Homeসংবাদদি সিলেট চেম্বার অব...

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বাজেট প্রতিক্রিয়া

আধুনিক ডেস্ক

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটকে প্রাধান্য দিয়ে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য একটি সময়োপযোগী ও জনবান্ধব বাজেট মহান জাতীয় সংসদে পেশ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি ও বাজেটের সাথে সংশ্লিষ্ট সকলকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হচ্ছে বর্তমান অর্থমন্ত্রী ও সরকারের চলমান মেয়াদের প্রথম বাজেট, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট।

২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা”। বাজেটের আকার ধরা হয়েছে মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৩৬ হাজার কোটি টাকা বেশী। এবারের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে ১৩.৯%, ভর্তুকি ও প্রণোদনা খাতে ১১.১%, পরিবহন ও যোগাযোগ খাতে ১০.২%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৬% এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪.৮% খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।

আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বেং ভর্তুকি ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। আসন্ন বাজেটে খাদ্যমূল্য কমাতে খাদ্যপণ্যের উৎসে কর হ্রাস করা হয়েছে। শুল্ক ২% হতে ১% করা হয়েছে যা জনসাধারণের জন্য ভালো এবং সরকারের জন্য ইতিবাচক দিক। যার ফলে চাল, গম, আলো, পেঁয়াজ, রসুন, লবন সহ প্রায় ২৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও রাজস্ব আহরণের টার্গেট পূরণে রাজস্বের আওতা বৃদ্ধি করা হয়েছে, যার ফলে নিয়মিত কর প্রদানকারীদের চাপ কিছুটা কমবে বলে আমরা আশাবাদী।

আগামী বাজেটে শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা খাতে ৪৮ হাজার ১০৮ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে উপবৃত্তি এবং বয়স্কদের কল্যাণে বয়স্ক ভাতা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সূচকে দেশের অগ্রগতি হবে। সবার জন্য খাদ্য নিশ্চিতকরণ, উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে আগামী বাজেটে কৃষি যান্ত্রিকীকরণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও কৃষকদের সার ও কীটনাশক সরবরাহে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, এতে দেশের কৃষি খাতের অভূতপূর্ব উৎপাদন সাধিত হবে।

পর্যটনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ২৫ বছর মেয়াদী পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মহাপরিকল্পনাটি বাংলাদেশের পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার একটি বিস্তৃত রোডম্যাপ হিসেবে কাজ করবে। এটি বাস্তবায়িত হলে ২০৪১ সাল নাগাদ জাতীয অর্থনীতিতে পর্যটন খাতের অবদান হবে ৪৭৭ কোটি মার্কিন ডলার। টেকসই ট্যুরিজম শিল্প বিকাশের লক্ষ্যে ট্যুরিজমের সাথে জড়িত সকল ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধনের পাশাপাশি উন্নত প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সরকারের ইতিবাচক দিক হলো এবারের বাজেট অতিরিক্ত বড় না করে জনকল্যাণমূখী করা হয়েছে। এবারের বাজেট গতবারের বাজেট থেকে ৪% বেশি, যার ফলে মুদ্রাস্ফীতি কমবে এবং প্রবৃদ্ধি বাড়বে। এর ফলে দেশের অর্থনৈতিক ভারসাম্য ঠিক থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে ২৭টি পণ্য উৎস কর কমায় বাজারে স্বস্তি ফিরবে। উপকার পাবে দেশের নি¤œ আয়ের মানুষ, যারা সরকারের উপর নির্ভরশীল।

বিশেষায়িত হাসপাতালে জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে অতিরিক্ত কর কমানোর জন্য চেম্বার নেতৃবৃন্দ দাবি জানান।
সর্বোপরি ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও জনবান্ধব। সঠিকভাবে বাস্তবায়িত হলে এই বাজেট দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলে সিলেট চেম্বার নেতৃবৃন্দ মনে করেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবিতে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা: সভাপতি ফাহিম শাহরিয়ার, সাধারন সম্পাদক সাদিয়া তানজিম

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের...

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে...

শাবিপ্রবিতে পাহাড় কাটার প্রভাব নিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটার ফলে খাদ্য নিরাপত্তা,...

এমসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান–২০২৬ অনুষ্ঠিত

এমসি প্রতিনিধি: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন...

spot_img

পড়ুন

শাবিপ্রবিতে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি ঘোষনা: সভাপতি ফাহিম শাহরিয়ার, সাধারন সম্পাদক সাদিয়া তানজিম

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন "রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন" -এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার স্বপ্ন এবং সাধারন সম্পাদক একই শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাদিয়া তানজিম আলভী। বৃহস্পতিবার (২৫...

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট (সারফেস ওয়াটার) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

শাবিপ্রবিতে পাহাড় কাটার প্রভাব নিয়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটার ফলে খাদ্য নিরাপত্তা, জীবিকার ঝুঁকি এবং মানুষ-বন্যপ্রাণীর সংঘাতের প্রভাব নিয়ে হিট প্রকল্পের আওতায় পরিচালিত একটি গবেষণার অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে হিট প্রকল্পের আওতায় ‘বাংলাদেশে পাহাড় কাটার ফলে খাদ্য...

এমসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান–২০২৬ অনুষ্ঠিত

এমসি প্রতিনিধি: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এমসি কলেজে ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখা। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন। কলেজ শাখা ছাত্রশিবিরের...

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম' শীর্ষক এ সেমিনারের আয়োজন করা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায়...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম'-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার...

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা...

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্য...

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব...

‎শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত: র‍্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও...