Homeমতামতমানবতার মূর্ত প্রতীক রেড...

মানবতার মূর্ত প্রতীক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট

মানবতার পাশে দাঁড়ানো এটি কোনো স্লোগান নয়, বরং একটি অঙ্গীকার। বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী মানবিক আন্দোলন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এই অঙ্গীকারকেই ধারণ করে এগিয়ে চলছে নিরলসভাবে। ২০২৫ সালের বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য “On the side of Humanity” বা “মানবতার পাশে, একসাথে”-এটি শুধু প্রতিশ্রুতি নয়, এটি একটি বাস্তবতা, যা প্রতিনিয়ত প্রমাণ করছে বিশ্বের ১৯১টি দেশে।

বিশ্বব্যাপী যখন মানবতা নানা সংকটে বিপর্যস্ত, তখন এই বছরের প্রতিপাদ্য “On the side of Humanity” আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। এ প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়-মানবতা কেবল একটি নীতি নয়, এটি একটি দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সর্বদা প্রস্তুত ।

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের শেকড় গেঁথে আছে ১৮৫৯ সালের রক্তক্ষয়ী সলফেরিনোর যুদ্ধে । সুইজারল্যান্ডের নাগরিক জীন হেনরি ডুনান্ট তখন এক ব্যবসায়িক সফরে গিয়ে প্রত্যক্ষ করেন যুদ্ধক্ষেত্রের নির্মমতা। হাজার হাজার আহত সৈনিক না খেয়ে, না পান করে, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। সে দৃশ্য তার হৃদয়কে বিচলিত করে তোলে। তিনি নিজেই স্থানীয় মানুষদের নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে নিজের অভিজ্ঞতার উপর “A Memory of Solferino” নামে একটি বই লেখেন।

এই বই বিশ্বব্যাপী মানবিক চেতনার সাড়া জাগায়। ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (ICRC), এবং ১৮৬৪ সালের জেনেভা কনভেনশনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে আহতদের জন্য মানবিক সুরক্ষা নিশ্চিত করার আন্তর্জাতিক আইন প্রণয়ন হয়।

আজ, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট কেবল যুদ্ধক্ষেত্রে নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, শরণার্থী সংকট, স্বাস্থ্য ও খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন, এবং মানসিক স্বাস্থ্যসহ নানাবিধ মানবিক সংকটে কাজ করছে।

১) মানবতা, ২) পক্ষপাতহীনতা, ৩) নিরপেক্ষতা, ৪) স্বাধীনতা, ৫) স্বেচ্ছাসেবা, ৬) একতা এবং ৭) সার্বজনীনতা, এই সাতটি মৌলিক নীতির ভিত্তিতে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন পরিচালিত হয়। এটি কেবল দাপ্তরিক নীতি নয়-এটি একটি জীবন্ত চেতনা, যা প্রতিটি স্বেচ্ছাসেবকের প্রতিটি কার্যক্রমে প্রতিফলিত হয়।

যুবরাই এই সংগঠনের প্রাণ। যুব রেড ক্রিসেন্ট (RCY) কার্যক্রমের মাধ্যমে তরুণরা দেশজুড়ে নানা প্রশিক্ষণ গ্রহণ করে এবং দুর্যোগে উদ্ধার ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ওঠা ইউনিট গুলো তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখে ।

বর্তমান বিশ্বে প্রযুক্তি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ঝুঁকি, অভিবাসন সমস্যা এবং গুজব বা ভুল তথ্যের মতো নতুন চ্যালেঞ্জ রেড ক্রিসেন্ট ও রেড ক্রস আন্দোলনের কাজকে আরও জটিল করেছে। কিন্তু চ্যালেঞ্জ যত বড় হোক না কেন, মানবতার পাশে দাঁড়ানোর সংকল্পে কোনো কমতি নেই ।

রেড ক্রস ও রেড ক্রিসেন্টের পতাকা কেবল একটি প্রতীক নয়-এটি নিরাপত্তার, বিশ্বাসের, সহমর্মিতার এবং নির্ভরতার প্রতীক। এই পতাকা যেখানে উড়ে, সেখানেই একজন আহত, ক্ষতিগ্রস্ত মানুষ অন্তত আশা করে, কেউ পাশে আছে। কেউ তাদের ব্যথা অনুভব করছে।

২০২৫ সালের প্রতিপাদ্য “On the side of Humanity” আমাদের স্মরণ করিয়ে দেয়-এই সংগঠন কেবল সেবা নয়, , এটি আশা, এটি সাহস, এটি বিশ্বাস। যেখানে রেড ক্রিসেন্ট পতাকা ওড়ে, সেখানেই একজন অসহায় মানুষ আশার আলো খুঁজে পায় ।

