গোলাপগঞ্জ প্রতিনিধি:
এবার যুক্তরাষ্ট্র হেমট্রামক সিটির মেয়র প্রটেম (ডেপুটি মেয়র) নির্বাচিত হেমট্রামিক সিটির বার বার নির্বাচিত কাউন্সিলম্যান গোলাপগঞ্জের কৃতি সন্তান আবু আহমদ মুসা।
বুধবার (৯ জানুয়ারি) হেমট্রামক সিটি কাউন্সিল চেম্বারে আয়োজিত নির্বাচনে ৩ জন প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর মেয়র প্রটেম (ডেপুটি মেয়র) এর দায়িত্ব গ্রহণ করেন তিনি।
আবু আহমদ মুসা সিলেটের জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি ১৯৯৬ ইং সালে স্থায়ী ভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ২০১৪ সালে প্রথম কাউন্সিলম্যান হিসেবে নির্বাচনে বিজয়ী হন। তিনি তৃতীয় বারের মত হেমট্রামক সিটির কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব থাকা অবস্থায় প্রটেম (ডেপুটি মেয়র) নির্বাচিত হন।এছাড়া তিনি ২০১৮ইং সাল থেকে বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র শাখা মিশিগান স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।