Homeসিলেটসিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে...

সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আধুনিক ডেস্ক ::


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে কিনি শ্রমমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতে মিলিত হন। এসময় রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলের সঙ্গে সিলেটের সার্বিক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
​বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নকে এই ধরনের আলোচনা আরও গতিশীল করবে। এছাড়াও দেশের বাইরে নতুন শ্রমবাজার তৈরি প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন যে, সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় গতকালই (সোমবার) মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য দেশের বাজারও উন্মুক্ত হবে।
​উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img

Most Popular

আরও পড়ুন

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

আধুনিক ডেস্ক :: লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন...

আগস্টে তফসিল, অক্টোবরে ইউনিয়ন পরিষদের নির্বাচন : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আধুনিক ডেস্ক :: আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন...

শাবিতে মার্কিন ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন ও বই উপহার

শাবিপ্রবি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...

সিলেটের সাবেক দুই কমিশনার ও এক ডিআইজিসহ পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতমূূলক অবসরে

আধুনিক ডেস্ক :: পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র...

spot_img

পড়ুন

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

আধুনিক ডেস্ক :: লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা মোট ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের ফ্লাইটে তাদের দেশে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পররাষ্ট্র...

আগস্টে তফসিল, অক্টোবরে ইউনিয়ন পরিষদের নির্বাচন : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আধুনিক ডেস্ক :: আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। আর নির্বাচন শুরু হওয়ার পর ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন। ...

শাবিতে মার্কিন ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন ও বই উপহার

শাবিপ্রবি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এটি উদ্বোধন করেন এবং বিশ্ববিদ্যালয়কে মার্কিন ইতিহাসবিষয়ক বই উপহার দেন। মঙ্গলবার(৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ভবনের টিচার্স লাউঞ্জে এই...

সিলেটের সাবেক দুই কমিশনার ও এক ডিআইজিসহ পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতমূূলক অবসরে

আধুনিক ডেস্ক :: পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ জন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী...

আলাদিনের চেরাগ থাকলে মেয়েদের জন্য ৮-১০টি হল বানাতাম: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য বলেছেন, "আমার কাছে আলাদিনের চেরাগ থাকলে আমাদের মেয়ে শিক্ষার্থীদের থাকার জন্য আট-দশটি আবাসিক হল বানিয়ে নিতাম।" রবিবার (৫জুলাই) বিকেল ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 'অনুরণন'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য...

শাবিপ্রবি উপাচার্য ও তাঁর সহধর্মিণীর উদ্যোগে কিন স্কুলের শিশুদের মাঝে খাবার বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন'-এর সহযোগিতায় 'কিন স্কুল'-এর শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম ও তার সহধর্মিণী । উপাচার্য ও তাঁর সহধর্মিণী ড. জিনাত ইয়াছমীনের ব্যক্তিগত অর্থায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের...

আবার চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

আধুনিক ডেস্ক :: যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) দুপুরে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট (বিজি ২০৮) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে...

লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের বীর মুক্তিযোদ্ধা রজব আলী (৮০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। এদিন বামৈ ইউনিয়নের গরু বাজার সংলগ্ন স্থানে আছর নামাজ বাদ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম  উপস্থিতিতে লাখাই...

প্রধানমন্ত্রীর উদ্যোগে রোপণ করা গাছের চারা ভাঙচুরের অভিযোগ বালুখেকোদের বিরুদ্ধে মানববন্ধন

‎ ‎‎গোয়াইনঘাট প্রতিনিধি:‎‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে রোপণ করা গাছের চারা রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগে বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার সময় গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের মাঠ রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক,...

শাবিপ্রবির স্টুডেন্ট এইড সাস্টের নেতৃত্বে শোয়াইব-মুরাদ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রাচীন সামাজিক সংগঠন স্টুডেন্ট এইড সাস্ট-এর ২০তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোয়াইব আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান মহসিন মুরাদ। মঙ্গলবার (৩০...

সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম ডাক্তার সুব্রত সাহা বিকাশ (৩৩)। তিনি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা ৪ বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য আসছিলেন।বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার...

এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপ

এমসি কলেজ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপ। পরীক্ষার প্রথম দিন থেকেই কলেজ ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন গ্রুপের রোভার সদস্যরা। রোভার স্কাউট সদস্যরা পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষ খুঁজে পেতে দিকনির্দেশনা, প্রয়োজনীয়...