Homeসংবাদসেঞ্চুরিতে করেও হার এড়াতে...

সেঞ্চুরিতে করেও হার এড়াতে পারলেন না ফারজানা

আধুনিক কাগজ স্পোর্টস
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দেশের বাইরে সেঞ্চুরি করেও হার এড়াতে পারলেন না ফারজানা হক।
দেশের প্রথম কোন নারী ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে শতরান করলেন ফারজানা হক। বাংলাদেশের একমাত্র নারী ব্যাটার হিসেবে তিনি দুবার ছুয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। কিন্তু দলের হারে তার সেঞ্চুরিটি কোন কাজেই আসেনি। ফারজানার শতরানে ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ। তবে প্রথম ৪ ব্যাট্যারের দারুণ ব্যাটিংয়ে তা অনায়াসেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
পচেফস্ট্রুমে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জয় পায় স্বাগতিকরা। বাংলাদেশের দেয়া ২২৩ রানের লক্ষ্য ২৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ১৬৭ বলে ১১ চারে ১০২ রান তোলেন ফারজানা। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট রান হয়েছে ৪৪৫। নারী ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার কোনো ম্যাচে এটি সর্বোচ্চ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ১-১ এ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে ১১৯ রানে জিতেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখেছেন ফারজানা, অন্য প্রান্তে দ্রুত রান তুলেছেন শামিমা সুলতানা। তার ব্যাটে ভর করেই রানের চাকা সচল থাকে বাংলাদেশের। ৫ চারে ৩৬ বলে ২৮ রান করে ফেরেন শামিমা। ৪৮ রানের জুটি ভেঙে গেলে বেশিক্ষণ টেকেননি মুর্শিদা খাতুন ও নিগার সুলতানাও। ৩৩ বল খেলে ১৩ রান করেন অধিনায়ক এক চারে ১৩ রান করতে ৩৩ বল খেলেন অধিনায়ক নিগার।
ফারজানা ১৬৫ বলে পান ওয়ানডেতে তার দ্বিতীয় সেঞ্চুরি। গত জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে করেন প্রথম সেঞ্চুরি। রানের চাকা সচল রাখেন ফাহিমা খাতুন। ফারজানার সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন তিনি। তিন চারে ৪৮ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন ফাহিমা।
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার মেয়েরা দারুণ সূচনা করে। লরা উলভার্ট ও টাজমিন ব্রিটসের শতরানের জুটিতে দুই ওপেনারই করেন ফিফটি। পরপর দুই বলে তাদের আউট করেন রিতু মণি ও ফাহিমা। রিতুর করা ২৫ ওভারের শেষ বলে ক্যাচ আউট হওয়ার আগে ৫০ রান করেন ব্রিটস। ৮৪ বলের ইনিংসে এক ছক্কা ও দুটি চার মারেন ব্রিটস। পরের ওভারে প্রথম বলে উলভার্টকে বোল্ড করেন ফাহিমা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তিন চারে ৬৭ বলে করেন ৫৪ রান। পরে অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটিতে দলকে লক্ষ্যে পৌঁছে দেন আনেকা বশ ও সুনে লিস। ৬৩ বলে ৭ চারে ৬৫ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন আনেকা বশ। ম্যাচ সেরাও হন তিনি। আর ৫৭ বলে ১টি চারে অপরাজিত ৪৭ রান করেন লিস।
বেনোনিতে আগামী শনিবার মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে।

spot_img

Most Popular

আরও পড়ুন

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়...

spot_img

পড়ুন

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্স, ইনোভেশন এন্ড ইডুকেশন (আই.সি.ই.আর.আই.ই) সম্মেলনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।  ‎‎ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...