শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জের সুলতানপুর সংলগ্ন করচ বাগানে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- টিচার্স ক্লাবের সদস্য শামীম আহমদ, ফয়সল আহমদ, জাফর মিয়া, সুলেমান কবির, আবু তাহের, নজরুল ইসলাম, কুহিনূর রহমান নাহিদ, সুমন মজুমদার প্রমুখ।
এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মুসলিমদের বিজয়ের জন্যও দোয়া কামনা করেন উপস্থিতরা।


