শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শাকসু’র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুনঃতফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী—
শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ হবে ২৬ নভেম্বর, ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২৯ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ ডিসেম্বর, মনোনয়ন বিতরণ শুরু হবে ২ ডিসেম্বর, মনোনয়ন জমা শুরু হবে ৩ ডিসেম্বর, মনোনয়নের জমাদানের শেষ তারিখ ৪ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই বাচাই হবে ৬ ডিসেম্বর ।এরপর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ৯ ডিসেম্বর, এছাড়াও প্রার্থীতা আপিল ও নিষ্পত্তি হবে ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর এবং ২০ জানুয়ারি সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
শাকসু নির্বাচন ২০২৫ সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে (https://sucsu.sust.edu.bd/) পাওয়া যাবে।


