শাবিপ্রবি প্রতিনিধি:
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল আহমেদ তালহা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরদ্বীপ দাস স্বপ্নীল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৩শে অক্টোবর) বিকালে সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবে পুসাসের বার্ষিক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া কমিটির মডারেটর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তন্বী মজুমদার কে দায়িত্ব প্রদান করা হয়।
নতুন নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি হৃদয় সাহা বৃন্ত (রাবি); যুগ্ম সাধারণ সম্পাদক নাদিরা সুলতানা সানিয়া মল্লিক (কুবি), অর্নব দাস (শাবিপ্রবি) ও দিগ্বিজয় বাট্টাচার্য (রুয়েট); সাংগঠনিক সম্পাদক (সাধারণ) মো: আব্দুল মালেক মিয়া (রাবি); সহ-সাংগঠনিক সম্পাদক (সাধারণ) নাহিদুল ইসলাম (শাবিপ্রবি); সাংগঠনিক সম্পাদক (শিক্ষা) হিমেল বর্মন পিউল (রুয়েট); সহ-সাংগঠনিক সম্পাদক (শিক্ষা) সুস্মিতা দাস পিয়া (কুবি); সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি) নিবেদিতা রয় নদী (ইবি); সহ-সাংগঠনিক সম্পাদক (সম্পাদক) মনীষা দাস মুন (জবি); সাংগঠনিক সম্পাদক (সভা) আবুল কাশেম (শাবিপ্রবি); সহ-সাংগঠনিক সম্পাদক (সভা) নাদির আহমেদ (শাবিপ্রবি); সাংগঠনিক সম্পাদক (উদ্ভাবন ও প্রযুক্তি) মো: কামাল উদ্দিন (জবি) এবং সহ-সাংগঠনিক সম্পাদক (উদ্ভাবন ও প্রযুক্তি) হিমেল দাস (গোবিপ্রবি)।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন সমিকা ইসলাম শুচি (ঢাবি), অর্থ সম্পাদক ইশতিয়াক হক ইফতি, সেমিনার বিষয়ক সম্পাদক আদনান হুমায়ূন শাহরিয়ার (ঢাবি), প্রচার সম্পাদক মো: মাহমুদুল হাসান ফারুকী (চবি), অলিম্পিয়াড বিষয়ক সম্পাদক আকাশ দাস আদি (শাবিপ্রবি) এবং কার্যনির্বাহী সদস্য সহ মোট ১১২ জন।


