Homeসংবাদঘুষ দুর্নীতির মধুর হাড়ি...

ঘুষ দুর্নীতির মধুর হাড়ি ‘গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিস’

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে অভিযোগের অন্ত নেই। ঘুষ, অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই কার্যালয়টি। এখানে যে কোনো কাজ করাতে হলে আগে টাকা গুনতে হয়। টাকা দিলে সকল অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়। অফিসে কোন পদ পদবী না থাকলেও সাব-রেজিস্টার এর মনোনীত সবুজ আহমদ (৩০) নামের স্থানীয় এক ব্যাক্তির নেতৃত্বে দালাল চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন এই অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ।

উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজ এর ছত্রছায়ায় নিজের মনগড়া নিয়োগকৃত সবুজ আহমেদ, মহরার আব্দুল মালিক এর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়ম করে লাখ লাখ টাকার মালিক হওয়ার অভিযোগ উঠেছে। তাদেরকে ‘খুশি’ না করে এ অফিসে কোনো কাজই করা সম্ভব হয় না।

উপজেলা সাবরেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানা সদরের (গোয়াইন গ্রামের) বাসিন্দা মৃত বশির উদ্দিন এর ছেলে সবুজ আহমদ। তিনি ২০২০ সালে গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিসে অস্থায়ী কর্মচারী হিসাবে যোগ দেন। যোগদানের পর থেকেই শুরু হয় সবুজ সিন্ডিকেটের দৌরাত্ম।

সাব-রেজিস্টার মাসুদ পারভেজ এর ভয়ে মুখ খুলতে চায়না অফিসে কর্মরত কেউই। কয়েকজন দলিল লেখক নাম প্রকাশ না করার শর্তে ‘ প্রতিবেদককে জানান, প্রতিটি দলিলের ক্ষেত্রে দাখিলা বাবত ৭ শত টাকা, এক লক্ষ টাকা মুল্যের দলীলে ১ হাজার টাকা, ৫০ লক্ষ টাকা মূল্যের দলীলে ৫০ হাজার টাকা, খরিদদার অনুপস্থিত থাকিলে ৫শত টাকা, প্রতি শতক বাড়ীর জমিতে ১ হাজার টাকা, প্রতি শতক (আবাসিক) জমিতে ১ হাজার টাকা, বিকেল ৩টার পর দলীল প্রতি ১ হাজার টাকা, প্রতি দলীলে কমিশন বাবত ২০-৩০ হাজার টাকা দিতে হয়। সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজ এর যোগসাজেশে এসব টাকা উত্তোলন করেন সবুজ আহমদ, মহরার আব্দুল মালিক চক্র।

দীর্ঘদিন থেকে এসব অনিয়ম দুর্নীতি হলেও কেউই মুখ খুলতে রাজি হয়না।

অবশেষে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিন এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,  গত ৭ ফেব্রুয়ারি তিনি গোয়াইনঘাট এস.আর অফিসে দলিল দাতা হিসাবে উপস্থিত হলে তার পিতার নাম জাতীয় পরিচয়পত্রে আব্দুল আজিজ এবং জমির পর্চায় আব্দুল ওয়াজিদ হওয়ায় দলিল আটকানো হয়। পরে ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়ন জমা দিলে দলিল লেখক জহুরুল ইসলাম বলেন, ৫ (পাঁচ) হাজার টাকা সাব-রেজিষ্টারকে না দিলে দলিল হবে না। পরে সাব-রেজিষ্টারের মনোনিত অফিসের কোন পদে নয় এমন ব্যক্তি সবুজ আহমদ এর মাধ্যমে ৩ হাজার টাকা দিলে দলিল নিবন্ধন হয়। তিনি বলেন সাবরেজিস্টার  এখানে যোগদানের পরই অযথা লেইট ফিঃ দলিল প্রতি ২/৩ হাজার টাকা আদায় করেন। তিনি এভাবে অনেক দলিলে জাতীয় পরিচয়পত্রের নাম ও পর্চার নামে অমিলের কারণে প্রতি দলিলে ৩ থেকে ৫ হাজার টাকা নেন। তিনি আরও বলেন, গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিসের সবুজ আহমদ সিন্ডিকেট এর কাছে নগদ টাকা দেওয়া ছাড়া কোনো দলিল বা কাজই হয় না। দলিল প্রতি তাকে ১ হাজার থেকে ৩ হাজার টাকা দিতে হয়। অফিসের একজন দলিল লেখক নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে বলেন, গোয়াইনঘাট সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। কোনো কারণে যদি দিনের বেলা দলিল না হয়, ঘুষ দিলে রাতেই দলিল হয়ে যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সবুজ আহমদ বলেন, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্টার মাসুদ পারভেজ নিজেকে নির্দোষ দাবী করে বলেন, আমার অফিসে কেউ দুর্নীতি করলে আমাকে লিখিতভাবে জানালে আমি ব্যবস্থা নেব।

spot_img

Most Popular

আরও পড়ুন

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম।...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক...

spot_img

পড়ুন

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারক মাসরুর সালেকীন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান কার্যপরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক :: তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন ইসাক মিয়া। স্বপ্ন পূরণে জমি বিক্রির টাকা নিয়ে সিলেট আসেন তিনি। সেখানে দালালের খপ্পরে পড়ে তার আর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। স্বপ্ন ভেঙে যাওয়ায় বাড়িতেও ফেরা হয়নি। এরপর পথে পথে কেটে গেছে জীবন। ইসাক...

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আধুনিক ডেস্ক :: জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। তাই এমন প্রস্তাব দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার ৬০ দেশ থেকে আমদানির ওপর ১০ থেকে...

সিলেটে চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল

আধুনিক রিপোর্ট :: চীনের অর্থায়নে সিলেটে নির্মিত হতে যাচ্ছে ১ হাজার শয্যার হাসপাতাল। সিলেট-৪ আসনের আওতাধীন এলাকা অর্থাৎ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট বা জৈন্তাপুর উপজেলার কোথাও হাসপাতালটি নির্মিত হবে। বুধবার চীনা বিনিয়োগকারীদের নিয়ে হাসপাতালটির জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।...

বিশ্বম্ভরপুরে পুসাবের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে ত্রয়োদশ ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুসাবের দ্বাদশ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাবরের সঞ্চালনায়...

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী: শাবিপ্রবির উপাচার্যের শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনা

শাবিপ্রবি প্রতিনিধি: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শনিবার (৩০ মে) দুপুরে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে...

‎ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন, হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি: ‎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎‎ বৃহস্পতিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল শাহপরান হল, বিজয় ২৪ হল, সৈয়দ মুজতবা আলী হল, আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল এবং ফাতিমা তুজ...

আজ পবিত্র ঈদ উল আজহা

আধুনিক ডেস্ক :: আজ পবিত্র ঈদ উল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। আজ মহান সৃষ্টিকর্তার অসীম অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায়...

গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের শেষ পশুর হাট

রুহুল আমিন, গোলাপগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো শেষ বাজারে পুরোপুরি জমে উঠেছে। আগামী কাল ঈদ তাই হাটে ক্রেতা ও পশুর সমাগম বাড়ছে। সকাল থেকেই শুরু হয়েছে গরু ক্রয়-বিক্রয়ের ধুম। গোলাপগঞ্জের বিভিন্ন ঐতিহ্যবাহী পুরকাস্থবাজার,ঢাকাদক্ষিণবাজার ও অস্থায়ী হাটগুলো ঘুরে দেখা গেছে,...