Homeসংবাদদক্ষিণ সুরমা সরকারি কলেজ...

দক্ষিণ সুরমা সরকারি কলেজ এক মাস ধরে পানির নিচে

এম কে তুহিন
ঈদের ছুটি শেষে নগরীর বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু ঠিক উল্টো চিত্র দক্ষিণ সুরমা সরকারি কলেজের। ক্লাস শুরু তো হয়ইনি, কবে শুরু হবে সেটাও কেউ বলতে পারছেন না। পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে নগরীসহ পুরো সিলেট বিভাগে দেখা দেওয়া বন্যার কারণে প্রায় এক মাস ধরে পানির নিচে তলিয়ে আছে এ কলেজ। সামনে এইচএসসি পরীক্ষা কীভাবে কী করবেন কিছুই বুঝে উঠতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। এমনকি এই কলেজে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র ছিল কিন্তু পানির কারণে ডিগ্রি পরীক্ষা অন্য কলেজে স্থানান্তর করা হয়েছে।
দুই দফা বন্যার ধকল পেরিয়ে সিলেট এখন তৃতীয় দফা বন্যার মুখোমুখি। সিলেট নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় সময়ে সময়ে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দক্ষিণ সুরমা কলেজের পানি ফটক ছেড়ে যায়নি। তিন জুন থেকে পানির মাঝেই দাঁড়িয়ে আছে দক্ষিণ সুরমা কলেজ। এতদিন ফটক পর্যন্ত পানি আটকে থাকলেও সোমবারের বৃষ্টিতে কলেজ ক্যাম্পাসও পানির নিচে তলিয়ে গেছে। এই বন্যার কারণে বৃহস্পতিবার পর্যন্ত কলেজে ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সামনে পরীক্ষা তাই অফিস কার্যক্রম চালিয়ে যেতেই হচ্ছে। কলেজের শিক্ষক ও অফিস কর্মচারীরা নোংরা পানিকে সঙ্গী করেই অফিস করছেন।
শিক্ষার্থীদেরও যে ভোগান্তি পোহাতে হচ্ছে না তা নয়। প্রবেশপত্র সংগ্রহ করতে এইচএসসি পরীক্ষার্থীদের এই পানি ডিঙিয়েই কলেজে আসতে হচ্ছে। এ কারণে বেশি বিপাকে পড়তে হচ্ছে মেয়ে পরীক্ষার্থীদের। কলেজের প্রধান ফটক থেকে রিকশায় করে ভেতরে যেতে হচেছ তাদের। জরুরি কাজে কলেজে আসা শিক্ষার্থীরাও হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন। সামনেই পরীক্ষা কিন্তু এই পানির মধ্যে সিট বণ্টন নিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান। এছাড়া এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা দক্ষিণ সুরমা সরকারি কলেজে সুযোগ পেয়েছেন তারা নিজের কলেজ ক্যাম্পাস দেখতে এসেও পানি ছাড়া আর কিছুই দেখার পাচ্ছে না।
কলেজে ফরম জমা দিতে আসা শিক্ষার্থী আল আমিন বলেন, গকত কয়েকদিন ধরে কলেজে ক্যাম্পাস পানিতে নিমজ্জিত। যাওয়া আসাতে অনেক কষ্ট।
এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে আসা শিক্ষার্থী রুহুল আমিন বলেন, আজকে আমি এইচএসসি পরীক্ষার এডমিটকার্ড নিতে কলেজে আসছি। এটা খুবই বাজে অবস্থা। এই পানিতে পায়ের অনেক সমস্যা হতে পারে। আরেক পরীক্ষার্থী ইমন বলেন, আমাদের জন্য খুব দুর্ভোগের ব্যাপার। কলেজ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেননি। আরেক শিক্ষার্থী বলেন, প্রয়োজন থাকায় বাধ্য হয়েই সকলকে নোংরা পানি ডিঙিয়ে কলেজে প্রবেশ করতে হচ্ছে। কর্তৃপক্ষের উচিত বালু উচু করে দিয়ে যাতায়াতের সুবিধা করে দেওয়া।
কলেজের দর্শন বিভগের প্রভাষক মো. মুহিবুর রহমান জানান, বন্যার পানিতে কলেজের রাস্তা, আঙ্গিনা এমনকি ক্লাসরুম পর্যন্ত পানির নিচে ডুবে আছে। পানিবন্দি থাকায় কলেজেব বিভিন্ন পরীক্ষা নিতে অনেক বিঘ্ন ঘটছে। আমাদের কলেজ ২৩ জুন খোলার কথা ছিলো কিন্তু রাস্তা পানির নিচে থাকার কারণে এরই মাঝে পাঠদান কার্যক্রম দুইবার পেছানো হয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এমনটা হচ্ছে। আমরা আশা করি প্রশাসন ও দায়িত্বশীল যারা আছেন তারা ভূমিকা রাখবেন। আগামী ৯ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা নেওয়াটাও অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান বলেন, বন্যার কারণে আমরা ক্লাস কার্যক্রম বন্ধ রেখেছি। আগামী ৪ জুলাই পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তারপর পরিস্থিতির উন্নতি হলে শ্রেণী কার্যক্রম শুরু করবো না হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত স্থগিত রাখবো।
২০২২ সাল থেকে কলেজটি বন্যার মুখে পড়ছে জানিয়ে তিনি বলেন, এবার দুইদফা বন্যা কবলিত হওয়ায় আমাদের ছাত্র-ছাত্রীদেরও অনেক ক্ষতি হচ্ছে। ক্লাস করতে পাচ্ছে না এবং পরীক্ষাও বিঘ্নিত হচ্ছে। একটি পরীক্ষা অন্যত্র নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট বণ্টনেও অনেক সমস্যা হচ্ছে। বন্যা পরিস্থিতির উত্তরণ না হলে পরীক্ষা নেওয়া এবং ছাত্র-ছাত্রীদের ক্লাস কার্যক্রমের সমস্যা সহজে সমাধান হবে বলে মনে হয় না। তবে ক্লাস কার্যক্রম বন্ধ থাকলেও আমরা অফিস করছি নিয়মিত। ২ থেকে ৩ ফিট পানি অতিক্রম করেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যদি বন্যা পরিস্থিতি এভাবে থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাবো এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যে নির্দেশনা থাকবে সে অনুযায়ী ব্যবস্থা নেব।

Share Post Share

আরও পড়ুন

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ...

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ প্রতিনিধি: গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে কমলগঞ্জ...

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি...

পড়ুন

শাবিপ্রবির ছাত্রীকে মুঠোফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে মুঠোফোনে কল দিয়ে হুমকি দেওয়া ও তার মোবাইল নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রিন্টিং ও ফটোকপির দোকানের এক কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত তরুণের নাম আশরাফুল ইসলাম (২৫)। তার গ্রামের বাড়ি জকিগঞ্জ। ‎‎ মঙ্গলবার...

কমলগঞ্জে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে গাছগাছালি ভেঙ্গে পড়ে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কপথ ও সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় মুন্সিবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অন্ধকারের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় এসএসসি পরীক্ষার্থীদের। দু’দিনের...

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান, কৃষকরা হতাশ

কমলগঞ্জ প্রতিনিধি: গত দু’দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বোরো ধান ও সবজি ক্ষেত। কওলার হাওরের পাশাপাশি নিম্নাঞ্চল এলাকায় ফসল ও সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছেন। ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে সম্পূর্ণ এলাকার বোরো ধান ও শাকসবজি বিনষ্ট হওয়ার আশঙ্কা...

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। বৃহদ গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন...

অতিবৃষ্টির শঙ্কায় শান্তিগঞ্জের হাওরে বোরো ধান কাটায় অনিশ্চয়তা

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ: অতিবৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে শ্রমিক সংকটের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। টানা বৃষ্টিপাত ও রোদ না থাকায় ধান কাটা ও শুকানো- দুই প্রক্রিয়াই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা...

বন্যার আশঙ্কায় আধাপাকা ধান কাটতে মাঠে কৃষক:  আধুনিক যন্ত্র ও শ্রমিক সংকটে বিপাকে

জৈন্তাপুর প্রতিনিধি: আগাম বন্যার আশঙ্কায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর ও নিচু এলাকার কৃষকরা আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। এখনও পুরোপুরি পরিপক্ষ না হলেও সম্ভাব্য পানির চাপ থেকে ফসল রক্ষায় ঝুঁকি নিয়েই মাঠে নেমেছেন তারা। এতে একদিকে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা, অন্যদিকে শ্রমিক ও আধুনিক কৃষিযন্ত্রের সংকটে চরম...

দোয়ারাবাজারে তেল, শ্রমিক সংকট ও বৈরি আবহাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও তেল সংকট, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। উপজেলার হাওরাঞ্চলে ধান পাকার সঙ্গে সঙ্গে কৃষক কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও ধান কাটার ধুম পড়ায় খুশির...

কমলগঞ্জে হুমকির মুখে পরিবেশ, প্রতিবেশ; প্রশাসন নির্বিকার

টিলা, পাহাড়ি ছড়া কেটে ও ব্রিজের নিচ থেকে অবৈধভাবে মাটি বালি উত্তোলন নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: বনাঞ্চল ও চা বাগান অধ্যূষিত কমলগঞ্জ উপজেলায় প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালু সমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নিশ্চিহ্ন করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে ব্রিজের নিচ থেকেও পলিমাটি কেটে ট্রাকযোগে স্থানান্তর করা হচ্ছে। এতে মারাত্মক হুমকির...

কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: 'সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সরকার কৃষকদের তেল পাওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সবাই তেল পাচ্ছেন। এবছর শুরু থেকেই কৃষকরা একটা আতংকের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ এখন সবাই আতংক মুক্ত আছেন। স্বল্প...

ঢাবির সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন

‎‎শাবিপ্রবি প্রতিনিধিঃ‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একইসাথে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।‎‎শনিবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।‎‎শাবি প্রেসক্লাবের...

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। https://www.youtube.com/embed/68TEY9Pjnc4 তিনি বলেছেন, এ কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা...

অপরিকল্পিত বাঁধে বাড়ছে ঝুঁকি, রাবার ড্যামের দাবি

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ ধান কাটার মৌসুমেও সুনামগঞ্জের দেখার হাওরে ফসল ঘরে তোলার বদলে পানি ঠেকাতে লড়াই করছেন কৃষকরা। গুরুত্বপূর্ণ উথারিয়া বাঁধ দিয়ে হাওরে পানি প্রবেশ ঠেকাতে দিনরাত কাজ করছেন তারা। সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। চারটি উপজেলাজুড়ে বিস্তৃত ৮ হাজার ৯১০ হেক্টরের দেখার হাওরে...