Homeসংবাদপ্রেসক্লাবে সংবাদ সম্মেলনবালাগঞ্জে সরকারি...

প্রেসক্লাবে সংবাদ সম্মেলনবালাগঞ্জে সরকারি ভূমি দখল চেষ্টার অভিযোগ

বালাগঞ্জ প্রতিনিধি:

বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের গোড়াপুর মৌজার অর্ন্তগত সরকারি গোপাটের ভূমি প্রায় ৫০বছর যাবৎ ভোগ দখল করে আসছেন মহানন্দ গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহ্ জাহেদ আহমদ তার পরিবার। কিন্তু, স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ এই ভূমি জোর পূর্বক দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। ভূমি দখলে বাধা দেয়ায় দখলদার পক্ষ শাহ্ জাহেদ আহমদ ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। এসব বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে রবিবার (১১ ফেব্রুয়ারি) শাহ্ জাহেদ আহমদ বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ জাহেদ আহমদ বলেন, আমাদের বসতবাড়ি সংলগ্ন গোড়াপুর মৌজার বিএস দাগ নং-২০’র অন্তর্ভুক্ত সরকারি গোপাট আমাদের দাদা হায়দর আলী জীবদ্দশা কাল থেকে প্রায় ৫০বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসছি। বিগত দিনে এই গোপাটের ভূমি সরকারি সার্ভেয়ার ও কোর্ট কমিশনারের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়। এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে এই ভূমিতে লাল নিশান টাঙানো হয়। পাশাপাশি বালাগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের ময়না খা’র ছেলে সুলতান মিয়া, হাসমত মিয়া ওরফে শুকুর, সুরুজ মিয়া, আয়না মিয়া, আয়না মিয়ার ছেলে বাচ্চু মিয়া, হুসন খা’র ছেলে মুজির খা, দুলাল খা ও কাদির খা তাদেরকে গাছপালা কর্তনসহ ভোগ দখলে বিরত থাকতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। কিন্তু, নিষেধাজ্ঞা অমান্য করে ২০২১সালের ৭এপ্রিল সরকারি গোপাটসহ আমার বাড়ির আঙ্গিনার বাঁশ ও গাছ-পালা অন্যায়ভাবে জোর-জুলুম পূর্বক প্রকাশ্যে-অপ্রকাশ্যে কেটে নিয়ে যায় তারা।

শাহ জাহেদ আহমদ অভিযোগ করে বলেন, ২০২১ সাল থেকে চলতি বছরের ৩০ জানুযারি পর্যন্ত বাঁশ ও গাছ-পালা যা কেটে নেয়া হয়েছে এর মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। শুধু তাই নয়; সরকারি জায়গাতে সুলতান-হাসমতের ভাই চাঁন মিয়ার লাশ জোর পূর্বক কবরও দেওয়া হয়। এসব ঘটনার প্রতিবাদ করলে তারা আমিও আমার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দ্বারা আক্রমন করে আহত করা হয়েছে বহুবার। অশ্লীল ভাষায় গালাগাল ও হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে তারা। এসব ঘটনা উল্লেখ করে ২০২১সালের ৮এপ্রিল আমি উপজেলা সহকারী ভূমি কমিশনারের নিকট লিখিত অভিযোগ দেই। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং অভিযুক্তদের গাছ-বাঁশ কাটতে নিষেধ করেন।

শাহ জাহেদ আহমদ অভিযোগ করে আরো বলেন, দখলদাররা জগড়াটে, পরধনলোভী, সন্ত্রাসী, আইন অমান্যকারী ও রাষ্ট্রদ্রোহী প্রকৃতির লোক। তারা বারবার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেছে। এমনকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করে আমাকে হেয় পতিপন্ন করা হয়েছে। এসব পোস্টে আমাকে প্রাণনাশের হুমকি ও রাজনৈতিক ইস্যু নিয়ে অপমান অপদস্তও করা হয়েছে। যার প্রমাণাদি আমার কাছে রয়েছে। দখলদারা বর্তমান সরকার বিরোধী রাজনৈতিকি মতাদর্শী। আমি বালাগঞ্জ উপজেলা যুবলীগের একজন সক্রীয় কর্মী। তারা আমাকে দলীয় কার্যক্রমে বাধা প্রদান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও তারা নানাভাবে কটুক্তি করে আসছে।

