Homeবাছাইরাজা যায় রাজা আসে,...

রাজা যায় রাজা আসে, লুটপাট থেমে থাকে না

মঈন উদ্দিন ::
সালটা মনে নেই। দু’দশক তো হবে। এই অঞ্চলের জনপ্রিয় কাগজ শ্যামল সিলেটে কাজ করি। আমাকে পত্রিকা থেকে এসাইনমেন্ট দেওয়া হলো ভোলাগঞ্জে গিয়ে নিউজ কাভার করার জন্য। কী নিউজ? পাথর লুটপাটের। ওই সময়ের বিবেচনায় ভোলাগঞ্জ কিন্তু বিশাল দূরে। রাস্তাঘাাট সরু এবং ভাঙাচোরা।

গাড়িঘোড়াও অতোটা চলে না, সংখ্যায় কম। জার্নিটা কষ্টকর। তারপরও আমার কাছে ভোলাগঞ্জের কদর একটু বেশিই। সেখানকার প্রকৃতি, অপরূপ নিসর্গ। কখনো যাওয়া হয়নি। ভোলাগঞ্জের রূপ লাবণ্য নিয়ে গল্প শুনতে শুনতে সেখানকার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে। সুতরাং সুযোগটিকে কাজে লাগালাম। সংবাদ সংগ্রহ হলো, ভোলাগঞ্জের সৌন্দর্য্যও ছুয়ে আসা হলো। যাওয়ার জন্য দিনক্ষণ ঠিক করলাম। এর ফাঁকে অবশ্য টুকটাক তথ্যও সংগ্রহ করে নিলাম। আমার সঙ্গী শ্যামল সিলেটের ফটো সাংবাদিক এ এইচ আরিফ।

নির্ধারিত দিনে আমরা যাত্রা শুরু করলাম। শীতকাল। টু স্ট্রোকে (বেবি ট্যাক্সি, যেটি সিএনজি অটোরিকশার পুরাতন সংস্করণ) চেপে বসেছি। চলছি। পথ যেনো ফুরোয় না। মাঝেমধ্যে যাত্রা বিরতি। চায়ের কাপে চুমুক। অনেকটা পিকনিক মুড। তবে রাস্তার ধুলোয় কাতর করে তুললো। যাহোক, একসময় গন্তব্য চোখে ধরা দিলো। এখন যেখান থেকে আমরা নৌকায় উঠি, নামলাম সেখানেই। এই সময়ে এখানে রেস্টুরেন্ট-দোকানপাট হয়েছে, আগে কিছুই ছিলো না।

ট্যাক্সি থেকে নেমে বেশ অবাকই হলাম। আমার ধারণার চেয়েও বেশি শ্রমিক, হাজারে হাজারে। বারকি নৌকা শ’য়ে শ’য়ে। ধলাই নদীর বুক চিরে পাথর তুলছেন শ্রমিকরা। পাথরের সাম্রাজ্য। এখনকার মতো এতো প্রশস্ত ছিলোনা ধলাই নদী। শীতে প্রায় শুকিয়ে যাওয়া নদীর স্থানে স্থানে পাথর উত্তোলনের উৎসব। গর্ত খুড়ে অনেক গভীর থেকে পাথর তুলে নিয়ে আসা হচ্ছে। এটাই সনাতন পদ্ধতি। অবশ্য এই পদ্ধতিতে পাথর তুলতে গিয়ে অনেক শ্রমিকেরই প্রাণ গেছে। আর যারা লাভবান হওয়ার কথা তারা ঠিকই হয়েছে।

যাহোক, সৌখিন ফটোগ্রাফারের ছদ্মবেশ নিয়ে বিভিন্নজনের কাছ থেকে তথ্য নিচ্ছি, কর্মযজ্ঞ দেখছি। আর চোখ-কান খোলা রেখেছি একজনের আসার অপেক্ষায়। যিনি এই পাথর সাম্রাজ্যের অলিখিত অধিপতি। প্রতিদিন কোয়ারি থেকে কোটি টাকা তার আয়। সেটা আবার অবৈধ পথে। এমন কোনো বারকি নৌকা নেই যেখান থেকে তার পকেটে টাকা যায় না। রাত বিরাতে তার গন্তব্যে টাকা পৌছে দেওয়া হয়। আর তিনিও প্রতিদিন একবার হলেও আসেন কোয়ারি এলাকায়। নাম জানলেও তাকে তো আর চিনি না। অনেক শ্রমিককেই জিজ্ঞেস করলাম তিনি ক’টায় আসেন। তারা আৎশ্বস্ত করলেন চলে আসবেন। দুপুর গড়িয়ে বিকেল, এ অবস্থায় হঠাৎ করেই যেনো নড়েচড়ে উঠলো কোয়ারি এলাকা। আগমন ঘটেছে সেই মহাশক্তিধরের। তাকালাম আর অবাক হলাম। এরকম একটা দুর্গম এলাকায় এতো জৌলুস, এতো চাকচিক্য। মেরুন রঙের দামি প্রাইভেট কার। সামনে পেছনে অন্তত তিরিশটা মোটরসাইকেল। চালক আরোহী সবাই যুবক। একজন গাড়ির দরজা খুলে দিলো।

ভারতের দক্ষিণী সিনেমার ঘ্রাণ পেলাম। পেছনের সিট থেকে নেমে এলেন রাজপুত্র। পায়ে কালো রঙের শু, সাদা শার্ট, সাদা লুঙি। হাতে ব্রেসলেট-দামি ঘড়ি। চোখে কালো চশমা। রাজসিক ভঙ্গিতে হাটা শুরু করলেন। পেছনে তার পথ অনুসরণ করলো যুবকরা। তাদের কারো কারো হাতে আবার লাঠি।

আগে থেকেই ইঞ্জিন নৌকা প্রস্তুত করে রাখা ছিলো। তিনচার জনকে নিয়ে একটায় উঠলেন তিনি। নৌকা ছেড়ে দিলো। বাকিরাও তাকে অনুসরণ করতে লাগলো অন্য নৌকা করে। আমরাও পিছু নিলাম। তার গন্তব্য জিরো পয়েন্ট। সেখানে পৌছালো তার নৌকা। নামলেন। এবং বেশ এগিয়ে গেলেন তিনি। আমরাও কিছুক্ষণ অপেক্ষা করে নামলাম সেখানে। দূরে পাহাড় আর নীল জলরাশির স্রোতধারা। জিরো পয়েন্টজুড়ে পাথর আর পাথর। বিকেলের রোদ পড়ছে পাথরের গায়ে। এক অপার্থিব সৌন্দর্য। যেনো সাদা আলোর বিচ্ছুরণ। হ্যা, এটাই এখনকার সাদাপাথর। সাদাপাথর এলাকায় কিছুক্ষণ অবস্থান করে ফিরে আসছিলেন ‘রাজপুত্র’। হ্যাঁ, তিনি যেনো ‘পাথর রাজ্যে’র রাজপুত্রই। সামনে তিনি, পেছনে লাঠিসোটা হাতে তরুণরা। এই অবস্থায় আরিফের ক্লিক, জ¦লে উঠলো ফ্ল্যাশ। ব্যস্। এতটুকুই।

তখন প্রাণে বাচার লড়াই। লাঠি হাতে তরুণরা ঘিরে ধরলো আমাদের। কেনো ছবি উঠালে, তোমরা কারা, তোমরা কী সাংবাদিক- এরকম হাজারো প্রশ্ন। কেউ মারতে উদ্যত হলো, কেউ ক্যামেরা কেড়ে নিতে চাইলো। শেষমেষ নিরূপায় হয়ে রাজপুত্র শামীমেরই (পাথর শামীম নামে যিনি পরিচিত, পরে উপজেলা চেয়ারম্যানও হয়েছিলেন) শরণাপন্ন হতে হলো। তাকে অনেক বোঝালাম, আমরা সাংবাদিক নই। বেড়াতে এসেছি। দীর্ঘক্ষণ পর মন গললো তার। রেহাই পেলাম।

এবং ফিরে এলাম প্রাণের শহরে। এই নিয়ে দুই পর্বের প্রতিবেদন প্রকাশিত হয় শ্যামল সিলেটে। আর এতে নাখোশ হন অনেকে। শামীমের টাকার ভাগ পেয়েছেন অনেকেই। প্রশাসনযন্ত্র থেকে শুরু করে রাজনীতিক, অনেকের কাছেই শামীম ছিলেন টাকা বানানোর মেশিন। অবশ্য প্রতিবেদন প্রকাশের পর বেশ ক্ষতিই হয় তাদের। আমার মতো অনেকের লেখনীর কারণেই হয়তো সেই সময় রক্ষা পেয়েছিলো সেই পাথর রাজ্য।

স্মৃতি হাতড়ে আজকের এই লেখা শুধুই মনের আবেগ থেকে। সেই ভোলাগঞ্জ আর এই ভোলগঞ্জ-কোনো মিল খুজে পাই না। আমার দেখা জিরো পয়েন্টের যেখানে পাথরের রাজ্য ছিলো, পরবর্তীতে সেখানকার নাম পায় সাদাপাথর। এই নামকরণের গল্প কমবেশি সকলেরই জানা। পর্যটকরা ভালোবেসে নাম দিয়েছিলেন সাদা পাথর। এ এক আদুরে নাম। সাম্প্রতিক লুটপাট ধ্বংস করে দিয়েছে প্রকৃতির অনন্য এই সৃষ্টিকে। আমরা বড়ই নিষ্ঠুর। এক ‘রাজপুত্র’ যায় আরেক ‘রাজপুত্র’ এসে উঁচিয়ে ধরেন লুটপাটের পতাকা।

মঈন উদ্দিন , সম্পাদক দৈনিক আধুনিক কাগজ

spot_img

Most Popular

আরও পড়ুন

ক্যানসারে আক্রান্ত শাবিপ্রবি শিক্ষার্থীর বাবার চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭...

বাংলাদেশ আর্কসামিটে সেরা শাবিপ্রবির স্থাপত্য বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল...

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল...

দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ প্রজ্ঞাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের...

spot_img

পড়ুন

ক্যানসারে আক্রান্ত শাবিপ্রবি শিক্ষার্থীর বাবার চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর সাব্বির আহমেদের বাবা চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আরও প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, মীর...

বাংলাদেশ আর্কসামিটে সেরা শাবিপ্রবির স্থাপত্য বিভাগ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য বিভাগের একটি দল ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এর শিক্ষার্থী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত দেশের ১৬টি স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে শাবিপ্রবির শিক্ষার্থীরা এই গৌরবময় সাফল্য অর্জন করে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জালাল মিয়া নিহত

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জালাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অলিপুরের বাদশা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জালাল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি উত্তর গ্রামের (গুনিহাটি) মৃত...

দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ প্রজ্ঞাপন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক যোগদান না করায় দুই মাস পর নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রাণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ...

লাখাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমানও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার (১৪অক্টোম্বর ) দুপুর ১ টার দিকে শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় এ-ই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল...

লাখাইয়ে চিকিৎসক, জনবলসহ নানান সংকটে ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

নাজিম উদ্দিন, লাখাই : নেই প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি-এভাবেই চলছে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা সমস্যা ও অসুস্থতা নিয়ে প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। তবে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।হাসপাতালটি ৫০...

হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে: কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। বিএনপি সরকার সেই স্বাধীনতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এ জন্য...

লাখাইয়ে দূর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ৬৭ টি মন্ডবে চলছেশেষ মূহুর্তে সাজসজ্জার কাজ

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৬ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আর এর আগেই উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৬৭টি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ।এ বছর লাখাইয়ের প্রতিমা কারিগররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।...

লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি বিষধর পদ্মগোখরো উদ্ধার

নাজিম উদ্দিন,লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের একটি বসতঘরের মেঝে থেকে ১৩টি মারাত্মক বিষধর পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবারে উপজেলার স্থানীয় বাসিন্দা মোঃ রোমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের ভেতর থেকে একসঙ্গে এতগুলো বিষধর সাপ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়...

পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি

আধুনিক ডেস্ক :: পাঁচ ধাপে এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠকে ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করে কমিশন। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের পাঁচ ধাপের ভোটের তারিখগুলো জানান।ইসির...

সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আধুনিক ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ‎নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোয়াইনঘাট উপজেলা...

সাস্টিয়ান ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাব লিমিটেডের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৯অক্টোবর) রাত আটটায় সিলেট নগরের সুবিদবাজারে সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মকদ্দুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মখলিছুর রহমানের সঞ্চালনায়...