আধুনিক ডেস্ক ::
সিলেটের বিমানবন্দর রোড এলাকায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর রোডের লাক্কাতুরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহফুজ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের চেচিশেউড়ার মকবুল হোসেনের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন শিপন জানান, আহত ৭ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৪ জন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন ও বাকি ৩ জন সিলেটের বেসরকারি ২টি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। আহতদের পরিচয়ে শনাক্তকরণে কাজ করছে পুলিশ।