আমরা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, আমাদের প্রতিটি কাজেই থাকতে হবে দায়বদ্ধতা, সহানুভূতি ও সততা। মানুষ যখন বিপদে পড়ে, তখন সে চায় কেউ পাশে থাকুক। রেড ক্রিসেন্ট সেই পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি।

এই দিনে, আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে একটি মানবিক কাজ করা। সেটি হতে পারে একজন অসহায়কে সাহায্য, রক্তদান, অথবা কারো কষ্ট শোনার একটু সময় দেওয়া এই ছোট ছোট কাজগুলোই গড়ে তোলে একটি সহানুভূতিশীল সমাজ।

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমরা শপথ করি-বিপদের সময়, দুঃখের সময়, অসহায়ত্বের মুহূর্তে, আমরা মানবতার পাশে থাকব কারণ মানুষের পাশে থাকাই আসল মানবতা ।

মোহাম্মদ আমিনুল ইসলাম
ট্রেজারার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং
চেয়ারম্যান, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র।

Share Post Share

আরও পড়ুন

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড...

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে বিশ্ব...

শাবিপ্রবিতে প্রক্টোরিয়াল বডির র‍্যাগিংবিরোধী আবেগঘন ক্যাম্পেইন ও প্রশাসনের কঠোর সতর্কতা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ...

শাবিপ্রবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জুন, ওরিয়েন্টেশন ১৮ জুন

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২০২৬...

পড়ুন

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়োমে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল...

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় হল প্রশাসনের উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি...

শাবিপ্রবিতে প্রক্টোরিয়াল বডির র‍্যাগিংবিরোধী আবেগঘন ক্যাম্পেইন ও প্রশাসনের কঠোর সতর্কতা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য র‍্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে একযোগে নানামুখী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর অফিস। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত...

শাবিপ্রবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জুন, ওরিয়েন্টেশন ১৮ জুন

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২০২৬ সেশন) নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জুন (রবিবার)থেকে একযোগে সকল বিভাগের ক্লাস শুরু হবে।‎‎ মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য...

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ১৭ জুন বুধবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বন্ধ থাকবে জেলার ৯২টি চা বাগান। চা শ্রমিকদের বুধবারের কাজ সাপ্তাহিক বন্ধের দিন রোববার আদায় করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা...

শাবিপ্রবির সহকারী প্রক্টর পদে নতুন তিন মুখ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।  সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার, প্রভাষক মো. মাসুম...

শাবির বিজয়-২৪ হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক আ ফ ম জাকারিয়া

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জাকারিয়া। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.খালিদুর রহমানকে বিজয়-২৪...

চিকিৎসাসেবায় সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

আধুনিক ডেস্ক: সিলেট মহানগর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মতিউল বারী চৌধুরী খুর্শেদ বলেছেন, সাংবাদিকরা জাতির দর্পন। তারা নিজেরা ত্যাগ স্বীকার ও দিনরাত একাকার করে সমাজের কল্যাণে কাজ করেন। জনগণের মঙ্গলের জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করেন। কিন্তু সাংবাদিকরা যখন অসুস্থতায় পড়েন দেখা...

মাগুরছড়া দুর্ঘটনার ২৯, পরিবেশের ক্ষতিপূরণের সূরাহা হয় না

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: ১৯৯৭ সনের ১৪ জুন মধ্য রাত ১টায় কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া গ্যাসকূপে মার্কিন অক্সিডেন্টাল কোম্পানীর ড্রিলিং চলাকালে ভয়াবহ বিষ্ফোরণে বন, পরিবেশ, রেল ও সড়কপথ, পানজুম, বিদ্যুৎ লাইনসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষয়ক্ষতির পর থেকে বছর যায় আর নতুন বছর আসে। তবে কমলগঞ্জে মাগুরছড়া গ্যাস কূপ...

বিশ্বকাপের ডাকে শাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও প্রেডিকশন চ্যালেঞ্জ

শাবিপ্রবি প্রতিনিধি: "বিশ্বকাপের ডাকে, শাবিপ্রবি একসাথে" এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ র‍্যালি। স্পোর্টস সাস্টের উদ্যোগে আগামীকাল (১৪ জুন) দুপুর ১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার(১৩ জুন) সন্ধ্যায় সংগঠন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার ও সদস্য সচিব হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের মো. রিয়াজ হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) সংগঠটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ...

‎শাবি প্রেসক্লাবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি‎‎‎: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’র মাসিক কর্মসূচি অংশ হিসেবে তথ্য প্রাপ্তি নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎‎শুক্রবার (১২ জুন) বিকেল তিনটায় শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিলেট জেলার আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ। ‎‎কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ ও নাগরিকের...