Homeসংবাদতারুণ্যের রাজনৈতিক ভবিষ্যৎ ও...

তারুণ্যের রাজনৈতিক ভবিষ্যৎ ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জৈন্তাপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুরাদ হাসান, জৈন্তাপুরঃ

জৈন্তাপুরে “তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার (২৭ মে) এবং “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” (২৮ মে) সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও জৈন্তাপুর উপজেলা যুবদলের প্রস্তুতি সভার সমন্বয়ক শাহীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক (১) লুৎফুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক (২) আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম, জামিলুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সাব্বির আহমদ, নাজমুল হক, আব্দুর রউফ দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, মঈনুল ইসলাম,আজমল হোসেন, কুয়েত প্রবাসী জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান।

সভায় আরও অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মুহিবুর রহমান, সদস্য শামীম আহমদ, মাসুক খাঁ, আহমদ আলী, রুবেল আহমদ, স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করা ও তাদের অর্থনৈতিক মুক্তির পথ সুগম করাই যুবদলের অন্যতম লক্ষ্য। তাঁরা উল্লেখ করেন, ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচিগুলোতে জৈন্তাপুরসহ সারা দেশের তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভা শেষে কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়।

স্মরণযোগ্য যে, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ইতোমধ্যেই উল্লেখিত প্রস্তুতি সভা ও পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জৈন্তাপুরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সমন্বয়ক ও সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন।

এ উদ্যোগকে কেন্দ্র করে জৈন্তাপুরে তরুণদের নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

spot_img

Most Popular

আরও পড়ুন

🔴 মিরাজ নামে পালাতে চেয়েছিলেন চট্টগ্রামের শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন

ভারত থেকে দেশে ঢোকেন চার দিন আগে। এরপর আবার ভারতে পালিয়ে...

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার দেখানো, হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত

আধুনিক ডেস্ক :সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো কিংবা হয়রানি...

সুবিপ্রবির উপ উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য...

spot_img

পড়ুন

🔴 মিরাজ নামে পালাতে চেয়েছিলেন চট্টগ্রামের শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন

ভারত থেকে দেশে ঢোকেন চার দিন আগে। এরপর আবার ভারতে পালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে। পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাতে যশোর থেকে ইমনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার...

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার দেখানো, হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত

আধুনিক ডেস্ক :সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো কিংবা হয়রানি না করা–সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে এ–সংক্রান্ত রুল...

সুবিপ্রবির উপ উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য পদো নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি...

‎শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে স্পিড ব্রেকার নির্মাণ শুরু

‎‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎দীর্ঘদিনের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের সামনের সড়কে স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং দুর্ঘটনার আশঙ্কা থেকে আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।‎‎মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নির্মাণকাজ পরিদর্শনে...

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

আধুনিক ডেস্ক ::২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট ২০২৬। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য জানান। পূর্বঘোষণা অনুযায়ী, ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। এর...

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আধুনিক ডেস্ক :: ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের 'গণহত্যার' অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ -এ...

শাবিপ্রবি নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৪ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড....

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...