আধুনিক ডেস্ক ::
গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) রাত রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ থাকবে না। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার কারফিউ চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়।


