Homeক্যাম্পাসউচ্চশিক্ষায় এআই ও প্রযুক্তি...

উচ্চশিক্ষায় এআই ও প্রযুক্তি দক্ষতা অপরিহার্য: ইউজিসি সদস্য ড. মামুন

শাবিপ্রবি প্রতিনিধি

দেশের উচ্চশিক্ষাকে যুগান্তকারী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে নিরবচ্ছিন্ন গবেষণা, সৃজনশীল উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই চরম প্রতিযোগিতামূলক বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল প্রথাগত সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং এগুলোকে যুগান্তকারী জ্ঞান সৃষ্টি, প্রায়োগিক গবেষণা, উদ্ভাবন এবং বিশ্বমানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।

রবিবার (১২ জুলাই, ২০২৬) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী ‘সাস্ট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল কার্নিভাল-২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ এবং সিএসই সোসাইটির যৌথ উদ্যোগে এই বিশাল প্রযুক্তি উৎসবের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে গভীর দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে নিছক একাডেমিক সাফল্যের পাশাপাশি বাস্তবমুখী সমস্যা সমাধানের সক্ষমতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করা সমান গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে প্রোগ্রামিং প্রতিযোগিতা, উদ্ভাবনী হ্যাকাথন ও প্রযুক্তি মেলার মতো আয়োজনগুলো শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব সমস্যা সমাধানে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে প্রবলভাবে উৎসাহিত করে।

সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনার কথা স্মরণ করে তিনি বলেন, সরকার জুলাইয়ের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। শিক্ষা খাতের বাজেটও পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে। শাবিপ্রবির শিক্ষার্থীদের আবাসন সংকট ও হলের সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষক সংকট দূর করার জন্যও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে নিজেকে বিশ্ববিদ্যালয়ের একজন সেবক হিসেবে উল্লেখ করে বলেন, “আমি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে চাই। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুবিধার্থে আমরা ক্যাম্পাসে একটি মেগা ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করার পরিকল্পনা করছি। এ লক্ষ্যে আমি ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় ১৬টি প্রযুক্তি ও করপোরেট কোম্পানির সাথে আলোচনা সম্পন্ন করেছি এবং আগামীতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।”

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “আমরা কিছু অনন্য বৈশিষ্ট্যের (ইউনিক কোয়ালিটি) মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে দেশ-বিদেশের জব মার্কেটে তাদের যোগ্যতা, চাহিদা ও মূল্য বহুগুণ বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয় জীবনের এই সেরা সময়টাকে তোমরা যেন যথাযথভাবে নিজেদের দক্ষতা উন্নয়নে কাজে লাগাতে পারো, সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে।”

কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, বিকাশ-এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

এছাড়াও দুই দিনব্যাপী আয়োজিত দেশের অন্যতম বৃহৎ এই প্রযুক্তি উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ও রোমাঞ্চকর পর্ব ছিল টানা ২৪ ঘণ্টার হ্যাকাথন এবং ৫ ঘণ্টার স্নায়ুক্ষয়ী প্রোগ্রামিং প্রতিযোগিতা। হ্যাকাথনে অংশগ্রহণকারী দলগুলো নির্ঘুম রাত কাটিয়ে তাদের উদ্ভাবনী বুদ্বিগুলোকে বাস্তবে রূপ দেওয়ার তীব্র লড়াইয়ে মেতে ওঠে। হলরুমের নিস্তব্ধতায় কেবল শত শত ল্যাপটপের পর্দার আলো, কি-বোর্ডের একটানা শব্দ আর কফির কাপে চুমুকের মাঝেই জন্ম নেয় আগামী দিনের নানা প্রযুক্তিগত সমাধান।

অন্যদিকে, ৫ ঘণ্টার ম্যারাথন প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের সেরা মস্তিষ্কের অধিকারীরা জটিল সব গাণিতিক ও অ্যালগরিদমভিত্তিক সমস্যা সমাধানে নিজেদের মেধার সর্বোচ্চ পরীক্ষা দেন।

এবারের সাস্ট কার্নিভালে সারা দেশের প্রায় ৮০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৩৯টি মেধাবী টিম অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী দলগুলোর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

spot_img

Most Popular

আরও পড়ুন

বিয়ানীবাজারে মেয়েকে হত্যার ঘটনায় বাবা গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে ঘটনায় তার বাবা আবু বক্করকে...

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শাবিপ্রবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য...

শাবিপ্রবিতে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের মানবাধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সোচ্চার স্টুডেন্টস' নেটওয়ার্ক সাস্ট...

লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে...

spot_img

পড়ুন

বিয়ানীবাজারে মেয়েকে হত্যার ঘটনায় বাবা গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে ঘটনায় তার বাবা আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে গোপন তথ্যেরে ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার (১২ জুলাই) দুপুরে আদালতে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দিয়েছেন আবু বক্কর। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর...

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শাবিপ্রবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোকবার্তা প্রকাশ করা হয়। রোববার...

শাবিপ্রবিতে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের মানবাধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সোচ্চার স্টুডেন্টস' নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারের উদ্যোগে "মানবাধিকার এবং ছাত্র-সক্রিয়তা: সুযোগ ও দায়িত্ব" শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারি রুম-২-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের...

লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরশিয়া ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা বাপ্পি আহমেদের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় যে, উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামের বাসিন্দা ইলিয়াস মিয়া তালুকদারের মেয়ে জান্নাত আক্তার (মৌসুমী) শিশু...

শাবি ছাত্রীদের সিট বাতিল সংক্রান্ত ২০১০ সালের পুরনো খবর নিয়ে বিভ্রান্তি

শাবিপ্রবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীদের হল সংক্রান্ত একটি পুরনো খবরকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। গত ২৯ আগস্ট ২০১০ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় “শাবি ছাত্রীদের বিয়ে হলেই সিট বাতিল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। দীর্ঘ ১৬...

সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির...

শাবিপ্রবির কাইজেন সাস্ট’র ১৫তম কমিটি গঠন: সভাপতি ফখরুল, সাধারণ সম্পাদক রাফিয়া

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমভিত্তিক সংগঠন 'কাইজেন সাস্ট'র ১৫তম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম এবং সাধারন...

জন্মস্থান মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন

আধুনিক ডেস্ক :: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মস্থান দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হয়েছে। সেখানকার পবিত্রতম ধর্মীয় স্থাপনা ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হয়। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন। বৃহস্পতিবার খামেনির মরদেহ একটি ট্রাকে করে মাশহাদের জনাকীর্ণ সড়ক দিয়ে...

শাবিপ্রবি গ্রন্থাগার: ৩ রুমে নিজস্ব বই নিয়ে প্রবেশের অনুমতি

হিমেল হান্নান, শাবিপ্রবি: দীর্ঘ প্রতীক্ষার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের তিনটি কক্ষ সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গ্রন্থাগারে নিজস্ব বই বা পড়ার সামগ্রী নিয়ে প্রবেশের...

তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল

আধুনিক ডেস্ক :: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে এ রায় দেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের...

শনিবার আবার গণনা করা হবে হজরত শাহজালালের (রাহ.) মাজারের দানবাক্সের টাকা

আধুনিক রিপোর্ট :: সিলেটের হযরত শাহজালালের (রাহ.) মাজারে নতুন করে জমা হওয়া দানের অর্থ গণনা করা হবে হবে।েএ নিয়ে দ্বিতীয়বারে গণণা হতে যাচ্ছে এ মাজারের দানবাক্সের টাকা। শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে...

শাবিপ্রবিতে খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষে মারামারি, তদন্ত কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার...