Homeসংবাদভর্তি পরীক্ষায় অসঙ্গতি; জানেন...

ভর্তি পরীক্ষায় অসঙ্গতি; জানেন না বলে মন্তব্য ভর্তি কমিটির সভাপতির

মাঈন উদ্দিন, শাবিপ্রবি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (২০২৪-২৫) স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে । তবে এসব অসংগতি নিয়ে অবগত নয় বলে গণমাধ্যমে মন্তব্য করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বদিউজ্জামান ফারুক।

ভর্তি পরীক্ষার ফলাফলের এসব অসংগতির বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে তিনি- ‘এ বিষয়ে আমি খুব একটা জড়িত নই। এসব বিষয়ে ভর্তি পরীক্ষার সদস্য সচিব ভালো বলতে পারবে’ বলে মন্তব্য করেন।

গত ৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হলেও ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত বিভিন্ন সমস্যার কারনে শাবিপ্রবির ওয়েবসাইটেই প্রবেশ করতে পারে নি বলে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। তাই নির্দিষ্ট সময়ে ভর্তি আবেদন সম্পন্ন করতে না পাড়ায় পরবর্তীতে আবেদনের মেয়াদ বৃদ্ধি করে শাবিপ্রবি প্রশাসন। ভর্তি আবেদন সম্পন্ন হবার পর এসএসসি, এইচএসসি পরীক্ষার ফলাফলসহ ভুল তথ্য প্রদর্শন হয় শাবিপ্রবির ওয়েবসাইটে। এ নিয়ে শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পরেন। এমনকি ফলাফল প্রকাশের দিন ও শাবিপ্রবির ওয়েবসাইটে ভুল তথ্য প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। এতে ভর্তি পরীক্ষায় প্রকৃত নম্বর পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা।

গতকাল রবিবার (৯ মার্চ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই ফলাফল প্রস্তুত ও প্রকাশিত ফলেও অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, একেকজনের ফলাফল কয়েকবার করে প্রকাশিত হয়েছে। এমনকি এক পেজের পিডিএফে ১১ জনের ফলাফলে সমস্যা লক্ষ্য করা গিয়েছে। কারও ভর্তি পরীক্ষার ফলাফল তিনবারও এসেছে। এসব ফলাফলে চরম অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। প্রায় দশের অধিক পৃষ্ঠায় এমন অসংগতি লক্ষ্য করা গেছে

ফলাফল প্রস্তুতে অসঙ্গতি প্রসঙ্গে ময়মনসিংহ বোর্ডের মাহবুবা নামের এক ভর্তিচ্ছু জানান, আমি গত ২৮ ফেব্রুয়ারি শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কিন্তু আবেদনের পর আমার অ্যাকাডেমিক বিভিন্ন তথ্য ভুলভাবে প্রদর্শিত হয়েছে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে।

‘‘আমার মাধ্যমিকের প্রকৃত জিপিএ-৪.৮৯। অথচ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জিপিএ দেখাচ্ছে জিপিএ-৩.৭৫। একইসাথে আমার মাধ্যমিকের বোর্ড ময়মনসিংহ। কিন্তু ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেখাচ্ছে মাদ্রাসা বোর্ড।’’

ফলাফল প্রকাশের দিনও তিনি বলেন, আবেদনের পর থেকে আজ সকাল বেলা পর্যন্ত ওয়েবসাইট চেক করলে এমন ভুল তথ্য প্রদর্শন করেছিল। এমনকি দুপুর দিকে ওয়েবসাইট ডাউন দেখাচ্ছিল। বারবার চেক করার চেষ্টা করলে ওয়েবসাইটে তথ্য প্রদর্শিত না হয়ে প্রোগ্রামিং কোড প্রদর্শন করছিল। আমি আশংকা করছি আমার মূল ফলাফলেও নাম্বার কম আসতে পারে।

হেল্পলাইনে কল দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি রেজাল্ট ও বোর্ডের সমস্যা নিয়ে ভর্তি পরীক্ষার আগে ও পরে ওয়েবসাইটের হটলাইনে বেশ কয়েকবার কল দিলেও কর্তৃপক্ষের সাড়া পাইনি।

তিনি আরও বলেন, যদি হটলাইনে সহযোগিতাই নাই পেয়ে থাকি, তাহলে হটলাইন কেন দেওয়া হলো বুঝি না।

এদিকে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার ৮০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জিপিএর উপর ২০ নাম্বার গণনা করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার্থীর জিপিএ ভুল দেখায়, তাহলে নিয়মানুযায়ী জিপিএর উপরও বরাদ্দকৃত ২০ নম্বরের মধ্যে পরীক্ষার্থীরা যথাযথ নাম্বার পাওয়ার থেকে বঞ্চিত হবে বলে অভিযোগ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সে ফলাফল ঠিক হয়েছে কিনা বা হবে কিনা সেটাও আমরা জানতে পারছি না।

এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামকে একাধিক দিন একাধিক বার ফোন দিয়েও পাওয়া যায় নি।

এছাড়াও এ বিষয়ে জানতে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুককেও একাধিকবার কল দিলে তাকেও ফোনে পাওয়া যায় নি।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবির বিজয়-২৪ হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আ ফ ম জাকারিয়া

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ হিসেবে...

চিকিৎসাসেবায় সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

আধুনিক ডেস্ক: সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক...

মাগুরছড়া দুর্ঘটনার ২৯, পরিবেশের ক্ষতিপূরণের সূরাহা হয় না

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: ১৯৯৭ সনের ১৪ জুন মধ্য রাত ১টায় কমলগঞ্জ...

বিশ্বকাপের ডাকে শাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও প্রেডিকশন চ্যালেঞ্জ

শাবিপ্রবি প্রতিনিধি: "বিশ্বকাপের ডাকে, শাবিপ্রবি একসাথে" এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল...

spot_img

পড়ুন

শাবির বিজয়-২৪ হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আ ফ ম জাকারিয়া

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.খালিদুর রহমানকে বিজয়-২৪...

চিকিৎসাসেবায় সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

আধুনিক ডেস্ক: সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুর্শেদ বলেছেন, সাংবাদিকরা জাতির দর্পন। তারা নিজেরা ত্যাগ স্বীকার ও দিনরাত একাকার করে সমাজের কল্যাণে কাজ করেন। জনগণের মঙ্গলের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করেন। কিন্তু সাংবাদিকরা যখন অসুস্থতায় পড়েন দেখা...

মাগুরছড়া দুর্ঘটনার ২৯, পরিবেশের ক্ষতিপূরণের সূরাহা হয় না

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: ১৯৯৭ সনের ১৪ জুন মধ্য রাত ১টায় কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া গ্যাসকূপে মার্কিন অক্সিডেন্টাল কোম্পানীর ড্রিলিং চলাকালে ভয়াবহ বিষ্ফোরণে বন, পরিবেশ, রেল ও সড়কপথ, পানজুম, বিদ্যুৎ লাইনসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষয়ক্ষতির পর থেকে বছর যায় আর নতুন বছর আসে। তবে কমলগঞ্জে মাগুরছড়া গ্যাস কূপ...

বিশ্বকাপের ডাকে শাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও প্রেডিকশন চ্যালেঞ্জ

শাবিপ্রবি প্রতিনিধি: "বিশ্বকাপের ডাকে, শাবিপ্রবি একসাথে" এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ র‍্যালি। স্পোর্টস সাস্টের উদ্যোগে আগামীকাল (১৪ জুন) দুপুর ১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার(১৩ জুন) সন্ধ্যায় সংগঠন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার ও সদস্য সচিব হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের মো. রিয়াজ হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) সংগঠটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ...

‎শাবি প্রেসক্লাবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি‎‎‎: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’র মাসিক কর্মসূচি অংশ হিসেবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎‎শুক্রবার (১২ জুন) বিকেল তিনটায় শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিলেট জেলার আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ। ‎‎কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ ও নাগরিকের...

সিলেটের দক্ষিণ সুরমায় হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে খতনা ক্যাম্প শনিবার

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় খতনা ক্যম্প পরিচালিত হবে শনিবার। ক্যাম্পে সিলেট সিটি করপোরেশনের ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের ৬ থেকে ১২ বছর বয়সী দেড়শ শিশুকে খতনা দেওয়া হবে। শনিবার সকাল ১০টায় ক্যাম্পের উদ্বোধনী...

শাবিপ্রবির ৬ আবাসিক হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখার প্রস্তুতি সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগ করতে ৬টি আবাসিক হলে বড় পর্দা স্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে এসব পর্দা স্থাপন করা হয়েছে বলে জানান শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ। পুরো ফিফা বিশ্বকাপ সুষ্ঠু...

শাবিপ্রবিতে ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ একাডেমির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে ‘ওয়েভ ফাউন্ডেশন’ ও জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ‘ডিডব্লিউ একাডেমি’র এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো....

আকস্মিক হল পরিদর্শনে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। বুধবার(১০ জুন) রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এই পরিদর্শনে তিনি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং হলের সার্বিক পরিবেশ সরাসরি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শুরুতে তিনি শাহপরান হলে যান। সেখানে হলের...

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শাবিপ্রবিতে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) এশা'র নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠানের...

নাসিরনগরে জেলা প্রশাসকের সাথে কর্মকর্তা ও গর্ণমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময়

নাসিরনগর প্রতিনিধি: নাসিরনগর উপজেলা আইন শৃঙ্খলা, বাল্যবিবাহ, মাদক এবং গুজব প্রতিরোধ বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো: আবুসাইদ। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯জুন) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং সুশীল...