Homeসংবাদধর্মপাশার সুখাইড় জমিদার বাড়ি...

ধর্মপাশার সুখাইড় জমিদার বাড়ি ধ্বংসের মুখে

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায়  ৩০০ বছরের বেশি সময় ধরে ঠায় দাঁড়িয়ে জানান দিচ্ছে ইতিহাস-ঐতিহ্যের কথা ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ‘সুখাইড় জমিদার বাড়ি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে ঐতিহ্যের এই স্থাপনাটি। তাই এটি সংরক্ষণে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকবাসী এবং সুধীজন।

কথিত আছে, গজারিয়া নদীর উত্তরপার থেকে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত ছিল সুখাইড় জমিদারবাড়ির সীমানা। জমিদারি প্রথা অনেক আগে বিলুপ্ত হলেও সেখানকার বাংলো ঘর, কাছারি ঘর, জলসা ঘর, গুদাম ঘর ও খাসকামরাসহ আঙিনার বিস্তৃত সীমানা এখনও বাড়িটিকে বেশ আকর্ষণীয় করে রেখেছে। বিশালাকার বাড়িটি সংস্কারের উদ্যোগ নিলে এটি জেলার অন্যতম পর্যটন সম্ভবনার দ্বার উন্মোচিত করত বলে মনে করেন অনেকেই।

জানা যায়, ১৬৯১ সালে মোগল শাসনামলে মহামাণিক্য দত্ত রায় চৌধুরী হুগলি থেকে আসাম যাওয়ার পথে কালিদহ সাগরের স্থলভূমির প্রাকৃতিক রূপ দেখে মুগ্ধ হয়ে ধর্মপাশা উপজেলার সুখাইড়ে জায়গা ক্রয় করেন। ১৬৯৫ সালে জমিদার মোহনলাল ২৫ একর জমির ওপর এ বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর কারণে বাড়িটি একসময় সুনামগঞ্জের হাওর এলাকার ‘রাজ মহল’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিল। সুখাইড় জমিদারবাড়ির পশ্চিমে ধর্মপাশা, পূর্বে জামালগঞ্জ, উত্তরে বংশীকু- ও দক্ষিণে মোহনগঞ্জ উপজেলার ঘাগলাজুর নদীর উত্তর পার। একসময় জমিদারদের মালিকানায় ছিল ধানকুনিয়া বিল, চারদা বিল, কাইমের দাইড়, সোনামোড়ল, পাশুয়া, ছাতিধরা, ধারাম, রাকলা, বৌলাই ও নোয়া নদীসহ ২০টি বড় বড় জলমহাল। জমিদারদের আয়ের উৎস ছিল প্রজাদের ওপর ধার্যকৃত খাজনা, হাওরের মৎস্য খামার ও বনজসম্পদ।

এককালে যে জমিদার বাড়ি ঘিরে পরিচালিত হতো প্রজাব্যবস্থা, সেই বাড়ির চার ভাগের মধ্যে এখনও বড়বাড়ি, মধ্যমবাড়ি ও ছোটবাড়ি টিকে আছে। জনশ্রুতি আছে, জমিদার বাড়ির মাটির নিচে প্রত্নতত্ত্বের অনেক উপাদান রয়েছে। যা মূল্যবান নিদর্শন হিসেবে সংরক্ষণ করা যেতে পারে।

কথিত আছে, সুখাইড় জমিদারবাড়ি পরিদর্শন করতে এসেছিলেন ইংরেজ প্রশাসক বেলেন্টিয়ার। তিনি হাতিতে চড়ে বের হয়েছিলেন বাড়ির কাছে টাঙ্গুয়া হাওরে মাছ শিকার করতে। সে সময়ই বনজঙ্গল বেশি থাকার কারণে বেলেন্টিয়ারের হাতিকে ৩টি বাঘ আক্রমণ করে। ভয়ে বেলেন্টিয়ার জ্ঞান হারিয়ে ফেলেন। তখন সুখাইড়ের জমিদার মথুর চৌধুরী ৩টি বাঘকে গুলি করে হত্যা করেন। জ্ঞান ফেরার পর বেলেন্টিয়ার জমিদারকে নিজের রাইফেলটি উপহার দেন। 

১৯২২-২৩ সালে সুখাইড়ে গড়ে ওঠা প্রবল নানকার বিদ্রোহ জমিদারি প্রথার ভিত নাড়িয়ে দেয়। এমন অনেক কাহিনি বিজড়িত এই জমিদার বাড়ি ঘিরে। সুখাইড় জমিদারবাড়ির বর্তমান বংশধরদের একজন মোহন চৌধুরী জানান, আমাদের এই ঐতিহাসিক বাড়িটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই পর্যটকরা আসেন। কিন্তু অর্থাভাবে আমাদের বাড়িটি রক্ষণাবেক্ষণ ও সংস্কার সম্ভব হচ্ছে না। সরকার যদি আমাদের এই বাড়িটি রক্ষণাবেক্ষণ, সংস্কারে এগিয়ে আসে, তবে আমরা সাধুবাদ জানাব।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, সুখাইড় জমিদার বাড়ি ইতিহাস ও ঐতিহ্যের অংশ। জমিদার বাড়িটি সংস্কারে জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠিয়েছি। প্রত্নতত্ত্ব বিভাগ এই বিষয়ে অবগত আছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান

আধুনিক ডেস্ক: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন,...

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড....

শাবিপ্রবিতে ‘হিট’ প্রকল্পের আওতায় অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ সরকারের 'উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক...

spot_img

পড়ুন

মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডসের ভূমিকা অনবদ্য: মশিউর রহমান

আধুনিক ডেস্ক: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: মশিউর রহমান বলেছেন, দেশের মেয়েদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের অবদান অনন্য। নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হলদে পাখি এই গাইডিং কার্যক্রম ছাত্রীদের জীবনদক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। স্কুলের পড়াশোনার পাশাপাশি এই কার্যক্রম তাদের জীবনকে...

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্যে সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড....

শাবিপ্রবিতে ‘হিট’ প্রকল্পের আওতায় অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ সরকারের 'উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর‘(হিট) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য ‘ট্রেনিং অন অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার (৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪০২২ নম্বর কক্ষে এই উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে...

শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাবৃন্দ। রবিবার (৭ জুন) বেলা ৩টায় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের নেতৃত্বে উপাচার্য কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা গ্রহণকালে উপাচার্য অধ্যাপক...

রামিসা হত্যা : ঘটনার ১৯ দিনের মাথায় দুজনের মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করলেন আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। আসামির জবানবন্দি, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী আসামি সোহেল রানা দোষী প্রমাণিত হয়েছেন...

মধ্যনগরে ভ্রাম্যমান আদালতে কারেন্ট জাল ধ্বংস ও ভূয়া দন্ত চিকিৎসককে কারাদণ্ড

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে একজনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। শনিবার (৬ জুন) বিকেলে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ-এর নেতৃত্বে মধ্যনগর বাজার এলাকায়...

ধর্মপাশায় বিক্ষুদ্ধ কৃষকদের বাঁধার মুখে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানবিক সহায়তার তালিকা থেকে বাদপড়া বিক্ষুব্ধ কৃষকদের হট্টগোল ও বাঁধার মুখে ওই ইউনিয়নে বোরো আবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারী বরাদ্দ পাওয়া মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েও তালিকায় নাম...

রামিসা হত্যা : মামলার রায় রোববার

আধুনিক ডেস্ক :: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত আগামী ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারক মাসরুর সালেকীন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে...

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আধুনিক ডেস্ক :: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ...

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

আধুনিক ডেস্ক :: তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন দাম...

রিট খারিজ, ৭ জুনই বিসিবি নির্বাচন

আধুনিক স্পোর্টস ::বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির চলমান প্রশাসনিক কার্যক্রম এবং ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে দায়ের করা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির বর্তমান কার্যপরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।...

লন্ডন যাওয়ার স্বপ্নে সিলেট এসেছিলেন, এরপর পথে পথেই ৫৫ বছর

আধুনিক ডেস্ক :: তরুণ বয়সে উন্নত জীবনের আশায় লন্ডন যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন ইসাক মিয়া। স্বপ্ন পূরণে জমি বিক্রির টাকা নিয়ে সিলেট আসেন তিনি। সেখানে দালালের খপ্পরে পড়ে তার আর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। স্বপ্ন ভেঙে যাওয়ায় বাড়িতেও ফেরা হয়নি। এরপর পথে পথে কেটে গেছে জীবন। ইসাক...