তারা লোক সমাজে বলে বেড়াচ্ছে- সরকারি সার্ভেয়ার কেনো, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এসেও যদি এই ভূমির সীমানা নির্ধারণ করে দেন তবুও তারা মানবে না। কেউ নাকি তাদের কিছুই করতে পারবে না। চলতি বছরের ২৯ জানুয়ারি আমাদের নিজস্ব সম্পত্তিতে থাকা ২০হাজার টাকা মূল্যের মালিকানাধীন গাছ চুরি করে নিয়ে যায় দখলদাররা।

গাছ কর্তন ও ফেইসবুকে পোস্টের ঘটনায় আমি বাদী হয়ে চলতি বছরের ৩০ জানুয়ারি বালাগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দাখিল করি। দুটি অভিযোগ দাখিলের পর বালাগঞ্জ থানার এসআই মলাই মিয়া সরজমিন ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষী প্রমাণ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের জবানবন্দির মাধ্যমে অভিযোগের সত্যতা পান। কিন্তু, বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান আমার লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেননি। উল্টো দখলদারা বলে বেড়াচ্ছে, পুলিশের উপর মহলে তাদের হাত রয়েছে, এসব মামলা দিয়ে নাকি তাদের কিছুই করতে পারবো না।

লিখিত বক্তব্যে শাহ জাহেদ আহমদ অভিযোগ করে আরো বলেন, চলতি বছরের ২ফেব্রুয়ারি বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী ভূমি কমিশনারের নিকট লিখিত অভিযোগ দেই। অভিযোগের পরিপ্রেক্ষিতে বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে আমার জবানবন্দি রেকর্ড করেন। এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিদের জিজ্ঞাসা করে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে অভিযোগের বিষয়ে সত্যতা পান। উভয় পক্ষকে সকল কাগজাদি নিয়ে থানায় যাওয়ার কথা বলেন। থানায় উভয় পক্ষের উপস্থিতিতে এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে এই সিদ্ধান্ত হয় যে, সরকারি সার্ভেয়ার দিয়ে গোপাটের সীমানা নির্ধারণ করতে হবে। সীমানা নির্ধারণের বিষয়য়ে ৩শ টাকা মূল্যের স্ট্যাম্পে দুই পক্ষের লিখিত অঙ্গিকারসহ স্বাক্ষর দিতে হবে।

দখলদাররা এ সিদ্ধান্ত মেনে নিলেও পরবর্তী সময়ে সালিশগণের মাধ্যমে তারা মনগড়া কিছু শর্ত জুড়ে দেয়। তাদের শর্তমতে না হলে সরকারি সার্ভেয়ার দিয়ে গোপাটের সীমানা নির্ধারণ করা হলেও তা তারা মানবে না। তাদের এমন অনৈতিক কর্মকান্ডে আমরা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছি। অন্যদিকে তারা আমি ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় ফাঁসানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বর্তমানে দখলদারদের হুমকিতে আমিও আমার পরিবারের সদস্যরা জানমালের নিরাপত্ত্বা নিয়ে শঙ্কিত রয়েছি। তারা আমাদেরকে প্রাণনাশের ও গুমের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোড়াপুর গ্রামের সজন মিয়া, চরসুবিয়া গ্রামের দিলাল মিয়া ও গহরমলি গ্রামের মনু মিয়া প্রমুখ।

Share Post Share

আরও পড়ুন

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি...

অতিবৃষ্টির শঙ্কায় শান্তিগঞ্জের হাওরে বোরো ধান কাটায় অনিশ্চয়তা

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ: অতিবৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান...

বন্যার আশঙ্কায় আধাপাকা ধান কাটতে মাঠে কৃষক:  আধুনিক যন্ত্র ও শ্রমিক সংকটে বিপাকে

জৈন্তাপুর প্রতিনিধি: আগাম বন্যার আশঙ্কায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর ও নিচু...

দোয়ারাবাজারে তেল, শ্রমিক সংকট ও বৈরি আবহাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের...

