Homeসংবাদপ্রচণ্ড তাপদাহে চা গাছে...

প্রচণ্ড তাপদাহে চা গাছে লাল মাকড়শা’র আক্রমণ, উৎপাদন হ্রাসের আশংকা

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে চা গাছে লাল মাকড়শা এর আক্রমন দেখা দিয়েছে। কমলগঞ্জ উপজেলার অধিকাংশ চা বাগানের সেকশন সমুহে এ চিত্র পরিলক্ষিত হচ্ছে। বাগানের চা গাছ সমুহ লালচে রং ধারণ করে মাকড়শা ও মড়কের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ডানকান ব্রাদার্স, ন্যাশনাল টি কোম্পানী ও ব্যক্তি মালিকানাধীন এসব চা বাগানে চা গাছে লাল রোগের (রেড স্পাইডারের) আক্রমন শুরু হয়েছে।

এতে চায়ের উৎপাদনেও প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। তবে চা বাগান ম্যানেজমেন্ট এই রোগের প্রাদুর্ভাব কাটিয়ে উঠছে বলে দাবি করেছেন।

সরেজমিন কমলগঞ্জ উপজেলার শমশেরনগরসহ কয়েকটি চা বাগান ঘুরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি সময়ে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হলেও প্রচণ্ড তাপদাহে রেড স্পাইডারের (লাল রোগ) আক্রমন শুরু হয়েছে। উপজেলার ২২টি চা বাগানের অধিকাংশ বাগানেই এ রোগের প্রকোপ দেখা দিয়েছে। কিছু কিছু স্থানে সেচের সুবিধা থাকলেও চা বাগানের পার্শ্ববর্তী নদী, ছড়া ও জলাশয় সমুহে পানি শুকিয়ে যাওয়ায় চায়ের টিলায় যথাযথভাবে সেচ দেয়া সম্ভব হয়নি। চা বাগানের টিলাভূমিতেও ছায়াবৃক্ষের পরিমাণ মারাত্মকহারে কমেছে। ছায়াবৃক্ষ প্রচণ্ড তাপদাহ, অতিবৃষ্টি রোগবালাই থেকে চা গাছকে রক্ষা করে। তাছাড়া আবহাওয়ার বিরূপ প্রভাবে প্রচণ্ড তাপদাহে চা গাছে লাল রোগের আক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে কঁচি চা গাছ শুকিয়ে মাকড়শা ও মশার উপদ্রবে পাতা লালচে হয়ে মরে যেতে শুরু করেছে।

ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) ও ডানকান ব্রাদার্সের চা বাগানের নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন কর্মকর্তা জানান, সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে চা বাগানের প্লান্টেশন এলাকার চা গাছ কাটিং করা (আগাছা ছেটে দেওয়া) হয়। আর এসব কাজের পর নিয়মিত সেচ দেয়ার প্রয়োজন হয়। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় সেচের অভাবে এবং প্রচণ্ড হিটে বিভিন্ন চা বাগানে লাল রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এসব কারনে চায়ের উৎপাদনে প্রভাব ফেলতে পারে এবং চা শিল্পে ব্যাপক ক্ষতিরও আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ টি বোর্ড (বিটিবি) এর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিকুল আবহাওয়ায় দীর্ঘ দু’তিন মাস যাবত চা বাগানের বিভিন্ন টিলায় পাহাড়ি ছড়া, লেক ও গভীর নলকূপ থেকে সেচ দেওয়া হয়। বৃষ্টিপাত না হওয়ায় পানির স্তর নিচে নামতে শুরু করে এবং বিভিন্ন নদী, ছড়া শুকিয়ে যাওয়ায় সেচের অভাবে চা গাছে পানি দেওয়া সম্ভব হচ্ছে না।

চা শিল্পে কর্মরত সংশ্লিষ্টদের ধারণা, আবহাওয়ার তারতম্যের কারণে চা শিল্পেও বৈষ্ণিক উষ্ণায়নের প্রভাব পড়তে শুরু করেছে। গাছ চোরদের কারনে চা বাগানের ছায়াদানকারী মূল্যবান গাছ গাছালি কেটে উজাড় করছে। অন্যদিকে সম্প্রতি সময়ে প্রচণ্ড তাপদাহের কারণে লাল রোগের আক্রমন ব্যাপকতর হচ্ছে।

শমশেরনগর কানিহাটি চা বাগানের শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, চা বাগানের বিভিন্ন টিলাভূমিতে এখন দেখা যায় বৃক্ষ শুন্য। একদিকে চা বাগানে গাছগাছালি কমে যাচ্ছে, অন্যদিকে আবহাওয়ার বিরূপ প্রভাবে অতিরিক্ত গরমে চা গাছে লাল রোগ দেখা দিয়েছে। ফলে উৎপাদনও কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো. জাকির হোসেন ও সহকারী ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, এটি চা গাছে লাল রোগের আক্রমন। তবে এখন নিয়ন্ত্রণের দিকে চলে আসছে। এই মৌসুমে সাধারনত চা গাছে লাল রোগের আক্রমন হয়ে থাকে।

ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) ডিজিএম মো. শফিকুল ইসলাম আধুনিক কাগজকে বলেন, প্রচণ্ড গরমের কারনে চা গাছে লাল মাকড়শা এর আক্রমনে গাছের পাতা লালচে হয়ে গেছে। এতোদিন সেচ দিয়ে ও বালাইনাশক ব্যবহার করে চা গাছ ও চায়ের চারা কিছুটা রক্ষার চেষ্টা করলেও তা রোধ করা যায়নি। এই অবস্থায় কাটিয়ে উঠার চেষ্টা চলছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

আধুনিক ডেস্ক :: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা...

শাবির উপাচার্যের সাথে চীনা রবীন্দ্র বিশেষজ্ঞ দং ইউ ছেনের সৌজন্য সাক্ষাৎ‎

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অধ্যাপক ড....

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী...

spot_img

পড়ুন

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা বিএনপির

আধুনিক ডেস্ক :: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির...

শাবির উপাচার্যের সাথে চীনা রবীন্দ্র বিশেষজ্ঞ দং ইউ ছেনের সৌজন্য সাক্ষাৎ‎

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক দং ইউ ছেন।‎‎ রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।‎ সাক্ষাৎকালে পারস্পরিক একাডেমিক...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্স, ইনোভেশন এন্ড ইডুকেশন (আই.সি.ই.আর.আই.ই) সম্মেলনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।  ‎‎ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...