আধুনিক ডেস্ক ::
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটসহ সারাদেশের জাতীয়তাবাদী পরিবার ও সাধারণ জনগণের প্রতি নফল রোজা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
শনিবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে হুমায়ুন কবির বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা সকলের কাছে নিয়মিত দোয়া মাহফিল এর পাশাপাশি নফল রোজা রাখার ও অনুরোধ জানাচ্ছি। তিনি দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তার স্বাস্থ্য সুরক্ষায় আমাদের সমবেদনা ও প্রার্থনা সবচেয়ে বড় অনুপ্রেরণা।
সোমবার সিলেট নগরীর আম্বরখানায় হুমায়ুন কবিরের সৌজন্যে নফল রোজাদারদের জন্য ইফতার মাহফিলের আয়োজনও করা হয়েছে। ইফতার মাহফিলে সকল রোজাদারকে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সোহেলের সঙ্গে (মোবাইল : ০১৭১১৩৩২৬২৬) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