পড়ুন

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে ২২ বর্গকিলোমিটারে অর্ধশতাধিক ঘর আংশিক ও দু’টি কালভার্ট বিধ্বস্ত এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। বৃহদ গাছ ভেঙ্গে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন...

অতিবৃষ্টির শঙ্কায় শান্তিগঞ্জের হাওরে বোরো ধান কাটায় অনিশ্চয়তা

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ: অতিবৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে শ্রমিক সংকটের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। টানা বৃষ্টিপাত ও রোদ না থাকায় ধান কাটা ও শুকানো- দুই প্রক্রিয়াই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা...

বন্যার আশঙ্কায় আধাপাকা ধান কাটতে মাঠে কৃষক:  আধুনিক যন্ত্র ও শ্রমিক সংকটে বিপাকে

জৈন্তাপুর প্রতিনিধি: আগাম বন্যার আশঙ্কায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর ও নিচু এলাকার কৃষকরা আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। এখনও পুরোপুরি পরিপক্ষ না হলেও সম্ভাব্য পানির চাপ থেকে ফসল রক্ষায় ঝুঁকি নিয়েই মাঠে নেমেছেন তারা। এতে একদিকে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা, অন্যদিকে শ্রমিক ও আধুনিক কৃষিযন্ত্রের সংকটে চরম...

দোয়ারাবাজারে তেল, শ্রমিক সংকট ও বৈরি আবহাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা

মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও তেল সংকট, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। উপজেলার হাওরাঞ্চলে ধান পাকার সঙ্গে সঙ্গে কৃষক কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও ধান কাটার ধুম পড়ায় খুশির...

কমলগঞ্জে হুমকির মুখে পরিবেশ, প্রতিবেশ; প্রশাসন নির্বিকার

টিলা, পাহাড়ি ছড়া কেটে ও ব্রিজের নিচ থেকে অবৈধভাবে মাটি বালি উত্তোলন নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: বনাঞ্চল ও চা বাগান অধ্যূষিত কমলগঞ্জ উপজেলায় প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালু সমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নিশ্চিহ্ন করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে ব্রিজের নিচ থেকেও পলিমাটি কেটে ট্রাকযোগে স্থানান্তর করা হচ্ছে। এতে মারাত্মক হুমকির...

কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: 'সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সরকার কৃষকদের তেল পাওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সবাই তেল পাচ্ছেন। এবছর শুরু থেকেই কৃষকরা একটা আতংকের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ এখন সবাই আতংক মুক্ত আছেন। স্বল্প...

ঢাবির সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের মানববন্ধন

‎‎শাবিপ্রবি প্রতিনিধিঃ‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একইসাথে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।‎‎শনিবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।‎‎শাবি প্রেসক্লাবের...

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। https://www.youtube.com/embed/68TEY9Pjnc4 তিনি বলেছেন, এ কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির সংকট নেই। তারা...

অপরিকল্পিত বাঁধে বাড়ছে ঝুঁকি, রাবার ড্যামের দাবি

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ ধান কাটার মৌসুমেও সুনামগঞ্জের দেখার হাওরে ফসল ঘরে তোলার বদলে পানি ঠেকাতে লড়াই করছেন কৃষকরা। গুরুত্বপূর্ণ উথারিয়া বাঁধ দিয়ে হাওরে পানি প্রবেশ ঠেকাতে দিনরাত কাজ করছেন তারা। সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। চারটি উপজেলাজুড়ে বিস্তৃত ৮ হাজার ৯১০ হেক্টরের দেখার হাওরে...

শিশুদের সুশিক্ষায় গড়ে তোলা আমাদের প্রথম অগ্রাধিকার : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বিএনপি সরকার প্রাথমিক শিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে। শিশুদের শিক্ষা ও মানষিক বিকাশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এই দেশ ও দেশের মানুষের জন্য, আমাদের সন্তানদের জন্য আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে তাদেরকে সুশিক্ষায় গড়ে তোলা৷ শনিবার দুপুর...

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। https://www.youtube.com/embed/fHlwF4BWzHQ জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না—সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। তবে স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের...