Homeসংবাদশান্তিগঞ্জে ফিল্মি স্টাইলে ভয়ঙ্কর...

শান্তিগঞ্জে ফিল্মি স্টাইলে ভয়ঙ্কর ডাকাতি!

◼️প্রহরীকে বেঁধেছে তার পরনের লুঙ্গি দিয়ে
◼️ একটি দোকানের মালামাসহ ৪ সিএনজি ছিনতাই
◼️ভয়-আতঙ্কে ব্যবসায়ী-পরিবন শ্রমিক ও এলাকাবাসী

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ফিল্মি স্টাইলে ভয়ঙ্কর ডাকাতি করেছে একদল ডাকাত! ভোর রাতে প্রহরীকে তার লুঙ্গি দিয়ে হাত, মুখ ও চোখ বেঁধে ডাকাতি করেছে ডাকাত দল।

এসময় ভিন্ন ভিন্ন জায়গা থেকে ৪টি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মুদির দোকানে ডাকাতি করেছে তারা। উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও পয়েন্ট থেকে তিনটি ও বীরগাঁও এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যায় ডাকাতেরা। মুদির দোকানটিও একই পয়েন্টের। শুক্রবার ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ভয়-আতঙ্কে এলাকার ব্যবসায়ী-পরিবণ শ্রমিক ও জনসাধারণ।

সিএনজি অটো রিকশার মালিকেরা হলেন- উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে ফরিদ আহমদ। তার গাড়ি নং- সুনামগঞ্জ থ ১১-৩৯০২। অপরজন হচ্ছেন- একই গ্রামের হানিফ উল্লাহ’র আবদুল খালিক। গাড়ির নং- সুনামগঞ্জ থ ১১-৩১৮৮। পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দপুর গ্রামের আবদুল গফুরের ছেলে রুহুল আমীনের গাড়ি চালাতেন শিপন আহমদ। তাদের এই গাড়িটিও নিয়েছে ডাকাতেরা। গাড়ি নং সুনামগঞ্জ থ ১১-৪৪২। পূর্ব বীরগাঁও ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে আমিনুল হকের একটি সিএনজি (সুনামগঞ্জ থ ১১-১৪৮২) নিয়েছে ডাকাতেরা। মুদির দোকানের মালিক ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা আল আমীন।

পশ্চিমপাড়া ব্রাহ্মণগাঁও পয়েন্টের নৈশ প্রহরী ষাটোর্ধ্ব আফতর আলী জানান, রাত আনুমানিক ৪টার দিকে তার দায়িত্বরত এলাকার পয়েন্টে বসে মোবাইল ফোনে ওয়াজ শোনছিলেন তিনি। হঠাৎ করে রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চারজন যুবক এসে তাঁকে অতর্কিত আক্রমণ করে বসে। গলার মাঝে চুরি ধরে চেঁচামেছি করতে নিষেধ করে। আমি তাদের সাথে কথা বলতে চাইলে তারা আমার পরনের লুঙ্গি খোলে আমার হাত, মুখ ও চোখ বেঁধে অনেক দূরে একটি ট্রাকের নিচে ফেলে রাখে। পরে তারা কী করেছে বা কি নিয়েছে আমি আর বলতে পারিনি। তাদের আচরণ দেখে মনে করেছি, ডাকাতেরা আমাকে মেরে ফেলবে। আমি প্রায় দুই ঘন্টা এভাবে বাঁধা ছিলাম।

শুক্রবার সকালে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতও ব্রাহ্মণগাঁও পয়েন্টের দু’টি গ্যারেজে তিনটি সিএনজি রেখেছিলেন চালকেরা। এখান থেকে তিনটি সিএনটি চালিত অটোরিকশা নিয়ে যায় ডাকাতেরা। এসময় আল-আমীনের মুদির দোকন থেকেও নগদ টাকা, সিগারেটের কার্টুন ও বিস্কুট মাল নিয়ে যায় তারা। এদিকে, পূর্ব বীরগাঁও ইউনিয়ন থেকেও একটি সিএনজি নিয়ে যায় ডাকাতেরা।
সিএনজি হারিয়ে পাগল প্রায় ফরিদ আহমদের বিধবা মা দয়া বেগম। বিলাপ করে কাঁদছেন তিনি। তার সাথে কথা হয় এই প্রতিবেদকের। দয়া বেগম বলেন, কিস্তির মাধ্যমে ছেলেকে সিএনজিটি কিনে দিয়েছিলাম। এখনো অর্ধেক কিস্তিও পরিশোধ করতে পারিনি। আমার সংসার চালানোর একমাত্র মাধ্যম ছিলো এই সিএনজির আয় উপার্জন। এখন আমাকে পথে বসতে হবে। কীভাবে কিস্তি চালাবো, কীভাবে সংসার আর ছেলে মেয়েদের নিয়ে বেঁচে থাকবো তা ভেবেই কুলকিনারা পাচ্ছি না। আমি এই ঘটনার বিচার চাই।

কান্নাজড়িত কণ্ঠে আবদুল খালিকের বৃদ্ধ বাবা হানিফ উল্লাহ্ বলেন, আমার ছেলে একজন আমড়া বিক্রেতা ছিলো। বাসস্ট্যান্ডে গাড়িতে ফেরি করে নারকেল ভাজা ও বরিশালের আমড়া বিক্রি করে টাকা জমিয়ে একটি সিএনজি কিনেছিলো সে। ভালোই চলছিলো। এখন আমাদের আর কিছুই রইলো না। জীবনের সবচেয়ে দামী সম্পদটি নিয়ে গেছে ডাকাত দল। প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই, যেভাবেই হোক দ্রুত আমাদের সিএনজি খোঁজে বের করে আমাদের ফিরেয়ে দেবে এবং ডাকাতদের দ্রুত গ্রেফতারেরও দাবি করছি।

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতির শিকার হওয়া ব্যক্তিদের শান্ত্বনা দিয়েছি। নৈশ প্রহরীকে দেখেছি। প্রশাসনের কাছে দাবি করছি, ডাকাতদের দ্রত খুঁজে বের করে গরীব লোকগুলোর সিএনজি যেনো উদ্ধার করা হয়।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় ব্যক্তি সজীব আহমদ, শুকুর আলী ও পরিবহণ শ্রমিক গফুর আলীসহ এলাকাবাসী। তাঁরা বলেন, পরিবহণ শ্রমিকরা পয়েন্টে গাড়ি রেখে এতাদিন রাতে নির্বিঘ্নে বাড়িতে ঘুমিয়েছে। এখন উদ্বেগ বেড়ে গেলো। পাশাপাশি এই ঘটনার পর থেকে ব্যবসায়ীরাও সব সময় আশঙ্কায় থাকবেন। রাতবিরাতে সাধারণ মানুষজনও রাস্তায় চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগবেন। এই পরিস্থিতি থেকে আমরা দ্রুত উত্তরণ চাই। আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোড়ালো দাবি জানাচ্ছি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, আমাদের কাছে এখনো এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেন নি। তবে সোর্স মাধ্যমে খবর পেয়ে আমরা আমাদের ফোর্স পাঠিয়েছি। খবর নিয়েছি। তারা যদি আমাদের অভিযোগ করেন তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

spot_img

Most Popular

আরও পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের...

spot_img

পড়ুন

মণিপুরের ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা

আধুনিক ডেস্ক :: ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কাঁপলো ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছেন, আজ সকাল ৬টা ২৯...

কমলগঞ্জে মোরগ বোঝাই ট্রাক দুর্ঘটনায় আহত ২ জন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মোরগ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামের দুইজন মোরগ সরবরাহকারী আহত হয়েছেন এবং আড়াই লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টায় এ ঘটনায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ...

শান্তিগঞ্জে হামের টিকার আওতায় আসবে ২১ হাজার ৬৯৯ শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেই সাথে সফলভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। পরে সকাল সাড়ে...

গোলাপগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে পড়ে ইটের নিচে চাপা পড়ে সাকির আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়ক এর ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায়...

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

আধুনিক ডেস্ক :: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির...

শাবির উপাচার্যের সাথে চীনা রবীন্দ্র বিশেষজ্ঞ দং ইউ ছেনের সৌজন্য সাক্ষাৎ‎

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক দং ইউ ছেন।‎‎ রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।‎ সাক্ষাৎকালে পারস্পরিক একাডেমিক...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...