Homeজাতীয়স্থগিত হলো বাল্লা স্থলবন্দরের...

স্থগিত হলো বাল্লা স্থলবন্দরের কার্যক্রম, বন্ধ ঘোষণা আরও তিন স্থলবন্দর

ডেস্ক রিপোর্ট ::

হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করেছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদন হয়। সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তের অলাভজনক আরও তিনটি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এসব বন্দরে কোনো আমদানি-রপ্তানি বা ইমিগ্রেশন কার্যক্রম না থাকায় এবং অবকাঠামো গড়ে না ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণাবন্ধ ঘোষণা হওয়া স্থলবন্দরগুলো হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন যে তিনটি বন্দর বন্ধ হবে, সেগুলো হলো—নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর। ভারতীয় অংশে অবকাঠামো না থাকায় হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারকোট এলাকায় অবস্থিত বাল্লা স্থলবন্দরের বিপরীতে ভারতের পাহাড়মুড়া (খোয়াই) এলসিএস রয়েছে। ২০১৬ সালের ২৩ মার্চ বাল্লা শুল্কস্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। ৪৮ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ১৩ একর জমি অধিগ্রহণ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে।

ভারতীয় অংশে অবকাঠামো ও সংযোগ সড়ক না থাকায় নতুন স্থানে বন্দরটি এখনো চালু করা সম্ভব হয়নি। যদিও বাল্লা শুল্কস্টেশনের বিপরীতে ভারতীয় কর্তৃপক্ষের শুল্কস্টেশন ও ইমিগ্রেশন চালু রয়েছে। বর্তমানে নবনির্মিত স্থানে স্থলবন্দরের কার্যক্রম শুরু না হলেও পুরনো বাল্লা শুল্কস্টেশনের মাধ্যমে আমদানি-রপ্তানি চলছে।

জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে হবিগঞ্জে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় ভারত -বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় ১৩ একর জমির ওপর ৪ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে বন্দরটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করে নির্মাণকাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রাথমিকভাবে ৪৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় অবকাঠামো নির্মাণে। ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন আটকে থাকার পর ২০২১ সালের ৭ অক্টোবর বন্দর নির্মাণকাজ শুরু হয়। আশা করা হয়েছিল উভয় দেশের নির্মাণকাজ সমানভাবে এগিয়ে গেলে ২০২৪ সালের মধ্যেই বন্দর চালু হবে। কিন্তু স্থলবন্দরের বিপরীতে ভারতের ত্রিপুরা সরকার প্রহরমুড়া এলাকায় এখনো বন্দর নির্মাণ কাজ শুরু করতে পারেনি।

অপরদিকে, চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দরে বর্তমানে কোনো আমদানি-রপ্তানি বা ইমিগ্রেশন কার্যক্রম নেই। এসব বন্দরে জমি বা অবকাঠামোও নেই। ভবিষ্যতেও বাণিজ্যিক সম্ভাবনা না থাকায় অলাভজনক বিনিয়োগ এড়াতে এগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, বাল্লা স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ শেষ হলেও ভারতীয় অংশে (পাহাড়মুড়া) অবকাঠামো না থাকায় কার্যক্রম চালু সম্ভব হয়নি। এ কারণে ভারতীয় অংশের উন্নয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত বন্দরটির কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করা হয়। পাশাপাশি বাল্লা বন্দরের অবকাঠামো বিকল্পভাবে ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়।

spot_img

Most Popular

আরও পড়ুন

নিউট্রিনো কণা শনাক্ত করে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আধুনিক ডেস্ক :: চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস...

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, সফর হতে পারে চার দিনের

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন।...

‘মক্কা চুক্তি’ কার্যকর: সৌদি আরবে সেনা মোতায়েন করতে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আধুনিক ডেস্ক ।। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির...

গান-কবিতা-নৃত্যে মুরারিচাঁদ কলেজ শরৎ কবিতা উৎসব-১৪৩৩

এমসি কলেজ প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে গান, কবিতা ও নৃত্যের...

spot_img

পড়ুন

নিউট্রিনো কণা শনাক্ত করে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আধুনিক ডেস্ক :: চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। দক্ষিণ মেরুর শত শত মিটার বরফের নিচে এমন এক বিশাল ফাঁদ পেতে...

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, সফর হতে পারে চার দিনের

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠেয় এই সফরে তাঁর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তারেক রহমান। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের...

‘মক্কা চুক্তি’ কার্যকর: সৌদি আরবে সেনা মোতায়েন করতে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আধুনিক ডেস্ক ।। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় ও সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে এ তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক শেষে গতকাল সোমবার এ সিদ্ধান্তের...

গান-কবিতা-নৃত্যে মুরারিচাঁদ কলেজ শরৎ কবিতা উৎসব-১৪৩৩

এমসি কলেজ প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ‘শরৎ কবিতা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ কলেজের শহিদমিনার প্রাঙ্গনে মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক...

প্রেমঘটিত কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা শাবিপ্রবি শিক্ষার্থীর, হাসপাতালে ভর্তি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী প্রেমঘটিত কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলায়। তিনি...

সাস্টে ৩ দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ প্রশিক্ষণ সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ বিষয়ক অনুসরণমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ প্রতিপাদ্য...

শাবিপ্রবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন বিবিএ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সম্পন্ন হয়েছে। ফাইনালে সমাজকর্ম বিভাগকে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের...

লাখাইয়ে গ্রেফতার আর জামিনেই চলছে মাহফুজের জীবন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মাহফুজ মিয়া (৫৫)। দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার, কারাবাস ও জামিনে মুক্তির মধ্যেই তার জীবন ঘুরপাক খাচ্ছে বলে পুলিশের অভিযোগ। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার এক বছরের সাজাও...

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।‎‎গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান গ্যালারিতে রাষ্ট্রবিজ্ঞান ফোরামের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, অধ্যক্ষ, মুরারিচাঁদ কলেজ,...

লাখাইয়ে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ডিসি রোড থেকে ইউনিয়ন পরিষদ হয়ে লাখাই বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন চলাচলকারী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে পাকা আস্তরণ, খোয়া ও ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি...

কচুরিপানায় অতিষ্ঠ লাখাইয়ের কৃষক, দেশীয় প্রযুক্তিতে তৈরি আধা-স্বয়ংক্রিয় যন্ত্রে মিলছে সমাধান

নাজিম উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় খাল-বিল, জলাশয় ও ফসলি জমিতে কচুরিপানার স্তূপ জমে নৌচলাচল ব্যাহত হওয়া এবং কৃষিকাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তি ও নিজেদের মেধা কাজে লাগিয়ে কচুরিপানা অপসারণের একটি আধা-স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করেছেন স্থানীয় কয়েকজন কৃষক। সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো সহযোগিতা ছাড়াই নিজেদের...

‎শাবিপ্রবিতে ‘খোয়াই বন্ধন’-এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’র নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ‎‎‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা...