Homeশীর্ষ সংবাদমহাসড়ক নয় যেন মরণফাঁদ

মহাসড়ক নয় যেন মরণফাঁদ

জুবেল আহমেদ, ওসমানীনগর:

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশ, মহাসড়ক নয় যেন একটি মরণফাঁদ। কোথাও পিচ উঠে গেছে, কোথাও উঁচু-নিচু ঢেউখেলানো, আবার কোথাও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে হেলেদুলে চলছে ভারী যানবাহন। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন চালক-হেলপার ও যাত্রীরা। অনিরাপদ এই সড়কটিতে চলাচল নিরাপদ করতে দফায় দফায় সংস্কার করলেও তার কোনো সুফল পাচ্ছে না চালক ও যাত্রীরা। একদিকে যেমন প্রাণহানি হচ্ছে অন্যদিকে গাড়ি ভেঙেচুরে নষ্ট হয়ে যাওয়ায় যানবাহন মালিকদের অপূরণীয় ক্ষতিও হচ্ছে।

তাদের অভিযোগ, সংস্কারের আওতায় বেহাল অংশ জুড়ে বসানো হচ্ছে ইটের সলিং,পাথ, সিমেন্ট ও বালু মিশ্রিত করে নামে মাত্র মেরামত করা হলেও কয়েকদিনের মধ্যেই সড়ক ফিরে পুরোনো রূপে। এমন অপরিকল্পিত সংস্কারকে লোকজন সরকারি টাকার অপচয় হিসাবেই ভাবছেন।

জানা যায়, ২০০৫ সালে ঢাকা-সিলেট মহাসড়ক নতুন করে নির্মাণের পর এই সড়কে আর বড় ধরণের কোনো মেরামত হয়নি। গত ২০ বছরে এই অংশে সংস্কারের বড় কোনো উদ্যোগ না নিয়ে মেরামতের নামে শুধু ছোট-বড় গর্তের উপর নিম্নমানের ইট, পাথর, বালু ফেলা হয়েছে। এতে করে মাহাসড়কের অবস্থা আর খুবই করুণ হয়েছে। চলতি মাসেও একাধিকবার সওজ’র গাড়িতে করে মহাসড়কে গর্ত ভরাট ও উঠে যাওয়া কার্পেটিংয়ে তালি দেওয়া হয়েছে। কিন্তু মহাসড়কের এই অপরিকল্পিত সংস্কার জনভোগান্তি বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। বৃষ্টি হলে গর্তে জমা কাদা-পানি ছিটকে বিব্রত হতে হয় পথচারীদের। আর রোদের দিনে ধুলোময় হয়ে ওঠে চারপাশ। ফলে এই সড়কে যান চালক ও যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।

এছাড়া ফুটপাত দখল,অবৈধ ত্রিহুইলার,সিএনজির স্ট্যান্ডসহ বিভিন্ন প্রকার নির্মাণসামগ্রী রেখে দখলে রাখা হয়েছে মহাসড়কের দুইপাশ। রাস্তার মধ্যভাগে ছোট-বড় গর্ত থাকায় যানগুলো একটু পাশ ঘেঁষে গেলেই ঘটছে দুর্ঘটনা।
চলতি বছরে মহাসড়কের ওসমানীনগর অংশে ৭ টি দুর্ঘটনায় মারা গেছেন ৯ জন। আহত হয়েছেন ১৭ জনেরও বেশি।

এদিকে,সিলেট-ঢাকা মহাসড়ক উন্নতিকরণের লক্ষ্যে ৬ লেনের কাজ চলমান থাকায় প্রায় সময়ই সড়কে তীব্র যানজট দেখা দেয়। চলমান কাজের কারণে দীর্ঘদিন ধরে মহাসড়কটিতে নিয়মিত সংস্কার কাজ চালাতে না পারায় বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এছাড়া ছয় লেন প্রকল্প কাজের জন্য মহাসড়কে যানবাহনের ধীরগতির কারণে ভোগান্তি আরও বেড়েছে কয়েকগুন।

স্থানীয় ট্রাক চালক কাদির মিয়া বলেন, ‘মহাসড়কে ছোট-বড় অসংখ্য গর্ত থাকার কারণে গাড়ি চালানো খুবই কষ্টকর। গাড়ির স্টিয়ারিং ধরে রাখা কঠিন। আর সংস্কারের নামে গর্তে ইট, পাথর, মাটি ফেলে যাওয়ার পর গাড়ির চাপে সেগুলো সরে যায়। একটু এদিক-ওদিক হলেই ঘটছে দুর্ঘটনা। পেটের জন্য জীবনের ঝুকি নিয়ে সড়কে গাড়ি চালাচ্ছি।

