Homeসংবাদবিএনপি নেতা পাপলুর বিরুদ্ধে...

বিএনপি নেতা পাপলুর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর বিরুদ্ধে জোরপূর্বক ভূমি দখল ও রাজনৈতিক মামলার মাধ্যমে হয়রানি করার অভিযোগ উঠেছে।
শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শাহপরান রয়েল সিটি প্রা. লি.-এর পরিচালক আলী আশরাফ খান মাছুম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ যখন একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানের পথে অগ্রসর হচ্ছে তখন রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু গত ৮ আগস্ট সন্ত্রাসী বাহিনী নিয়ে শাহপরান রয়েল সিটি প্রা. লি.-এ হামলা চালিয়ে কোম্পানীর চৌকিদার লুকু মিয়াকে মারধর, জিনিসপত্র ভাংচুর ও হত্যার হুমকি দিয়ে কোম্পানীর দখলীয় ঘর থেকে বের করে দেয়।
সে সময় থানার কার্যক্রম বন্ধ থাকায় সেনাবাহিনীর কাছে বারবার অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগি।
আলী আশরাফ খান মাছুম আরো জানান, বিএনপি নেতা পাপলু কোম্পানীর জায়গা দখল করে ক্ষান্ত না হয়ে গত ১৭ আগস্ট কোম্পানীর চৌকিদারের কাছ থেকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে ও সাদা কাগজে টিপসই নিয়ে নেন। এ ব্যাপারে গত ১৮ আগস্ট শাহপরান ( রহ.) থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অদ্যবদি পর্যন্ত এ অভিযোগে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। থানায় অভিযোগ দায়ের করার পর থেকে ভূমি দখলের এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সিদ্দিকুর রহমান পাপলু আমাকে প্রতিপক্ষ বানিয়ে বিভিন্ন জনকে ইন্ধন যুগিয়ে গত ২০ আগস্ট থেকে আজ পর্যন্ত আমার বিরুদ্ধে ৮টি রাজনৈতিক মামলায় আসামী করেছে ।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো Ñ সাজন আহমদ সাজু কর্তৃক গত ২০ আগস্ট সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন আদালতের মাধ্যমে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা, কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনে মামলা নং ৩৮২, জুবের আহমদ, পিতা- সিরাজুল ইসলাম কর্তৃক ২১ আগস্ট সিলেট মেট্রোপলিটন ১ম ও দ্রুত বিচার আদালতে দায়ের করা মামলা, মাহবুব হোসাইন, পিতা মাহমুদ হোসেন কর্তৃক দায়েরকৃত মামলা নং ৩৯৬, তাং ৩০/৮/২০২৪, সওদাগর আহমদ, পিতা বেলাল মিয়া কর্তৃক ৫ সেপ্টেম্বর শাহপরান থানায় দায়েরকৃত মামলা নং-২২১।
এ ছাড়াও গত ৩০ আগস্ট এক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার পরিচয়ে মোবাইলে (০১৭১৭ ৭০৭৫২৪) হুমকিও দেয়া হয় বলে জানান আলী আশরাফ খান।
পরিচালক আলী আশরাফ খান মাছুম আরো জানান, শাহপরান থানার খাদিমপাড়া ৩নং রোডস্থ শাহপরান রয়েল সিটি প্রা. লি. কোম্পানীর নামে গত ১৯ অক্টোবর ২০০৬ ইং ১৫,২৩২ নং দলিলে ৫ একর ৫০ শতক ভূমি রেজিস্ট্রি করা হয় যার মৌজা- বহর, জেএলনং ৭০ এবং দাগ নং-৩৫৬১।
শাহপারানে কোম্পানীর জায়গার পাশে ফাতেমা বেগমের মালিকানাধীন ৩৬৪ শতক ভূমি বহর মৌজার জেল এল নং- ৭০, দাগ নং ৩৫৬১ ও ৩৫৫৬। ফাতেমা বেগমের পক্ষে আমমোক্তার নিযুক্ত হয়ে সিদ্দিকুর রহমান পাপলু ১০/০৬/২০১৩ইং তারিখে ৬০২৬ নং বায়নামাপত্রের মাধ্যমে এ ভূমি ৫০ লক্ষ টাকা মূল্য সাব্যস্ত করে বিভিন্ন তারিখে মোট ৪৩ লক্ষ টাকা নেয়ার পরে আমাদেরকে দখল সমঝাইয়া দেন। কিন্তু অবশিষ্ট ৭ লক্ষ টাকা দিয়ে ভূমি রেজিস্ট্রি করে দিতে বললেও সিদ্দিকুর রহমান পাপলু বিভিন্ন কৌশলে এড়িয়ে যান। এ ঘটনায় গত ১৯/০৯/২০১৯ তারিখে সিলেট জেলা অতিরক্তি মেজিস্ট্রেট অদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়, যার নং-৩৪/১৯। এ ঘটনা সুরহা না হওয়ায় পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ২৯/০৮/২০২১ তারিখে মামলা দায়ের করা হয়, যার নং- শাহপরান থানা মামলা নং ২৫২/২০২১ইং। উক্ত মামলা সিআইডি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আমার পক্ষে প্রতিবেদন দাখিল করে ১৬/৬/২০২২ ইং তারিখে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সিরিজ মামলা দায়ের করা শুরু করে শাহপরান রয়েল সিটি প্রা. লি.-এর ভূমি দখলের পায়তারা করে আসছিল।
তিনি আরো অভিযোগ করেন, কোম্পানীর নামীয় বহর মৌজার জেল এল নং ৭০, দাগ নং ৩৫৪৫ এর ৫ একর ৫৩ শতক ভূমি সিদ্দিকুর রহমান পাপলু ও আব্দুল হালিম চৌধুরী সেটেলমেন্ট অফিসের কিছু অসৎ অফিসার ও কর্মকর্তার সহযোগিতায় তঞ্চকতার মাধ্যমে তাদের নামে রেকর্ড করে নেয়। এছাড়াও বহর মৌজার জেল এল নং ৭০, দাগ নং ৪০৩১-এর ১ একর ২৯ শতক ভূমি ও সিদ্দিকুর রহমান পাপলু তার নামে রেকর্ড করান।
আলী আশরাফ খান বলেন, নিরীহ কোনো লোককে মামলায় না জড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশ থাকার পরও অনৈতিক ফায়দা হাসিলের জন্য সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এ রকম সন্ত্রাসী আচরণ দল হিসেবে বিএনপির সুনাম ও গ্রহনযোগ্যতা বিনষ্ট করছে।
ভুক্তভোগি আলী আশরাফ খান সিদ্দিকুর রহমান পাপলু গংদের দখলে থাকা কোম্পানী ভূমি ফেরত ও তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সিলেট বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসন সহ সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন।

Share Post Share

আরও পড়ুন

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ...

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ প্রতিনিধি: গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে কমলগঞ্জ...

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি...

পড়ুন

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে মুঠোফোনে কল দিয়ে হুমকি দেওয়া ও তার মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রিন্টিং ও ফটোকপির দোকানের এক কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত তরুণের নাম আশরাফুল ইসলাম (২৫)। তার গ্রামের বাড়ি জকিগঞ্জ। ‎‎ মঙ্গলবার...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে গাছগাছালি ভেঙ্গে পড়ে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কপথ ও সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় মুন্সিবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অন্ধকারের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় এসএসসি পরীক্ষার্থীদের। দু’দিনের...

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ প্রতিনিধি: গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বোরো ধান ও সবজি ক্ষেত। কওলার হাওরের পাশাপাশি নিম্নাঞ্চল এলাকায় ফসল ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছেন। ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে সম্পূর্ণ এলাকার বোরো ধান ও শাকসবজি বিনষ্ট হওয়ার আশঙ্কা...

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। বৃহদ গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন...

অতিবৃষ্টির শঙ্কায় শান্তিগঞ্জের হাওরে বোরো ধান কাটায় অনিশ্চয়তা

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ: অতিবৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে শ্রমিক সংকটের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। টানা বৃষ্টিপাত ও রোদ না থাকায় ধান কাটা ও শুকানো- দুই প্রক্রিয়াই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা...

বন্যার আশঙ্কায় আধাপাকা ধান কাটতে মাঠে কৃষক:  আধুনিক যন্ত্র ও শ্রমিক সংকটে বিপাকে

জৈন্তাপুর প্রতিনিধি: আগাম বন্যার আশঙ্কায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর ও নিচু এলাকার কৃষকরা আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। এখনও পুরোপুরি পরিপক্ষ না হলেও সম্ভাব্য পানির চাপ থেকে ফসল রক্ষায় ঝুঁকি নিয়েই মাঠে নেমেছেন তারা। এতে একদিকে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা, অন্যদিকে শ্রমিক ও আধুনিক কৃষিযন্ত্রের সংকটে চরম...

দোয়ারাবাজারে তেল, শ্রমিক সংকট ও বৈরি আবহাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও তেল সংকট, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। উপজেলার হাওরাঞ্চলে ধান পাকার সঙ্গে সঙ্গে কৃষক কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও ধান কাটার ধুম পড়ায় খুশির...

কমলগঞ্জে হুমকির মুখে পরিবেশ, প্রতিবেশ; প্রশাসন নির্বিকার

টিলা, পাহাড়ি ছড়া কেটে ও ব্রিজের নিচ থেকে অবৈধভাবে মাটি বালি উত্তোলন নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: বনাঞ্চল ও চা বাগান অধ্যূষিত কমলগঞ্জ উপজেলায় প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালু সমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নিশ্চিহ্ন করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে ব্রিজের নিচ থেকেও পলিমাটি কেটে ট্রাকযোগে স্থানান্তর করা হচ্ছে। এতে মারাত্মক হুমকির...

কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: 'সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সরকার কৃষকদের তেল পাওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সবাই তেল পাচ্ছেন। এবছর শুরু থেকেই কৃষকরা একটা আতংকের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ এখন সবাই আতংক মুক্ত আছেন। স্বল্প...

ঢাবির সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন

‎‎শাবিপ্রবি প্রতিনিধিঃ‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একইসাথে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।‎‎শনিবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।‎‎শাবি প্রেসক্লাবের...

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। https://www.youtube.com/embed/68TEY9Pjnc4 তিনি বলেছেন, এ কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা...

অপরিকল্পিত বাঁধে বাড়ছে ঝুঁকি, রাবার ড্যামের দাবি

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ ধান কাটার মৌসুমেও সুনামগঞ্জের দেখার হাওরে ফসল ঘরে তোলার বদলে পানি ঠেকাতে লড়াই করছেন কৃষকরা। গুরুত্বপূর্ণ উথারিয়া বাঁধ দিয়ে হাওরে পানি প্রবেশ ঠেকাতে দিনরাত কাজ করছেন তারা। সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। চারটি উপজেলাজুড়ে বিস্তৃত ৮ হাজার ৯১০ হেক্টরের দেখার হাওরে...