Homeজাতীয়পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে...

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, চারজন গ্রেপ্তার

আধুনিক ডেস্ক ::

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। এর মধ্যে তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বাকি দুই আসামিকে র‌্যাব গ্রেপ্তার করেছে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে তাঁদের নামপরিচয় উল্লেখ করা হয়নি।

বুধবার (৯ জুলাই) বিকেলের ওই হত্যাকাণ্ডের বিষয়ে শুক্রবার ডিএমপি জানায়, মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর লাল চাঁদকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ডিএমপি বলেছে, প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা সংঘটিত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‌র‍্যাব কর্তৃক আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। তাতে দেখা যায়, লাশ ঘিরে হামলাকারীদের নৃশংসতা। ঘটনার সময় অদূরেই চলছিল হাসপাতালের চিকিৎসাসেবা, নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার ক্যাম্পের সদস্যরাও। তবে সন্ত্রাসী আতঙ্কে কেউই এগিয়ে আসেননি।  পরে সোহাগকে যখন হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, তখন চিকিৎসক জানান, আগেই মারা গেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু হত্যা করেই থামেনি হামলাকারীরা। মৃত্যু নিশ্চিত হওয়ার পরও তারা লাশের ওপর নৃশংসতা চালিয়েছে। রক্তাক্ত নিথর দেহ রাস্তার মাঝখানে ফেলে তার ওপর দাঁড়িয়ে উন্মত্ত উল্লাস করেছে। একজন নয়, একাধিক হামলাকারী লাশের নাক-মুখে এবং বুকের ওপর একের পর এক আঘাত করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোহাগের অর্ধবিবস্ত্র নিথর দেহ দুই যুবক টেনেহিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে আসেন। নিথর দেহ টেনেহিঁচড়ে নিয়ে আসা ব্যক্তিদের একজন তখন মোবাইল ফোনে কথা বলছিলেন। ওই সময় সোহাগের রক্তাক্ত মুখের ওপর কিল-ঘুষি দিতে থাকেন আরেকজন। আরেকজন দৌড়ে এসে সোহাগের বুকের ওপর লাফাতে শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার ব্যবসা করতেন। তার দোকানের নাম সোহানা মেটাল। এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মাহমুদুল হাসান মহিন, সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু, সজীব, রিয়াদ, টিটন গাজী, রাকিব, সাবা করিম লাকী, কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু, রজব আলী পিন্টু, মো. সিরাজুল ইসলাম, রবিন, মিজান, অপু দাস, হিম্মত আলী, আনিসুর রহমান হাওলাদারসহ অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

Share Post Share

আরও পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের...

পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছেন, আজ সকাল ৬টা ২৯...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামের দুইজন মোরগ সরবরাহকারী আহত হয়েছেন এবং আড়াই লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টায় এ ঘটনায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। পরে সকাল সাড়ে...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের নিচে চাপা পড়ে সাকির আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়ক এর ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায়...

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

আধুনিক ডেস্ক :: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির...

শাবির উপাচার্যের সাথে চীনা রবীন্দ্র বিশেষজ্ঞ দং ইউ ছেনের সৌজন্য সাক্ষাৎ‎

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক দং ইউ ছেন।‎‎ রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।‎ সাক্ষাৎকালে পারস্পরিক একাডেমিক...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...