Homeসংবাদজলাশয়সংকটে দেশীয় প্রজাতির মা...

জলাশয়সংকটে দেশীয় প্রজাতির মা ও বাবা মাছ

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

এখন চলছে শুষ্ক মৌসুম। পানি না থাকায় শুকিয়ে যাচ্ছে হাওর, বাওড়, নদী, ছড়া, খাল-বিল ও জলাশয়। ভরাট হচ্ছে মাছের আবাসস্থল। ফলে কমলগঞ্জে প্রবল সংকটে দেশীয় প্রজাতির মা ও বাবা মাছ। পরিবর্তিত জলবায়ুতে ও সুযোগ সন্ধাণী অসাধু মহলের কারণে মৎস্য প্রজননের আবাসস্থল সংকুচিত হয়ে পড়ছে। নানা কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে প্রজনন সুবিধা। ফলে কমছে উৎপাদন আর বিলুপ্তির দিকে যাচ্ছে মৎস্য ও জলজ অনেক প্রজাতি। হাটবাজারে দেশীয় প্রজাতির মাছের তীব্র আকাল দেখা দিয়েছে আর দামও বেড়েছে।

{“capture_mode”:”AutoModule”,”faces”:[]}

স্থানীয়দের মতে, মাছের অভয়ারন্য খ্যাত কমলগঞ্জ উপজেলা তথা মৌলভীবাজার জেলার হাওর, বাওড়, জলাশয়, নদী, খাল-বিলে দেশীয় প্রজাতির মাছের সংকট দেখা দিয়েছে। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে অনেক জলাশয়। পলি বালুতে অনেক জলাশয়, খাল ভরাট হয়ে গেছে। জলবায়ু পরিবর্তন ছাড়াও চায়ের টিলাভূমি ও আবাদি জমিতে কীটনাশক ব্যবহারে দেশী মাছের প্রজননক্ষেত্র বিনষ্ট হয়ে পড়ছে। নদী ও বিল সেচ, নদীতে বাঁশের বেড়া, কারেন্ট জালের ব্যবহার, হাওর, খাল, পাহাড়ি ঢলে পলি জমে জলাশয় ভরাটসহ নানা কারনে মাছের প্রজনন মাত্রাতিরিক্ত হারে হ্রাস পেয়েছে। হাটবাজারে যেমন দেশীয় মাছের আকাল তেমনি খামারিদের চাষাবাদকৃত বিদেশী প্রজাতির মাছে বাজার দখলে রয়েছে। আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ উৎস্য মাছের উৎপাদন হ্রাস পাওয়ায় প্রকৃতিতে হারিয়ে যাচ্ছে সমস্থ মা ও বাবা মাছ।

অনুসন্ধানে জানা যায়, শুষ্ক মৌসুমে খাঁ খাঁ করছে মাঠঘাট। সেই সাথে জলাশয়গুলোও শুকিয়ে যাচ্ছে। বর্ষায় অতিবৃষ্টির সময়ে উজানের ঢলে পলিবালিতে বিল, হাওর ও জলাশয়গুলো ভরাট হয়ে পড়ছে। এতে মাছের প্রজননস্থল ধ্বংস হচ্ছে। আবহাওয়ার তারতম্যে বর্ষা মওসুমে চাহিদা মতো বৃষ্টিপাত না হওয়ায় একদিকে আমন চাষাবাদে ব্যাঘাত ঘটে। অন্যদিকে মৎস্যজীবিরাও দুর্বিষহ জীবন ধারণ করছেন। তাছাড়া মৎস্য আইন সম্পর্কে ব্যাপক জনসাধারণের সচেতনতার অভাবে বিভিন্ন সময়ে অপরিকল্পিতভাবে ডিমওয়ালা ও পোনা মাছ নিধন, কারেন্ট জাল ব্যবহার, নদী ও বিল সেচ, নদীতে আড়াআড়িভাবে বাঁশের খাঁটি ও বাঁধ নির্মাণ করে মাছের বংশবিস্তার ধ্বংস করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে ঘোড়া মাছ, নান্দিনা, স্বরপুটি, মহাশোল, রিটা, ঘাউরা, বাচা, শিলং, পাঙ্গাস, বাঘাইর, চেনুয়া, ভাঙ্গন, পিলা শোল, চিতল, কালি বাউশসহ ৬৪ প্রজাতির দেশীয় মাছ বিলুপ্তির পথে। অথচ দেশীয় মাছ আমাদের কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং প্রাণিজ আমিষের প্রধান উৎস। বর্তমান পরিস্থিতি প্রাকৃতিক মৎস্য সম্পদ উৎপাদনে আরও হুমকির মুখে পড়েছে। হতাশ হয়ে পড়ছেন অনেক মৎস্যজীবিরাও।
বকুল মালাকার, অধন পালসহ কয়েকজন মৎস্যজীবি বলেন, অন্যান্য বছরে এসময়ে আমরা প্রতিদিন গড়ে হাজার খানেক টাকার মাছ ধরে বিক্রি করতাম। আমাদের জীবিকাও ভালোই চলেছে। বর্তমানে সময় যতো গড়াচ্ছে ততোই মাছের আবাসস্থল ভরাট হচ্ছে। নিজের খাবারের জন্যও নদী, বিলে মাছ পাওয়া দায় হয়ে পড়েছে। আমাদের পরিবার সংকুলান করাও কঠিন হয়ে উঠছে।
কমলগঞ্জের হাওর ও নদী রক্ষা আঞ্চলিক কমিটির সদস্য সচিব ইউপি সদস্য তোয়াবুর রহমান বলেন, ফি বছর বর্ষা মওসুমে আমরা কেওলার হাওরসহ নদী, ছড়া ও জলাশয় থেকে ছোটবড় বিভিন্ন প্রজাতির মাছ আহরন করতাম। মৎস্যজীবিদের কাছ থেকেও তরতাজা মাছ কিনে নিতাম। তবে বর্তমান সময়ে মাছের উৎপাদন অনেকটা কমে গেছে।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বৃষ্টিপাতের তারতম্য দেখা দিয়েছে। তাছাড়া চাবাগান ও কৃষিক্ষেতে অত্যধিক পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগে মাছের প্রজনন বিনষ্ট হচ্ছে। নানা কারনে আবাসস্থল বিনষ্ট হওয়ায় দেশীয় মাছের সংকট সৃষ্টি হচ্ছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

