বিনোদন ডেস্ক:
শুক্রবার(১৫ ডিসেম্বর)সম্মিলিত নাট্য পরিষদ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পথ নাটকে অংশ নেয় থিয়েটার বাংলা।
মোস্তাক আহমেদের রচনা ও নির্দেশনায় পথনাটক ‘পাগলের অপুর্ব বিচার’ মঞ্চস্থ করা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
এতে রাজা অপু সেনাপতি,প্রধান সেনাপতি জয়ন্ত কুমার দাস,রাজ রক্ষী এমরান আহমেদ রুবেল,রাজ জ্যোতিষী শাহীন,কৃষক গোপাল সুত্রধর এবং পাগলের চরিত্রে অভিনয় করেন মোস্তাক আহমেদ।মিউজিকে ছিলেন গোবিন্দ দেব।
এটি একটি হাস্যরসাত্বক নাটিকা।তবে নাটকের শেষে বিভিন্ন কুসংস্কার দুরীভুত করার মেসেজ দেয়া হয় দর্শকদের।


