Homeসংবাদধর্মপাশায় দুই অবৈধ দখলদারকে...

ধর্মপাশায় দুই অবৈধ দখলদারকে কারণ দর্শানোর নোটিশ

মোহাম্মদ ইমাম হোসেন, ধর্মপাশা – মধ্যনগর:

সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগে দুই অবৈধ দখলদারকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

সম্প্রতি উপজেলা সহকারি কমিশনারের (ভুমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশটি উপজেলার বাদশাগঞ্জ বাজারের সরকারি জায়গার অবৈধ দখলদার সাকের হোসেন সাগর ও জামাল হোসেন নামে ওই দুই ব্যবসায়ীকে নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য এ কারণ দর্শানোর নোটিশটি করা হয়।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বাদশাগঞ্জ বাজারের সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন যাবত বৌলাম গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা সাকের হোসেন সাগর ও পাশের সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামীলঅগ নেতা জামাল হোসেন নামে দুই প্রভাবশালী ব্যক্তি সেখানে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে দাপটের সাথে তারা সেখানে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। কিন্তু বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সরকারি জায়গা থেকে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করতে তাদেরকে একাধিকবার তাগিদ দেওয়া হলেও তারা বিষয়টির কোনো গুরুত্ব দেয়নি। এ অবস্থায় সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা থেকে কেন তাদেরকে উচ্ছেদ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

অবৈধ দখলদার সাকের হোসেন সাগর বলেন, আমি কোনো সরকারি জায়গা দখল করিনি। তবে আমি আমার ভাইয়ের ঘরটি ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করে আসছি। তিনি আরো বলেন, আমার ভাই শুধু একাই নয়, এই বাজারের অধিকাংশ জায়গাই খাস। তবে এলাকাবাসী ওইসব খাস জায়গায় স্থাপনা নির্মাণ করে প্রায় ৩০-৩৫ বছর যাবত ব্যবসা বাণিজ্য করে আসছে। এমনকি দখলদারদের পক্ষ থেকে সরকারিভাবে বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদনও করা আছে বলে তিনি জানান।

উপজেলা সহকারি কমিশনারের (ভুমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দখলদাররা যথাযথ জবাব না দিলে এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল...

দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ প্রজ্ঞাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের...

লাখাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম...

লাখাইয়ে চিকিৎসক, জনবলসহ নানান সংকটে ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

নাজিম উদ্দিন, লাখাই : নেই প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি-এভাবেই চলছে হবিগঞ্জের...

spot_img

পড়ুন

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অলিপুরের বাদশা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জালাল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি উত্তর গ্রামের (গুনিহাটি) মৃত...

দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ প্রজ্ঞাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক যোগদান না করায় দুই মাস পর নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রাণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ...

লাখাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমানও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার (১৪অক্টোম্বর ) দুপুর ১ টার দিকে শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় এ-ই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল...

লাখাইয়ে চিকিৎসক, জনবলসহ নানান সংকটে ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

নাজিম উদ্দিন, লাখাই : নেই প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি-এভাবেই চলছে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সমস্যা ও অসুস্থতা নিয়ে প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। তবে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।হাসপাতালটি ৫০...

হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে: কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। বিএনপি সরকার সেই স্বাধীনতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এ জন্য...

লাখাইয়ে দূর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ৬৭ টি মন্ডবে চলছেশেষ মূহুর্তে সাজসজ্জার কাজ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৬ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আর এর আগেই উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৬৭টি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ।এ বছর লাখাইয়ের প্রতিমা কারিগররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।...

লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি বিষধর পদ্মগোখরো উদ্ধার

নাজিম উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের একটি বসতঘরের মেঝে থেকে ১৩টি মারাত্মক বিষধর পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবারে উপজেলার স্থানীয় বাসিন্দা মোঃ রোমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের ভেতর থেকে একসঙ্গে এতগুলো বিষধর সাপ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়...

পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি

আধুনিক ডেস্ক :: পাঁচ ধাপে এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করে কমিশন। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপের ভোটের তারিখগুলো জানান।ইসির...

সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আধুনিক ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ‎নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোয়াইনঘাট উপজেলা...

সাস্টিয়ান ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাব লিমিটেডের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৯অক্টোবর) রাত আটটায় সিলেট নগরের সুবিদবাজারে সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মকদ্দুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মখলিছুর রহমানের সঞ্চালনায়...

লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৫

নাজিম উদ্দিন,লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে যৌথ মালিকানাধীন একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার ১০ (অক্টোবর) সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,...

রবি বোলার হান্টে সিলেট বিভাগের নির্বাচিত ৭ পেসারের একজন গোলাপগঞ্জের আরাফাত রহমান

রুহুল আমিন, গোলাপগঞ্জ: নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে রবির আয়োজনে শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। সিলেট বিভাগে গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বাছাইপর্বে দুই হাজার তরুণের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন ১৭ জন বোলার। নির্বাচিত ১৭ জনের মধ্যে ৭ জন পেস বোলার ও ১০ জন স্পিন বোলার।...