শনিবার, মার্চ ১৪, ২০২৬
Homeশীর্ষ সংবাদসিলেটে টাস্কফোর্সের অভিযানে আরও...

সিলেটে টাস্কফোর্সের অভিযানে আরও ৩৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার, আটক ২

আধুনিক রিপোর্ট ::

সিলেটে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

সাদাপাথর পর্যটনকেন্দ্রসহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে লুট হওয়া পাথর উদ্ধারে গত বুধবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযানে নামে টাস্কফোর্স ও যৌথ বাহিনী। এরই অংশ হিসেবে আজ পঞ্চম দিনের মতো সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকালে সদর উপজেলার ধোপাগুল–সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় সিলেটের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (রাজস্ব, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা ছিলেন। অভিযানে পাথর ভাঙার কারখানার (স্টোন ক্রাশার মিল) আঙিনায় মাটিচাপা দেওয়া পাথরের সন্ধান পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বলেন, উদ্ধার হওয়া পাথরগুলোর মধ্যে ৯টি ট্রাকে প্রায় সাড়ে চার হাজার ঘনফুট পাথর ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কোম্পানীগঞ্জের কলাবাড়ি ও কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা) তমালিকা পাল বলেন, উদ্ধার হওয়া পাথরের মধ্যে প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর সাদাপাথর পর্যটনকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ২০ হাজার ঘনফুট পাথর কালীবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় আছে। সেগুলোও সাদাপাথর পর্যটনকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

এদিকে গোয়াইনঘাটের জুমপার এলাকায় অভিযান চালিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় তিন হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। তিনি প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া পাথরের মধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ ঘনফুট পাথর জাফলং জিরো পয়েন্ট এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। পাথর উদ্ধারের পাশাপাশি নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা ৫০টি নৌকা আটক করে ধ্বংস করা হয়েছে।

সারা দেশে ৫১টি কোয়ারি (পাথর ও বালু উত্তোলনের নির্দিষ্ট স্থান) আছে। এর মধ্যে সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আছে আটটি পাথর কোয়ারি। এর বাইরে সিলেটে সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়াসহ আরও ১০টি জায়গায় পাথর আছে। এসব জায়গা পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি নদী থেকে এসব পাথর আসে। ২০২০ সালের আগে সংরক্ষিত এলাকা বাদে সিলেটের আটটি কোয়ারি ইজারা দিয়ে পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হতো। তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির কারণে ২০২০ সালের পর আর পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়নি।

সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা সব সময় পাথর উত্তোলনের পক্ষে জোরালো অবস্থান নেন। বিগত পাঁচ বছরে তাঁরা নানাভাবে কোয়ারি ইজারা আবার চালুর চেষ্টা করেছেন, কিন্তু সরকার অনুমতি দেয়নি। এ অবস্থায় রাতের বেলা আড়ালে–আবডালে মানুষ অবৈধভাবে পাথর তুলতেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টানা এক বছর দেদার পাথর লুটপাট চলে।

spot_img

Most Popular

আরও পড়ুন

‎জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: ‎পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের...

‎জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোর আটক

‎জৈন্তাপুর প্রতিনিধি: ‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল...

শান্তিগঞ্জে টিচার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জ প্রতিনিধি:‎ শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...

‎জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন: আটক ৮

দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জৈন্তাপুর প্রতিনিধি:‎‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা...

spot_img

পড়ুন

‎জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: ‎পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনের প্রবাসী উপদেষ্টা ও লন্ডন প্রবাসী মো. বাবুল হোসেনের অর্থায়নে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার উপহার কমিউনিটি সেন্টারে এ...

‎জৈন্তাপুরে মধ্যরাতে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোর আটক

‎জৈন্তাপুর প্রতিনিধি: ‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় মদসহ দুই কিশোরকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।‎ ‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে...

শান্তিগঞ্জে টিচার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জ প্রতিনিধি:‎ শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জের সুলতানপুর সংলগ্ন করচ বাগানে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।‎‎ এতে উপস্থিত ছিলেন- টিচার্স ক্লাবের সদস্য শামীম আহমদ, ফয়সল আহমদ, জাফর মিয়া, সুলেমান কবির, আবু তাহের, নজরুল ইসলাম, কুহিনূর রহমান নাহিদ,...

‎জৈন্তাপুরে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন: আটক ৮

দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জৈন্তাপুর প্রতিনিধি:‎‎ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ধ্বংস ও বসতভিটায় ঝুঁকি সৃষ্টি করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ)...

‎নিখোঁজের দেড় বছর পর প্রতিবন্ধী ছেলেকে উদ্ধার করলো পুলিশ: পরিবারে ফিরল হাসি

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মানবিকতার এক হৃদয়স্পর্শী দৃষ্টান্ত স্থাপন করেছে থানা পুলিশ। দীর্ঘ দেড় বছর ধরে নিখোঁজ থাকা এক প্রতিবন্ধী যুবককে খুঁজে বের করে অবশেষে তার বাবার হাতে তুলে দিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ। বহুদিনের অপেক্ষা, উদ্বেগ আর অশ্রুভেজা প্রার্থনার অবসান ঘটিয়ে সন্তানের ফিরে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন...

সিলেটে অনুষ্ঠিত হলো ‘হাওর হ্যাকাথন ২০২৬’

শাবি প্রতিনিধি: হাওর অঞ্চলের জলবায়ুজনিত সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘হাওর হ্যাকাথন ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। বুধবার (১১ মার্চ) নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। হ্যাকাথনটির আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি৩ইআর)। আয়োজনে সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ এবং...

দোয়ারাবাজারে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, উপকৃত ৮০০ অসহায় মানুষ

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভালনারেবল গ্রুপ ফিডিং ( ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৮০০ জন নারী-পুরুষ উপকৃত হয়েছেন। ‎‎বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি...

স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান

আধুনিক ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের...

শাবিপ্রবিতে কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

শাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১০ মার্চ) সিলেট উদয়ন স্কুলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা...

জৈন্তাপুরে খাঁসিয়াপল্লীর নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি মোকামপুঞ্জি খাঁসিয়া পল্লী পরিদর্শন করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল নিয়ে আকস্মিকভাবে মোকামপুঞ্জি এলাকায় যান এবং খাঁসিয়া কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে পল্লীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি...

নারীর কণ্ঠে ন্যায়ের ডাক: দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবসে অধিকার ও ন্যায়ের বার্তা

দোয়ারাবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে “নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক” শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” সোমবার (৯ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে...

মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

আধুনিক ডেস্ক :: মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাঁকে এ পদে নির্বাচন করেছে। ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক...