইনিংসটা না হলে লজ্জায় পড়তে হতে পারত বাংলাদেশকেও। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সেটারই স্বীকৃতি। তবে এত কম রান নিয়েও জয়ের কৃতিত্বটা শেষ পর্যন্ত বোলারদেরই দিতে হবে।

Share Post Share

আরও পড়ুন

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম।...

পড়ুন

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্স, ইনোভেশন এন্ড ইডুকেশন (আই.সি.ই.আর.আই.ই) সম্মেলনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।  ‎‎ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান: ৪৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব অভিযানে মোট ৪৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি বিশেষ টহল...

বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে : এমপি মিলন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ -৫ আসনের ছাতক দোয়ারাবাজার কলিম উদ্দীন আহমেদ মিলন বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায়ও এগিয়ে থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী...

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব : বাণিজ্যমন্ত্রী

আধুনিক ডেস্ক :: দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার আর নিয়ন্ত্রিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের...

নদী গর্ভে বিলীনের পথে গোলাপগঞ্জের শদাই শাহ (র:) এর মাজার

রুহুল আমিন, গোলাপগঞ্জ: এক সময় যেখানে কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল ও জিকিরের মধুর আওয়াজে কম্পিত হত পুরো এলাকা।সমাগম ছিল মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকের।দূর দুরান্ত হতে শিরনী নিয়ে আসতেন অসংখ্য ভক্ত ও আশেকান। আজ ভাঙ্গনের মুখে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ। স্থানীয়...

‎শাবির পরিবহন সেবা  সীমিত করায় ভোগান্তিতে শিক্ষার্থীরা,  সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে সীমিত করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।‎ ইরান-ইজরাইল ও আমেরিকা যুদ্ধের কারনে দেশে তেলের তীব্র সংকট...