সিলেট টু শেরপুর মহাসড়কে বাসচালক আব্দুল আহাদ বলেন, ‘মহাসড়কের ওসমানীনগর অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে বাস চালাতে খুবই সমস্যা হচ্ছে। এছাড়া সব সময় সড়কে যানজট লেগেই থাকে। খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলাচলের সময় গাড়িতে প্রচন্ড ঝাঁকুনি হয়। এ নিয়ে যাত্রীরা খুব বিরক্ত হন। তাই অতি জরুরি সড়কটি সংস্কার করা।

এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন,মহাসড়কের উন্নয়ন কাজ চলমান আছে। ভাঙ্গা স্থানগুলোর দেখার জন্য প্রজেক্ট ম্যানাজারকে বলব।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড....

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই শাবিপ্রবির আবাসিক হল পরিদর্শনে নতুন উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক...

ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড...

সিলেটের জৈন্তাপুরে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

জৈন্তাপুর পুতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর...

spot_img

পড়ুন

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সোমবার (২৫ মে) দুপুর ১টায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই আন্তরিক অভ্যর্থনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে ফুল...

নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই শাবিপ্রবির আবাসিক হল পরিদর্শনে নতুন উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল পরিদর্শন করেছেন। রবিবার (২৪ মে) বেলা ১২টায় তিনি হলসমূহ পরিদর্শনে যান। তিনি একে একে ছাত্রীদের জন্য নির্ধারিত আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল,...

ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটরাই উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। এতে সভাপতি মনোনীত হয়েছেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতিদলের যুগ্ম...

সিলেটের জৈন্তাপুরে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

জৈন্তাপুর পুতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুর খালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) ও কবির আহমদের মেয়ে রাফা (৬)। তারা চাচাতো...

সিলেটের কিন ব্রিজ এলাকায় মাদকসেবীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

আধুনিক রিপোর্ট :: সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় মাদকসেবীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত র‌্যাব সদস্যের নাম ইমন আচার্য (বিপি- ৯৮১৮২১৯২০৫)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম আধুনিক কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।...

থমাস ডুলি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ

আধুনিক স্পোর্টস :: অবশেষে অবসান হলো সব জল্পনা-কল্পনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন থমাস ডুলি। শুক্রবার সকালে বাফুফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ খবর জানায়। ‎বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ আজ সকালেই...

বাবা যখন ফজরের নামাজে, মা ‘হত্যা করলেন’ দেড় বছরের শিশুকন্যাকে

আধুনিক রিপোর্ট ::সিলেটে এক মায়ের বিরুদ্ধে তার দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিলেট মেট্রোপলিট পুলিশের জালালাবাদ থানাধীন কালারুকা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২২ মে) ভোরে যখন ঘটনাটি ঘটে শিশুটির বাবা আমির আলী তখর ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। খবর পেয়ে পুলিশ শিশুটির...

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু

আধুনিক ডেস্ক :: আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশই আমলে নিচ্ছে বর্তমান সরকার। কমিটির সুপারিশ হচ্ছে, তিন অর্থবছরে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা। প্রথম দুই অর্থবছরে দেওয়া হবে ৫০ শতাংশ করে মূল...

সিলেটের গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

আধুনিক ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছোড়ে। এর কড়া প্রতিক্রিয়া হিসেবে বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা...

বাংলাদেশ থেকে ৬ হাজার ট্যাক্সি ড্রাইভার নেবে আরব আমিরাত

আধুনিক ডেস্ক :: চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। প্রতিনিধিরা জানান, বর্তমানে...

সিলেটে উদ্বোধন হলো আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ‘গ্লোবাল এডুব্রিজ’

সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবাল এডুব্রিজ। শুক্রবার (১৬ মে) নগরীর আম্বরখানাস্থ সেঞ্চুরি শপিং সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।“Bridging Futures. Building Success” (ব্রিজিং ফিউচার্স। বিল্ডিং সাকসেস) প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, দুজনই সিলেটের

আধুনিক ডেস্ক :: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও দুই শিশু মারা গেছে। আর এ সময়ে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হামে আক্রান্ত হয়েছে ১০৮ শিশু। মোট ১ হাজার ৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য...