Homeসংবাদসিলেট-২ : এবারেও ভোটের...

সিলেট-২ : এবারেও ভোটের মাঠে বড় ফ্যাক্টর ‘নিখোঁজ’ ইলিয়াস আলী!


জুবেল আহমেদ, ওসমানীনগর:

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে এক সময়ে আওয়ামী লীগের শক্ত অবস্থান ছিল। তবে বিগত দুই মেয়াদে আসনটি জোটকে ছেড়ে দেওয়ায় সেটা এখন নড়বড়ে। নেতাকর্মীরা অনেকে নিষ্ক্রিয়। ভোটাররাও নানান ভাগে বিভক্ত। কেউ বিগত দুই নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তে জাতীয় পার্টিকে সমর্থন করে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়েছেন। যে কারণে দলের অনেকের কাছে নেতিবাচক হয়ে গেছেন। তবে দুই মেয়াদ পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী পেয়েছেন ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা। আবারো আসনটিতে ধীরে ধীরে অবস্থান নিচ্ছে দলটি।

তবে এই আসনে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে বিএনপি। ভোটে না গেলেও রয়েছে দলটির বড় জনসমর্থন। যেকোন নির্বাচন এলেই এ আসনটিতে ভোট ফ্যাক্টর হয়ে দাড়ান বিএনপির সাবেক সংসদ ‘নিখোঁজ’ ইলিয়াস আলী। সিলেট-২ আসনে টানা তিনবার নির্বাচন করেছিলেন এম ইলিয়াস আলী। বিএনপির ‘নিখোঁজ’ এই নেতা বিজয়ী হয়েছিলেন দু’বার। এখনো তার ব্যাপক প্রভাব নির্বাচনী এলাকায়। ‘নিখোঁজ’ হলেও ভোটের মাঠে দৃশ্যমান আছেন তিনি। ইলিয়াস আলী গুম হওয়ার কারণে তার পরিবারের প্রতি আসনটির মানুষের সহানুভূতি কাজ করে। তারা একচেটিয়া ইলিয়াস পরিবারকেই ভোট দিতে মুখিয়ে। এমনকি এই পরিবারের সমর্থন নিয়ে এলেও যে কেউ এখানে পাস করবে বলে দাবি করছেন ভোটাররা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনটি হয়েছেও। সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন আইনি জটিলতায় বাতিল হলে বর্তমান এমপি মোকাব্বির খানকে সমর্থন দেয় ঐক্যফ্রন্ট। স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থান আর নিখোঁজ ইলিয়াস আলীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে সূর্য প্রতীক নিয়ে বড় জয় পান মোকাব্বির খান। এমপি হয়ে ইলিয়াস পরিবারকে ভুলেও যান তিনি। আমি সিলেট-২ আসনের সর্বস্থরের জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি, আমি কোনো পরিবারের নির্বাচিত প্রতিনিধি নই বলেও মন্তব্য করেন তিনি। এরপর বিএনপির ছত্রছায়া থেকে বেরিয়ে এসে আতাত করেন স্থানীয় আওয়ামী লীগের একাংশের সাথে। যদিও তা বেশিদিন স্থায়ী ছিল না।

এদিকে মোকাব্বির খানের পথেই হাটছেন এবারের নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দলের প্রার্থীরা। জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এবং তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুর রব মল্লিক প্রশংসায় ভাসাচ্ছেন ইলিয়াস আলীকে। নির্বাচনী সভা কিংবা মতবিনিময় সভায় তুলে ধরছেন ইলিয়াস আলীর উন্নয়ন কর্মকান্ডকে। তৃণমূল বিএনপি মানেই বিএনপি সাধারণ ভোটারদের এমনটা বুঝাচ্ছেন আব্দুর রব মল্লিক। মোকাব্বির খানের মতো ইলিয়াস আলীর নাম ব্যবহার করে এমপি হওয়ার স্বপ্নে তিনিও বিভোর। তবে বিএনপি তাকে জায়গা দিচ্ছে না। বিএনপির নেতাকর্মীরা বলছেন, পরিকল্পিত পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না সুতরাং আমাদের কোন প্রার্থী নেই। ইলিয়াস পরিবারের নাম ভাঙ্গিয়ে কেউ নির্বাচন করতে গেলে এর সমুচিত জবাব আমরা দেব। তৃণমূল বিএনপি বলতে কিছু নেই, যেখানে আমাদের দল বিএনপি নির্বাচনে নেই সেখানে তৃণমূল বিএনপি আসে কোথা থেকে।

এদিকে ইলিয়াস আলীর উন্নয়নের জয়গান গাইছেন জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীও। বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে ভোট দিতে না আসলেও বিএনপির সমর্থিত সাধারণ ভোটাররা তাকে ভোট দিবেন বলে বিশ্বাস করেন তিনি। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত। কিন্তু আমি এমপি থাকাবস্থায় তারা সবচেয়ে বেশি নিরাপদে ছিল। তাই বিএনপির কর্মী সমর্থকরা অল্টারনেটিভ হিসেবে আমাকে ভোট দিতে পারে বলে বিশ্বাস রয়েছে।

নৌকার প্রার্থী ছাড়া আলোচনায় থাকা জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী বিএনপির ভোটারদের কাছে টানার চেষ্ঠায় রয়েছেন। তাই ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর জয়গান গেয়ে বিএনপির ভোটারদের মনে জায়গা করে নিতে চালাচ্ছেন প্রচেষ্ঠা। ভোটারদের কাছে টানতে ও পক্ষ-প্রতিপক্ষকে দুর্বল করতে ইলিয়াস আলীকে সামনে এনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। কারণ ইলিয়াস ইস্যুতে সাধারণ মানুষের আবেগ জড়িত। সব কিছু ছাপিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না থাকলেও ভোটের মাঠে ফ্যাক্টর হয়ে আলোচনায় রয়ে গেছেন ইলিয়াস আলী।

spot_img

Most Popular

আরও পড়ুন

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়...

spot_img

পড়ুন

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্স, ইনোভেশন এন্ড ইডুকেশন (আই.সি.ই.আর.আই.ই) সম্মেলনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।  ‎‎ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...