Homeজাতীয়স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন,...

স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। সংবাদ সম্মেলনে সরকারি দলের ছয় হুইপ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১২ মার্চ বেলা ১১টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বৈঠকের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে। নূরুল ইসলাম বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। সিদ্ধান্ত তিনি দেবেন। আগামীকাল (বৃহস্পতিবার) আমরা জানতে পারব।’

চিফ হুইপ জানান, বৃহস্পতিবার স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে একজন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য (যার নাম প্রস্তাব করা হবে) সভাপতিত্ব করবেন।

চিফ হুইপ জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই-বাছাই করার জন্য   বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সে কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে তাঁরা কোনো ‘পজিটিভ রেসপন্স’ পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

দোয়ারাবাজারে সন্দেহভাজন হামের আশঙ্কা বাড়ছে

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে একসাথে পাঁচ তাদের মধ্যে...

ধানের চারা কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানের চারা কাটা নিয়ে বিরোধের জেরে দুই...

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও...

শাবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা...

spot_img

পড়ুন

দোয়ারাবাজারে সন্দেহভাজন হামের আশঙ্কা বাড়ছে

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে একসাথে পাঁচ তাদের মধ্যে দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, গুরুতর অবস্থায় এক শিশুকে সিলেটে পাঠানো হয়েছে এবং বাকি দুই শিশুকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্ত্বাবধানে। বুধবার (১ এপ্রিল) সরজমিনে গিয়ে স্থানীয় স্বাস্থ্য সূত্র জানায়,...

ধানের চারা কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানের চারা কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া ওই গ্রামের...

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উপশহরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে ভারতের সহকারী হাইকমিশন, সিলেট-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার জনাব...

শাবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ১ এর সামনে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও...

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষার মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়। জেলার শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে সকাল ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রে মোট...

শিশু মামুন হত্যার খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মান্নারগাঁও ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের প্রবাসী হাফিজ মাওলানা মুশতাক আহমদের ৭ বছর বয়সী শিশু সন্তান মোঃ আব্দুল্লাহ আল মামুনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) জুম্মা নামাজ বাদে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে স্থানীয় সাধারণ জনতা...

ঈদ শুভেচ্ছা জানালেন বোগলা বাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল

দোয়ারাবাজার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বোগলা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের...

দোয়ারাবাজারে ধান ক্ষেত থেকে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধান ক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হওয়ায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোক, আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর (শ্রীনাথপুর) গ্রামের...

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ আবু সুফিয়ান মোল্লা (৬০) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া তুন্দুর এলাকায় হাবিবনগর চা বাগান বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ও...

সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা এলাকায় ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম শাহাদাৎ (২১)। তিনি উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার কেন্দ্রী হাওর এলাকার একটি বিলসংলগ্ন ধানক্ষেতে...

ঈদের আগেই জৈন্তাপুরে নতুন প্রশাসক? দৌড়ঝাঁপে নবীন-প্রবীণ নেতারা, তুঙ্গে জল্পনা

জৈন্তাপুর প্রতিনিধি: সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুর উপজেলা পরিষদের প্রশাসনিক শূন্যতা পূরণে বইছে পরিবর্তনের হাওয়া। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল ফিতরের আগেই জৈন্তাপুর উপজেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাব্য এই নিয়োগকে ঘিরে স্থানীয় রাজনীতি, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা, সবখানেই এখন একটাই আলোচনা, কে হচ্ছেন...

তামাবিল স্থল বন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগ, পোর্ট-কাস্টম ও অসাধু চক্রের খপ্পরে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ স্থল বন্দর তামাবিলে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী, পোর্ট ও কাস্টমসের অসাধু কর্মকর্তা এবং রাজনৈতিক সুবিধাভোগীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ৪ থেকে...