জৈন্তাপুর প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জৈন্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভে গিয়ে পথসভায় রূপ নেয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।
তিনি বলেন, (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান ছিল নিপীড়নের বিরুদ্ধে সাধারণ জনগণের বিজয়। এই ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। শুধুমাত্র নির্বাচন নয়, এটি ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন।
তিনি আরও বলেন, দেশে চলমান চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে দুর্বার গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। একইসাথে ফ্যাসিবাদী শক্তির বিচার নিশ্চিত করতে হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, থানা সূরা সদস্য নাজমুল ইসলাম, ‘জুলাই আন্দোলন’-এর অন্যতম সংগঠক হাবিবুর রহমান প্রমুখ।
কর্মসূচিতে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি নরুল ইসলাম, দরবস্ত ইউনিয়নের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, চারিকাটা ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, হরিপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, চিকনাগুল ইউনিয়নের সভাপতি তোফায়েল আহমদ, জৈন্তাপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামীম আহমদ।
গণমিছিলের পুরো সময়জুড়ে অংশগ্রহণকারীরা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই ‘গণতন্ত্রের বিজয় চাই’ সহ নানা স্লোগানে কর্মসূচীকে প্রাণবন্ত করে তোলেন।


