Homeসংবাদসিলেট আওয়ামী নেতারা কে...

সিলেট আওয়ামী নেতারা কে কোন দিকে পালালেন

পেঁয়াজের পিকআপ ভ্যানে করে দেশ ছাড়েন সাবেক মেয়র আনোয়ারুজ্জামান

মঈন উদ্দিন ও সাঈদ চৌধুরী টিপু:

পেঁয়াজ পরিবহনের একটি পিকআপ ভ্যান এগিয়ে চলেছে তামাবিলের দিকে। সে পিকআপের যাত্রী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। কদিন আগেও যিনি দামি গাড়িতে করে নগর চষে বেড়িয়েছেন সেই তিনিই পিকআপ ভ্যানে নিজেকে আড়াল করে ছুটে চলছেন সীমান্তের দিকে। তার সঙ্গী যুবলীগ নেতা এম এ হান্নান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে শ্যুটার হয়ে উঠা রুহুল আলম শিপলু। আগেই ব্যবস্থা করে রাখা ছিলো, জনপ্রতি দুই লাখ টাকার চুক্তিতে তাদের সীমান্ত পার করিয়ে দেবেন চিনি-পেঁয়াজের চোরকারবারিরা সিলেটে যারা ‘বুঙ্গাড়ি’ হিসেবে পরিচিত। ১৪ আগস্ট বাংলাদেশের সীমানা পার হন তারা।

সূত্র নিশ্চিত করেছে, তাদের সীমানার ওপারে পৌঁছার পূর্ব পর্যন্ত তদারকির দায়িত্বে ছিলেন সিলেট বিএনপির প্রভাবশালী এক নেতা। সীমানা পেরিয়ে আর দেরি করেননি, ১৫ আগস্টই যুক্তরাজ্যে পাড়ি জমান এ তিনজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরিস্থিতির হঠাৎ পরিবর্তন না হলে এদিন তাদের নগরীতে বিশাল আয়োজনে জাতীয় শোক দিবস পালনের কথা ছিলো।

পরিস্থিতি যে আর নিজেদের নিয়ন্ত্রণে নেই সরকার পতনের আগে সেটি যে সবাই বুঝতে পারেননি তা নয়। আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ ঠিকই আঁচ করেছিলেন সময় ফুরিয়ে আসছে। তাদেরই একজন রঞ্জিত সরকার। দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো সুনামগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হওয়া রঞ্জিত সরকার টের পাচ্ছিলেন এখনই সটকে পড়তে না পারলে সামনে মহাবিপদ। ৪ আগস্ট সিলেট নগরীর বন্দরবাজারে আওয়ামী লীগের কর্মসুচি চলাকালে খুব বেশি তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছিলো তার মাঝে। ওই দিন কোনো এক সময় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান।

রঞ্জিত সরকারের দেশ ছাড়ার পরদিনই পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ৩০ আগস্ট যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। তার সঙ্গে একই ফ্লাইটে উড়াল দেন যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। যদিও তিনি ভারত পাড়ি দিয়েছিলেনর রঞ্জিত সরকারের পরে।

সিলেটের রাজনীতিতে ‘কৌশলী’ হিসেবে পরিচিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধরী নাদেলও দেশ ছাড়েন সরকার পতনের আগের দিন অর্থাৎ ৪ আগস্ট। মৌলভীবাজার-২ আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়া নাদেল দেশ ছাড়ার রুট হিসেবে বেছে নেন ময়মনসিংহকে। দলের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক দায়িত্ব থাকায় এখানে তার অনেকের সঙ্গে চেনাজানা হয়ে ওঠে। সেটাকেই কাজে লাগান তিনি। নিজের এলাকা হওয়ায় সিলেট হয়ে দেশ ছাড়তে গেলে বিপদে পড়ার ঝুঁকি বেশি। তিনি সে ঝুঁকি নেননি। শফিউল আলম নেেদলের এ কৌশল ভালোই কাজে দিয়েছে। প্রথম কিছুদিন মেঘালয়ের রাজধানী শিলংয়ে কাটিয়ে এখন অবস্থান করছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়।

সিলেট হয়ে দেশ ছাড়াকে বিপজ্জনক মনে করেছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও। তিনিও নিরাপদে দেশ পার হওয়ার জন্য বেছে নেন অচেনা সীমান্ত। সরকার পতনের দুদিন পরই কুমিল্লার সীমান্ত দিয়ে ত্রিপুরা হয়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন হাবিবুর রহমান হাবিব। ২৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ভারত ছাড়েন। একই ফ্লাইটে তার সঙ্গী ছিলেন হবিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির।

যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ও সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আগস্টের ১৮-১৯ তারিখের মধ্যে তামাবিল সীমান্ত হয়ে দেশ ছাড়েন। দুয়েকদিন পরই যুকরাজ্যের উদ্দেশে উড়াল দেন শফিকুর রহমান।

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ ১৮ সেপ্টেম্বর তামাবিল হয়ে বাংলাদেশের সীমানা ত্যাগ করে ভারতে যান। সেখান থেকে পাড়ি জমান যুক্তরাজ্যে। মাসখানেক ভারতে অবস্থানের পর যুক্তরাজ্যে নিজের বাসায় ওঠেন তিনি।

দেশ ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি নেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। তিনি তিনি ১৮ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনে চেপে পাড়ি জামিয়েছেন ইংল্যান্ডে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান. মহানগর আওয়ামী লীগের পিযুষ কান্তি দে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান এখন ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অবস্থান করছেন। তারা সকলেই সীমানা পেরিয়েছেন তামাবিল হয়ে।

৫ আগস্টের আগে মাঠ দাপানো সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম এখন কলকাতায় অবস্থান করছেন। আর মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহাস সৌরভ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমেরিকর উদ্দেশ্যে দেশ ছাড়েন।

অপরদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঢাকাতেই আছেন বলেই জানা গেছে। তবে কেথায় আছেন সে ব্যাপরে কোনো ধারণা পাওয়া যায়নি।

সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদও নিজের এলাকাতেই অবস্থান করছেন বলে জানা গেছে। খোঁঁজ মিলছে না সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদের। এলাকায় কানাঘুঁষা তিনি নাকি পাকিস্তানে চলে গেছেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান

আধুনিক ডেস্ক: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন,...

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড....

শাবিপ্রবিতে ‘হিট’ প্রকল্পের আওতায় অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ সরকারের 'উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক...

spot_img

পড়ুন

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান

আধুনিক ডেস্ক: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন, দেশের মেয়েদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের অবদান অনন্য। নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হলদে পাখি এই গাইডিং কার্যক্রম ছাত্রীদের জীবনদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। স্কুলের পড়াশোনার পাশাপাশি এই কার্যক্রম তাদের জীবনকে...

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড....

শাবিপ্রবিতে ‘হিট’ প্রকল্পের আওতায় অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ সরকারের 'উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর‘(হিট) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য ‘ট্রেনিং অন অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার (৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪০২২ নম্বর কক্ষে এই উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাবৃন্দ। রবিবার (৭ জুন) বেলা ৩টায় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের নেতৃত্বে উপাচার্য কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা গ্রহণকালে উপাচার্য অধ্যাপক...

রামিসা হত্যা : ঘটনার ১৯ দিনের মাথায় দুজনের মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করলেন আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। আসামির জবানবন্দি, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী আসামি সোহেল রানা দোষী প্রমাণিত হয়েছেন...

মধ্যনগরে ভ্রাম্যমান আদালতে কারেন্ট জাল ধ্বংস ও ভূয়া দন্ত চিকিৎসককে কারাদণ্ড

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে একজনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। শনিবার (৬ জুন) বিকেলে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ-এর নেতৃত্বে মধ্যনগর বাজার এলাকায়...

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানবিক সহায়তার তালিকা থেকে বাদপড়া বিক্ষুব্ধ কৃষকদের হট্টগোল ও বাঁধার মুখে ওই ইউনিয়নে বোরো আবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারী বরাদ্দ পাওয়া মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েও তালিকায় নাম...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারক মাসরুর সালেকীন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান কার্যপরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক :: তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন ইসাক মিয়া। স্বপ্ন পূরণে জমি বিক্রির টাকা নিয়ে সিলেট আসেন তিনি। সেখানে দালালের খপ্পরে পড়ে তার আর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। স্বপ্ন ভেঙে যাওয়ায় বাড়িতেও ফেরা হয়নি। এরপর পথে পথে কেটে গেছে জীবন। ইসাক...