আধুনিক ডেস্ক ::
সিলেটে পাথর লুটকাণ্ডে পদ হারানো আলোচিত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টায় সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত আড়াইটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-৯।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে পাথর লুটপাটের ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হলে নাম উঠে আসে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনে। এর প্রেক্ষিতে তার সকল পদ স্থগিত করা হয়। গত ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।


