Homeজাতীয়নিউইয়র্কে আওয়ামী লীগ নেতা–কর্মীদের...

নিউইয়র্কে আওয়ামী লীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

আধুনিক ডেস্ক :: ?

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আখতার হোসেন মামলা করেছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির এই নেতা এ তথ্য জানান।

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে, সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।’

ওই মামলায় আখতার দুজনের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন। মামলার অভিযোগে আখতার হোসেন বলেছেন, জেএফকে বিমানবন্দরে হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছে হামলাকারীরা।

ভিডিও বার্তায় আখতার আরও বলেন, ‘একই সঙ্গে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যাঁরা ওই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন, তাঁরা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যাঁরা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন। মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন। ইউএন-এর (জাতিসংঘ) যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি, আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে, যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা, সেটা আমরা গ্রহণ করব এবং আমরা এ কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারাঁ যত ধরনের অপরাধ করেছেন, সে অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না।’

বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল পাঁচটার দিকে আখতার হোসেনকে ডিম ছোড়েন আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে। এ ঘটনার পর বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগে মিজানুরকে আটক করা হয়। পরে তিনি ছাড়াও পান।

আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তাঁরা সেখানে বিক্ষোভ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিক্ষোভ করেন।

রাস্তার দুই পাশে পরস্পরবিরোধী স্লোগান দেয় এনসিপি ও আওয়ামী লীগ। সেখানে এনসিপি নেতা আখতার হোসেন এ ঘটনায় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু,...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)...

spot_img

পড়ুন

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে ঢাকায় ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীতে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে এই ফোরাম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই ফোরামটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন...

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন। শনিবার (১৫ আগস্ট)...

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গণঅধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মশাল মিছিলে সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট গিয়ে শেষ হয়।প্রতিবাদ সভায় সিলেট জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি নাইম...

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার, মিথ্যা ও অতিরিক্ত পেশাগত যোগ্যতা উল্লেখ, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ আগস্ট) পরিচালিত অভিযানে পানিউমদা বাজারের...