সন্তানের জন্য ‘মা’ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার‎

‎হিমেল হান্নান, শাবিপ্রবি‎‎: মা—মাত্র এক অক্ষরের এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে...

সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে মকদ্দুস ও পারভেজ

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন...

‎শাবিপ্রবির স্পোর্টস সাস্ট’র কমিটি গঠন, নেতৃত্বে নয়ন-দুর্জয়

‎শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়াবিষয়ক সংগঠন 'স্পোর্টস সাস্ট'র...

‎শাবিপ্রবির স্পিকার্স ক্লাবের  নতুন কমিটি: সভাপতি হাসনাত, সাধারণ সম্পাদক ইকরা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও...

spot_img

পড়ুন

সন্তানের জন্য ‘মা’ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার‎

‎হিমেল হান্নান, শাবিপ্রবি‎‎: মা—মাত্র এক অক্ষরের এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে অপরিসীম ভালোবাসা, ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ আত্মদান। পৃথিবীতে একটি শিশুর জন্মের পর মায়ের কোলই হয় তার প্রথম ও সবচেয়ে নিরাপদ ঠিকানা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই চিরচেনা কোল থেকে দূরে সরে গেলেও, স্মৃতির পাতায় চিরকাল জেগে...

সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে মকদ্দুস ও পারভেজ

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মকদ্দুস আলী ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এফেয়ার্স বিভাগের মখলিছুর রহমান পারভেজকে মনোনীত করা হয়েছে। ‎ ‎শনিবার...

‎শাবিপ্রবির স্পোর্টস সাস্ট’র কমিটি গঠন, নেতৃত্বে নয়ন-দুর্জয়

‎শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়াবিষয়ক সংগঠন 'স্পোর্টস সাস্ট'র ২১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং  বিভাগের ২০২১ -২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী দুর্জয় বনিক মনোনীত হয়েছেন।‎‎ বৃহস্পতিবার  (৭ মে)...

‎শাবিপ্রবির স্পিকার্স ক্লাবের  নতুন কমিটি: সভাপতি হাসনাত, সাধারণ সম্পাদক ইকরা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র ১৯ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবুল হাসনাত আকন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিকাল স্টাডিজ বিভাগের একই...

এআইবিএ সিলেট পরিদর্শন করেন বানিজ্য মন্ত্রী মুক্তাদির

আধুনিক ডেস্ক: আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ), সিলেট - এ পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৮ মে) এআইবিএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন (অব:), ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।...

শিশু ফাহিমার মরদেহ মিললো পুকুরে

আধুনিক ডেস্ক :: সিলেটে নিখোঁজের দুইদিন পর ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের রাইসুল হকের মেয়ে।...

শাবিপ্রবির স্নাতকের ভর্তি কার্যক্রম শেষ, ৫ মাসেও ভর্তি ফি ফেরতের উদ্যােগ নেয়নি প্রশাসন

শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের সব অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কিন্তু ভর্তি কার্যক্রম শুর হওয়ার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও  বেটা ওয়েবসাইটে আবেদনকারী শিক্ষার্থীদের জমা দেওয়া আবেদন ফি এখনও ফেরত দেওয়ার উদ্যােগ নেওয়া হয়নি।‎‎ জানা যায়, বেটায়  শিক্ষার্থীরা ভুল...

‎শাবিপ্রবির হলের শিক্ষার্থীদের হল থেকে বের করার সাথে জড়িতদের বিচারের দাবি শাখা ছাত্রদলের‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট আবাসিক হলের শিক্ষার্থীদেরকে হল থেকে বের করার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ‎‎বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বরাবর একটি স্মারকলিপি জমা দেন এবং ৪৮...

সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি বিষয়ে কমিটি করে দিল সরকার, রিপোর্ট পেলেই সিদ্ধান্ত

আধুনিক রিপোর্ট :: সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি বিষয়ে কমিটি করে দিল সরকার। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় পাথর কোয়ারি খুলে দেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিতে ওই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে...

শাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর এবং ২১তম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় প্রধান...

শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক কাল

‎শাবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নব-নির্বাচিত (২১তম কার্যনির্বাহী) কমিটির অভিষেক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার(৫ মে) বিকেলে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক বিষয়টি নিশ্চিত করেছেন।‎‎ তিনি জানান, আগামীকাল বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা...

শাবিপ্রবির আবাসিক হলে নারী শিক্ষার্থীকে হেনস্তা, অভিযুক্তের আসন বাতিল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফাতিমা-তুজ-জাহরা হলে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার দায়ে এক শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। ‎‎সোমবার (৪ মে) সন্ধ্যায় ফাতিমা-তুজ-জাহরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমত আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।‎‎ অভিযুক্ত শিক্ষার্থী রাজিয়া পারভীন সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী।...